-
সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানোর হুমকি দিল আমেরিকা
মার্চ ১৩, ২০১৮ ০৮:৫১সিরিয়ায় একক সিদ্ধান্তে হামলা চালানোর হুমকি দিয়েছে আমেরিকা। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গতকাল (সোমবার) তিনি এ হুমকি দেন। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, সিরিয়া সংকট মোকাবেলায় নিরাপত্তা পরিষদ ব্যর্থ হলে ওয়াশিংটন একাই পদক্ষেপ নেবে। সিরিয়ার পূর্ব গৌতায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার প্রস্তাব উত্থাপনের পর তিনি এসব কথা বলেন।
-
ছিনতাই হওয়া বিমান ভূপাতিত করার অনুমতি দিয়েছিলাম: পুতিন
মার্চ ১২, ২০১৮ ০৭:৫৩অলিম্পিক গেমস শুরুর আগ মুহূর্তে হামলার আশঙ্কায় ছিনতাই হওয়া একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত করার অনুমতি দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাকে বলা হয়েছিল বিমানটিতে বোমা বহন করা হচ্ছে এবং সেটি ব্যবহার করে ২০১৪ সালের সোচি শীতকালীন অলিম্পিকে হামলা করা হতে পারে। অনলাইনে পোস্ট করা দুই ঘণ্টার একটি ভিডিওতে এসব তথ্য জানিয়েছেন পুতিন।
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করল রাশিয়া (ভিডিওসহ)
মার্চ ১১, ২০১৮ ১৬:০৯রাশিয়ার বিমান বাহিনী প্রথমবারের মতো আকাশ থেকে ভূমিতে নিক্ষোপযোগ্য একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) এ খবর দিয়েছে।
-
রাশিয়ার ওপর হামলা হলে মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে: পুতিন
মার্চ ০৮, ২০১৮ ০০:২৭রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের ওপর কেউ যদি হামলার চেষ্টা করে তাহলে মস্কোর পক্ষ থেকে এমন জবাব দেয়া হবে যাতে মানবসভ্যতার জন্য বিপর্যয় নেমে আসবে।
-
রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আসছে: আমেরিকা
মার্চ ০৭, ২০১৮ ০৩:২৩মার্কিন অর্থমন্ত্রী স্টিভেন নিউচিন ঘোষণা করেছেন, কংগ্রেসের পক্ষ থেকে পাস হওয়া রাশিয়া-বিরোধী নিষেধাজ্ঞা খুব শিগগিরই বাস্তবায়িত হবে। মঙ্গলবার মার্কিন কংগ্রেসের একটি সাবকমিটিতে দেয়া সাক্ষ্যে তিনি বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের বিষয়টিকে ‘পুরোপুরি সমর্থন’ করছেন।
-
সিরিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত; নিহত ৩৯
মার্চ ০৬, ২০১৮ ১৭:৪১সিরিয়ায় রাশিয়ার একটি সমরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩৯ আরোহীর সবাই নিহত হয়েছে। নিহতদের মধ্যে ৩৩ জন যাত্রী এবং অপর ছয়জন বিমানের কর্মী। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আজ (মঙ্গলবার) এ তথ্য জানিয়েছে।
-
নিরাপদ করিডর প্রস্তুত, এবার আসতে পারেন: সন্ত্রাসীদের প্রতি রাশিয়া
মার্চ ০৬, ২০১৮ ১৪:৫১সিরিয়ার পূর্ব গৌতা এলাকা থেকে দামেস্কের সরকার বিরোধী সন্ত্রাসীরা যাতে অন্যত্র চলে যেতে পারে সে লক্ষ্যে রাশিয়া তাদের জন্য নিরাপদ পথ তৈরি করে দিয়েছে বলে মস্কো জানিয়েছে। রাজধানী দামেস্কের বেসামরিক ব্যক্তিদের ওপর ভয়াবহ হামলা চালিয়ে আসছে এসব সন্ত্রাসী।
-
'বেসামরিক নাগরিকদের গৌতা ছাড়ার অনুমতি দিয়েছে সন্ত্রাসীরা'
মার্চ ০৫, ২০১৮ ১৫:৩১রাশিয়া জানিয়েছে, সিরিয়ার পূর্ব গৌতা থেকে বেসামরিক লোকজনকে নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার অনুমতি দিয়েছে সন্ত্রাসীরা। সিরিয়ার সেনারা যখন পূর্ব গৌতার নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে তার মধ্যে রাশিয়া এ তথ্য দিল।
-
পূর্ব গৌতায় কারফিউ জারি করেছে সন্ত্রাসীরা: রাশিয়া
মার্চ ০৪, ২০১৮ ১৪:১০রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, সিরিয়ার রাজধানী দামেস্কের উপকণ্ঠে অবস্থিত পূর্ব গৌতা ছেড়ে বেসামরিক ব্যক্তিরা যাতে অন্যত্র চলে যেতে না পারে সেজন্য সন্ত্রাসীরা সেখানে কারফিউ জারি করেছে।
-
‘রাশিয়ার দরজায় ৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা বসাবে আমেরিকা’
মার্চ ০৪, ২০১৮ ০৩:২০রাশিয়া অভিযোগ করেছে, দেশটির দোরগোড়ায় ৪০০ ক্ষেপণাস্ত্র বিধ্বংসী ব্যবস্থা মোতায়েন করার পরিকল্পনা করেছে মার্কিন সরকার। রাশিয়াকে চারদিক দিয়ে ঘিরে ফেলার লক্ষ্যে ওয়াশিংটন এ পরিকল্পনা করেছে বলেও অভিযোগ করেছে মস্কো।