-
চীনের পর এবার রাশিয়ার সঙ্গে কৌশলগত চুক্তি করতে চায় ইরান
এপ্রিল ০৪, ২০২১ ০৫:১০ইরান ও রাশিয়া নিজেদের মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি সই করার চেষ্টা করছে বলে খবর দিয়েছেন ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের চেয়ারম্যান মুজতবা জুন্নুরি। তিনি বলেছেন, চীনের সঙ্গে ২৫ বছর মেয়াদি কৌশলগত চুক্তির অভিজ্ঞতাকে এখানে কাজে লাগানো হবে।
-
ইউক্রেনে বাড়তি সেনা মোতায়েন করলে পরিস্থিতির অবনতি হবে: ন্যাটোকে রাশিয়া
এপ্রিল ০৩, ২০২১ ০৭:২০রাশিয়া বলেছে, আমেরিকা ও তার ন্যাটো মিত্ররা যদি রুশ সীমান্তের কাছে ইউক্রেনে আরো সেনা মোতায়েন করে তাহলে রাশিয়ার পিঠ দেয়ালে ঠেকে যাবে এবং পরিস্থতির অবনতি ঘটবে।
-
উচ্চ পর্যায়ের আলোচনার জন্য তেহরান আসছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ০২, ২০২১ ০৮:২৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ উচ্চ পর্যায়ে আলোচনার জন্য ইরানের রাজধানী তেহরান যাচ্ছেন। এ কথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবযাদে।
-
সিরিয়া সংকটে দায়েশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা: ল্যাভরভ
এপ্রিল ০২, ২০২১ ০৪:৪৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে আমেরিকা। এছাড়া, সিরিয়ার বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে আমেরিকা সমর্থন দিচ্ছেন যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
-
গুপ্তচরবৃত্তি: অবশেষে দুই রুশ কূটনীতিককে বহিষ্কার করল ইতালি
এপ্রিল ০১, ২০২১ ০৬:৫৭গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ার দুই কর্মকর্তাকে বহিষ্কারের আদেশ দিয়েছে ইতালি। ইতালির পররাষ্ট্রমন্ত্রী লুইগি ডি মায়িও নিজের অফিসিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দিয়েছেন।
-
রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরি: নৌবাহিনীর ক্যাপ্টেনকে আটক করল ইতালি
মার্চ ৩১, ২০২১ ১৬:৫০রাশিয়ার পক্ষে গোয়েন্দাগিরি করার জন্য নৌবাহিনীর একজন ক্যাপ্টনকে আটক করেছে ইতালি সরকার। আজ (বুধবার) এক বিবৃতিতে ইতালির কেন্দ্রীয় পুলিশ কর্তৃপক্ষ দাবি করেছে, রাশিয়ার সামরিক কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠকের সময় তাকে আটক করা হয়।
-
ইরানবিরোধী অবস্থান থেকে বেরুতে পারছে না বাইডেন সরকার: রাশিয়া
মার্চ ৩১, ২০২১ ১৪:০৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রশাসনে এখনও আগের সরকারের প্রভাব রয়ে গেছে এবং তারা ইরানবিরোধী দৃষ্টিভঙ্গি অনুসরণ করছে। তিনি আজ (বুধবার) আন্তর্জাতিক আলোচনা বিষয়ক ক্লাব ওয়ালদাইয়ে এসব কথা বলেন।
-
আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারে গড়িমসি: রাশিয়ার সতর্কবার্তা
মার্চ ৩১, ২০২১ ১৩:৩৮আফগানিস্তান বিষয়ক রাশিয়ার বিশেষ প্রতিনিধি জামির কাবুলোভ ঘোষিত সময়সীমার মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ওয়াশিংটনের অনীহার কারণে এর বিপজ্জনক পরিণতির ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন। ঘোষিত সময়সীমা ১মে শেষ হচ্ছে।
-
রুশ-চীনা সম্ভাব্য হুমকি মোকাবেলায় অতি গোপনে মহড়া চালাবে আমেরিকা
মার্চ ২৮, ২০২১ ১৩:১৫চীন ও রাশিয়ার সম্ভাব্য হুমকি মোকাবেলায় অতি গোপনে একটি মহড়া পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে আমেরিকার টিভি চ্যানেল 'সিএনএন' এ তথ্য জানিয়েছে।
-
ইউক্রেনে মার্কিন সমরাস্ত্রের বিশাল চালান খালাস; ‘হুমকি’ বলল রাশিয়া
মার্চ ২৭, ২০২১ ০৪:২১আমেরিকার একটি কার্গো জাহাজ থেকে ইউক্রেনের ওডেসা বন্দরে কয়েক টন সামরিক সরঞ্জাম ও সাঁজোয়া যান খালাস করা হয়েছে বলে জানা গেছে। ইউক্রেনের সেনাবাহিনীর জন্য এসব যুদ্ধাস্ত্র পাঠিয়েছে আমেরিকা।