রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৪০০’র দ্বিতীয় চালান শিগগিরই গ্রহণ করব: তুরস্ক
https://parstoday.ir/bn/news/world-i75645-রুশ_ক্ষেপণাস্ত্র_ব্যবস্থা_এস_৪০০’র_দ্বিতীয়_চালান_শিগগিরই_গ্রহণ_করব_তুরস্ক
তুরস্ক বলেছে, আমেরিকার উপর্যপুরি হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র দ্বিতীয় চালান গ্রহণ করবে আঙ্কারা। এস-৪০০ কেনার পরিকল্পনা স্থগিত না করলে ওয়াশিংটন তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়ার পর আঙ্কারার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ০৩, ২০১৯ ০৪:১২ Asia/Dhaka
  • মস্কোয় এস-৪০০\'র প্রদর্শনী (ফাইল ছবি)
    মস্কোয় এস-৪০০\'র প্রদর্শনী (ফাইল ছবি)

তুরস্ক বলেছে, আমেরিকার উপর্যপুরি হুমকি সত্ত্বেও রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০’র দ্বিতীয় চালান গ্রহণ করবে আঙ্কারা। এস-৪০০ কেনার পরিকল্পনা স্থগিত না করলে ওয়াশিংটন তুরস্কের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের হুমকি দেয়ার পর আঙ্কারার পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো।

তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের একজন পদস্থ নিরাপত্তা ও পররাষ্ট্র বিষয়ক কর্মকর্তা বলেছেন, “কারিগরি কারণে এস-৪০০’র দ্বিতীয় দফা চালান আনার বিষয়টি বন্ধ রয়েছে। আমার মনে হয় অচিরেই ওই চালান আসা শুরু করবে।”

গতমাসে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত সমরাস্ত্র নির্মাণকারী প্রতিষ্ঠানের প্রধান বলেছিলেন, এর আগে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী তুরস্ককে এস-৪০০ ব্যবস্থার বাকি অংশ সরবরাহের কাজ আগামী বছরের প্রথমার্ধে সম্পন্ন হবে।

আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে ২০১৭ সালের ডিসেম্বরে রাশিয়ার কাছ থেকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চূড়ান্ত চুক্তি সই করে আঙ্কারা। গত জুলাই মাসে এই ব্যবস্থার প্রথম দফা চালান হাতে পায় আঙ্কারা। রাশিয়া ৩০টি বিমানে করে এস-৪০০’র গুরুত্বপূর্ণ অংশ তুরস্কের কাছে হস্তান্তর করে। ২০২০ সালের এপ্রিল নাগাদ এই ব্যবস্থা মোতায়েন উপযোগী করা সম্ভব বলে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।