-
ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বানচাল করতে চায় আমেরিকা: রাশিয়া
ডিসেম্বর ০৭, ২০১৯ ১৫:৩৬জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার চার্জ দ্যা অ্যাফেয়ার্স দিমিত্রি পোলিয়ানস্কি বলেছেন, আমেরিকা অব্যাহতভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বানচালের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, এ বিষয়ে ইরানের বিরুদ্ধে নেতিবাচক কোনো তথ্য-প্রমাণ জোগাড় করতে না পারলেও আমেরিকা তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
-
অবস্থা বুঝে ব্যবস্থা নেবে রাশিয়া: ল্যাভরভ
ডিসেম্বর ০৭, ২০১৯ ১০:৪৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপের দেশগুলোতে আমেরিকা যদি ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে প্রয়োজন অনুসারে ব্যবস্থা নেবে মস্কো। তিনি পরিষ্কার করে বলেছেন, আমেরিকা যদি ইউরোপে মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে তার জবাব দিতে রাশিয়া মোটেই দ্বিধা করবে না।
-
লিবিয়ায় মার্কিন ড্রোন ভূপাতিত করেছে রাশিয়া: ধ্বংসাবশেষ ফেরত চাইছে আমেরিকা
ডিসেম্বর ০৭, ২০১৯ ০৯:৩২মার্কিন আফ্রিকান কমান্ড আজ(শনিবার) দাবি করেছে যে লিবিয়ার রাজধানী ত্রিপলির কাছে আমেরিকার চালকহীন বিমান ভূপাতিত করেছে রাশিয়া । গত মাসের ২১ তারিখে এটি ভূপাতিত করা হয়। চালকহীন বিমান বা ড্রোনটিতে কোনও অস্ত্র বসানো ছিল না এবং ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ ফেরত দেয়ার দাবিও করেছে আমেরিকা।
-
ইউরোপ শেষ পর্যন্ত আমেরিকার কাছে নতি স্বীকার করতে পারে: রাশিয়া
ডিসেম্বর ০৬, ২০১৯ ১৭:৫০ইরানের পরমাণু বিষয়ে আন্তর্জাতিক সমঝোতা পুরোপুরি ধসে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ গতকাল (বৃহস্পতিবার) বলেছেন, ইরানের পরমাণু বিষয়ে আন্তর্জাতিক সমঝোতার সমস্যাগুলো ক্রমেই বাড়ছে। আর এ অবস্থা চলতে থাকলে ওই সমঝোতাকে রক্ষার বা বাঁচানোর চেষ্টায় অচলাবস্থা দেখা দেবে।
-
ইচ্ছা করেই কূটনীতিকদের ভিসা দিতে দেরি করছে আমেরিকা
ডিসেম্বর ০৪, ২০১৯ ১৪:৪৫রাশিয়া অভিযোগ করেছে, আমেরিকা ইচ্ছা করেই রুশ কূটনীতিকদের ভিসা দিতে দেরি করছে।একইসঙ্গে মস্কো হুশিয়ারি উচ্চারণ করে বলেছে, মার্কিন সরকারের এই পদক্ষেপ দু দেশের মধ্যকার ক্ষতিগ্রস্ত সম্পর্ককে আরও খারাপ অবস্থায় নিয়ে যাবে।
-
২৭ ডিসেম্বর ইরান, রাশিয়া ও চীনের যৌথ নৌ-মহড়া
ডিসেম্বর ০৪, ২০১৯ ০৯:১৭ইসলামি প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীন আগামী ২৭ ডিসেম্বর ভারত মহাসাগরে যৌথভাবে নৌ মহড়া চালাবে। একথা জানিয়েছেন ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানযাদি।
-
ন্যাটো জোটের প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের হুঁশিয়ারি
ডিসেম্বর ০৪, ২০১৯ ০৩:৪১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটকে তার দেশের সীমান্তের দিকে এগিয়ে নেয়ার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।তিনি বলেছেন, পূর্ব দিকে ন্যাটো জোটের সম্প্রসারণ তার দেশের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।
-
রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০’র দ্বিতীয় চালান শিগগিরই গ্রহণ করব: তুরস্ক
ডিসেম্বর ০৩, ২০১৯ ০৪:১২তুরস্ক বলেছে, আমেরিকার উপর্যপুরি হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র দ্বিতীয় চালান গ্রহণ করবে আঙ্কারা। এস-৪০০ কেনার পরিকল্পনা স্থগিত না করলে ওয়াশিংটন তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়ার পর আঙ্কারার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।
-
ইউরোপ বলছে এ সমঝোতা ইরানকে স্থায়ীভাবে মানতে হবে: রাশিয়া বলছে 'না'
নভেম্বর ৩০, ২০১৯ ১৪:০১রাশিয়া বলেছে, পরমাণু সমঝোতা স্থায়ীভাবে মেনে চলতে ইরানকে বাধ্য করা যাবে না। আমেরিকার আহ্বানে সাড়া দিয়ে ইউরোপের দেশগুলো পরমাণু সমঝোতা স্থায়ীভাবে মেনে চলতে ইরানের ওপর চাপ সৃষ্টি করার পর রাশিয়া এ প্রতিক্রিয়া জানাল।
-
সিরিয়ার সংবিধান প্রণয়ন বিষয়ক কমিটির কাজ চলবে: রাশিয়া
নভেম্বর ২৬, ২০১৯ ০৩:৩৫রাশিয়া বলেছে, যত প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হোক না কেন সিরিয়ার জন্য নয়া সংবিধান প্রণয়নের লক্ষ্যে গঠিত কমিটির কাজ নির্ধারিত প্রক্রিয়ায় এগিয়ে যাবে। সিরিয়া সংকট সমাধানের ক্ষেত্রে দেশটির জন্য একটি নয়া সংবিধান জরুরি বলেও জানিয়েছে রাশিয়া।