-
রাশিয়া: ‘ব্রিটেনের চেয়ে ইরানের বক্তব্য বেশি সন্তোষজনক’
জুলাই ২২, ২০১৯ ০৫:১৫রাশিয়া বলেছে, পরস্পরের তেল ট্যাংকার আটকের ব্যাপারে ব্রিটেনের চেয়ে ইরানের বক্তব্য বেশি সন্তোষজনক। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রোববার মস্কোয় এক বক্তব্যে একথা বলেন।
-
বাশার আসাদকে পুতিনের বার্তা: ‘সিরিয়ার প্রতি সমর্থন অব্যাহত থাকবে’
জুলাই ২২, ২০১৯ ০২:৫২রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সিরিয়ার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষায় মস্কোর পূর্ণ সমর্থনের কথা ঘোষণা করেছেন। তিনি গতকাল (রোববার) দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭০তম বার্ষিকী উপলক্ষ্যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কাছে পাঠানো এক বার্তায় এ সমর্থন জানান।
-
পরমাণু সমঝোতা বাঁচাতে পুতিন-ম্যাকরন একমত
জুলাই ১৮, ২০১৯ ১৭:৫৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতার ভূমিকা ব্যাপক। ফলে এ সমঝোতাকে রক্ষা করতে হবে।
-
নিজের সীমানায় পরমাণু অস্ত্র মোতায়েন করুন: আমেরিকাকে রাশিয়া
জুলাই ১৮, ২০১৯ ১৪:০৪শুধুমাত্র নিজের সীমানায় পরমাণু অস্ত্র মোতায়েন করার জন্য আমেরিকাকে পরামর্শ দিয়েছে রাশিয়া। তুরস্কসহ ইউরোপের কয়েকটি দেশে আমেরিকা পরমাণু অস্ত্র মোতায়েন করেছে বলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোট অনিচ্ছাকৃতভাবে তথ্য ফাঁস করার একদিন পর মস্কো এ আহ্বান জানালো।
-
রাশিয়ার সঙ্গে হামাস প্রতিনিধিদলের বৈঠক
জুলাই ১৭, ২০১৯ ১৬:৩১রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধিদল বৈঠক করেছে। মস্কোয় অনুষ্ঠিত এ বৈঠকে দু পক্ষই ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ ঐক্য প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেছে।
-
আমেরিকার ইরান বিরোধী নীতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে: ল্যাভরভ
জুলাই ১৭, ২০১৯ ১৩:০৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের বিরুদ্ধে আমেরিকার বিদ্বেষী নীতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়াচ্ছে। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মার্কিন প্রশাসনের এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে।
-
জাপানকে দ্বীপ ফেরত দেয়ার শান্তি আলোচনা স্থগিত করেছে রাশিয়া!
জুলাই ১৫, ২০১৯ ১৬:০৫দু'টি বিতর্কিত দ্বীপ ফেরত দেয়ার বিষয়ে গত বছর টোকিও এবং মস্কোর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর হওয়া সত্ত্বেও জাপানের সঙ্গে আলোচনা স্থগিত করেছে রাশিয়া। এর ফলে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আরো পিছিয়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কায়দো সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।
-
কিউবার রেল ব্যবস্থা উন্নত করবে চীন ও রাশিয়া
জুলাই ১৫, ২০১৯ ১৫:৪৮২০৩০ সালের মধ্যে রেল যোগাযোগ ব্যবস্থা আধুনিকায়নের কর্মসূচি হাতে নিয়েছে কিউবা। আর এতে সাহায্য করছে বন্ধুরাষ্ট্র রাশিয়া ও চীন। কিউবার রেলওয়ে ব্যবস্থার উন্নয়নের জন্য রাশিয়ার সঙ্গে প্রায় ১০০ কোটি ডলারের চুক্তি করেছে চীন। এর অংশ হিসেবে গত চার দশকের মধ্যে প্রথম একটি যাত্রীবাহী ট্রেন যুক্ত হয়েছে কিউবার রেল যোগাযোগ ব্যবস্থায়।
-
এস-৪০০ নিয়ে অষ্টম ও নবম বিমান তুরস্কে
জুলাই ১৫, ২০১৯ ১৫:০৯রুশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ নিয়ে আরও দু'টি কার্গো বিমান আজ (সোমবার) তুরস্কে অবতরণ করেছে। এর আগে সাতটি বিমানে করে এই ব্যবস্থার নানা অংশ নিয়ে আসা হয়েছে।
-
‘রাশিয়া অবশ্যই আঞ্চলিক দেশগুলোকে উন্নত অস্ত্র দেবে’
জুলাই ১৪, ২০১৯ ১১:০১রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান লিওনিদ স্লুতস্কি বলেছেন, তার দেশ অবশ্যই আঞ্চলিক দেশগুলোকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চেয়েও উন্নত অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। এরইমধ্যে তুরস্ককে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়েছে রাশিয়া।