-
ন্যাটো জোটভুক্ত হতে সুইডেন, ফিনল্যান্ডের আবেদন
মে ১৮, ২০২২ ১০:২৮সামরিক জোট ন্যাটোয় যোগ দিতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে সুইডেন ও ফিনল্যান্ড। আজ বুধবার এ দু'দেশ আবেদন জানায়।
-
'রাশিয়ার তেল বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার'
মে ১৮, ২০২২ ০৮:০১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের কিছু দেশের পক্ষে রাশিয়ার বাদ দিয়ে টিকে থাকা অসম্ভব ব্যাপার হবে। রাশিয়া থেকে তেল আমদানি পুরোপুরি বন্ধ করার জন্য যখন ইউরোপীয় ইউনিয়নের নেতারা সদস্য দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করেছেন তখন রুশ প্রেসিডেন্ট এই বক্তব্য দিলেন।
-
‘মারিউপোলে আত্মসমর্পণকারী সব বেটাকে গুলি করে মারুন’
মে ১৮, ২০২২ ০৪:৫৩ইউক্রেনের মারিউপোল শহরে দুই মাসেরও বেশি সময় ধরে প্রতিরোধ চালানোর পর সোমবার আত্মসমর্পণকারী ইউক্রেনের সেনাদেরকে গুলি করে হত্যা করার দাবি জানিয়েছেন রাশিয়ার একজন সংসদ সদস্য। এসব সেনার বেশিরভাগ উগ্র জাতীয়তাবাদী ‘আজভ’ মিলিশিয়া যাদেরকে রাশিয়া ‘নাৎসিবাদী’ হিসেবে উল্লেখ করেছে। মস্কো বলছে, ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য দেশটিকে ‘নাৎসিমুক্ত’ করা।
-
ন্যাটো জোটের সদস্য হওয়ার পক্ষে ভোট দিল ফিনল্যান্ডের জাতীয় সংসদ
মে ১৭, ২০২২ ১৫:৪২মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটে যোগ দেয়ার জন্য ফিনল্যান্ডের জাতীয় সংসদ একটি প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। এর আগে ফিনল্যান্ডের ইউরোপ বিষয়ক মন্ত্রী ন্যাটো জোটে যোগ দেয়ার পক্ষে সংসদে একটি প্রস্তাব উত্থাপন করেন।
-
রাশিয়ার ওপর ষষ্ঠ দফা নিষেধাজ্ঞা আরোপ প্রশ্নে একমত নয় ইইউ
মে ১৭, ২০২২ ১৫:২৮ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেফ বোরেল বলেছেন: রাশিয়ার বিরুদ্ধে ষষ্ঠ দফা নিষেধাজ্ঞার আরোপের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো সম্ভব নয়। গতকাল ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের মন্ত্রী পর্যায়ের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
-
ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে: ভিক্টর অরবান
মে ১৭, ২০২২ ১৪:১৮হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেছেন, ব্রাসেলসভিত্তিক ইউরোপীয় ইউনিয়ন ক্ষমতার অপব্যবহার করছে। তিনি নিজের দেশকে পশ্চিমা আত্মঘাতী তৎপরতা থেকে দূরে রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
-
‘রাশিয়ার সঙ্গে সম্পর্ক বিঘ্নিত করতে পারে এমন কোনো কিছু মেনে নেবে না ইরান’
মে ১৭, ২০২২ ১৩:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, রাশিয়ার সঙ্গে তার দেশের কৌশলগত সম্পর্ক রয়েছে এবং এই সম্পর্ক কোনভাবেই বিঘ্নিত করার সুযোগ দেবে না তেহরান।
-
মারিওপলে আত্মসমর্পণ করেছে ইউক্রেনের সেনারা
মে ১৭, ২০২২ ১২:৪৪মারিওপল শহরের আজভস্টাল ইস্পাত কারখানায় যে সমস্ত সেনা রাশিয়ার বাহিনীর হামলার মুখে অবরুদ্ধ হয়ে পড়েছে তাদেরকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ। তিনি সামাজিক যোগাযোগের মাধ্যমে গতকাল (সোমবার) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন।
-
রাশিয়ার সঙ্গে উত্তেজনার মধ্যে হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা চালালো যুক্তরাষ্ট্র
মে ১৭, ২০২২ ১২:১২সফলভাবে একটি হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা সম্পন্ন করার দাবি করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকার বিমান বাহিনী সোমবার বলেছে, তাদের এই অস্ত্রটি শব্দের চেয়ে পাঁচগুণ বেশি দ্রুত ছুটতে পারে।
-
রুশ সীমান্তের কাছে ন্যাটো জোটের মহড়া শুরু
মে ১৭, ২০২২ ০৯:৩৮রাশিয়া সীমান্তের কাছে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের বিশাল মহড়া শুরু হয়েছে। গতকাল (সোমবার) থেকে এস্তোনিয়ার ভূখণ্ডে শুরু হওয়া এই মহড়ায় আমেরিকা, ফিনল্যান্ড, সুইডেন, জর্জিয়া এবং ইউক্রেনসহ ১৪টি দেশ অংশ নিচ্ছে।