-
পারস্য উপসাগরে যৌথ সামরিক মহড়া চালাবে ইরান ও রাশিয়া
জুলাই ৩০, ২০১৯ ১০:০৬ইসলামি প্রজাতন্ত্র ইরান ও রাশিয়া পারস্য উপসাগরে যৌথ সামরিক মহড়া চালানোর বিষয়ে একটি চুক্তিতে পৌঁছেছে। চলতি বছরের শেষ দিকে এ মহড়া অনুষ্ঠিত হতে পারে। ইরানের নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল হোসেইন খানজাদি এ তথ্য জানিয়েছেন।
-
রুশ বিরোধীদলীয় নেতাকে বিষ প্রয়োগের অভিযোগ
জুলাই ২৯, ২০১৯ ১০:৫৯রাশিয়ার বিরোধীদলীয় নেতা অ্যালেক্সি নাভালনিকে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন তার চিকিৎসক আনাস্তাসি ভাসিলিয়েভা। সাম্প্রতিক বিক্ষোভের কারণে নাভালনিকে ৩০ দিনের জেল দেয়া হয়েছে। কিন্তু মারাত্মকভাবে মুখ ফুলে যাওয়ায় এবং ত্বক লাল হয়ে ওঠার পর তাকে হাসপাতালে নেয়া হয়।
-
রাশিয়ার নৌযানকে ছেড়ে দিয়েছে উ. কোরিয়া
জুলাই ২৮, ২০১৯ ১৫:০০রাশিয়ার একটি মাছ ধরার ট্রলারকে মুক্তি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়িং দাবি করেছে, আইন ভঙ্গ করে উত্তর কোরিয়ার পানিসীমায় মাছ ধরার সময় নৌযানটিকে আটক করে দেশটির সীমান্তরক্ষীরা।
-
ইরান-আমেরিকা উত্তেজনা: বড় সংঘাতের আশংকা রাশিয়ার
জুলাই ২৭, ২০১৯ ১০:৩০ইসলামি প্রজাতন্ত্র ইরান ও আমেরিকার মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে বড় ধরনের সংঘাতের আশংকা ব্যক্ত করেছে রাশিয়া। সম্ভাব্য সংঘাত এড়াতে মধ্যপ্রাচ্যে মোতায়েন বাইরের দেশগুলোর সমস্ত সেনা প্রত্যাহারের কথা বলেছে রাশিয়া এবং এই পরিকল্পনা বস্তবায়নে সবার সহযোগিতা চেয়েছে মস্কো।
-
তুর্কির প্রতি পম্পেওর আবদার: এস-৪০০ চালু করবেন না!
জুলাই ২৬, ২০১৯ ১১:২৭তুরস্ককে এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু না করার জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ব্লুমবার্গ টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।
-
তেল ট্যাংকার আটকের পরিণতি ভোগ করতে হবে: ইউক্রেনকে রাশিয়া
জুলাই ২৫, ২০১৯ ২০:৩৬রুশ তেল ট্যাংকার আটকের পর ইউক্রেনকে হুঁশিয়ারি দিয়েছে মস্কো। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আগে আমরা দেখছি আসলে কী ঘটেছে। তারা যদি রুশদেরকে পণবন্দী করে থাকে তাহলে তা আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন।এর পরিণতি তাদেরকে ভোগ করতে হবে এবং তা স্বল্প সময়ের মধ্যেই।
-
চীনকে এস-৪০০’র দ্বিতীয় চালান হস্তান্তর করেছে রাশিয়া
জুলাই ২৫, ২০১৯ ১২:১৮চীনের কাছে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দ্বিতীয় চালান হস্তান্তর করেছে রাশিয়া। ২০১৪ সালে সই হওয়া চুক্তির আওতায় বেইজিংকে এ ব্যবস্থা দিচ্ছে মস্কো।
-
মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ইরানের অংশগ্রহণ জরুরি: রাশিয়া
জুলাই ২৪, ২০১৯ ১৪:২৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে ইরানের অংশগ্রহণ জরুরি এবং অবশ্যই দেশটিকে অংশীদার হিসেবে গ্রহণ করতে হবে।
-
রাশিয়ার বিমান লক্ষ্য করে ৩৬০ রাউন্ড গুলি ছুঁড়ল দক্ষিণ কোরিয়া
জুলাই ২৩, ২০১৯ ১৪:০৫রাশিয়ার সামরিক বিমান লক্ষ্য করে সতর্কতামূলক গুলি চালিয়েছে দক্ষিণ কোরিয়া৷ সিউলের দাবি, রাশিয়ার যুদ্ধবিমান দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় ঢুকে পড়েছিল৷ কোরিয়ার পূর্ব উপকূলে ছোট্ট দ্বীপ দোকদো যার মালিকানা দাবি করে দক্ষিণ কোরিয়া ও জাপান উভয় দেশ। আজ (মঙ্গলবার) সেই সীমান্ত এলাকা দিয়ে রাশিয়ার তিনটি বিমান ঢুকে পড়ে৷ এদের মধ্যে দু'টি টিইউ-৯৫ বম্বার্স ও একটি এ-৫০ বিমান৷
-
ইদলিবে হামলার কথা নাকচ করল রাশিয়া
জুলাই ২২, ২০১৯ ১৭:৫৬সিরিয়ার সন্ত্রাসী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের একটি শহরে বিমান হামলা চালানোর কথা নাকচ করেছে রাশিয়া।