-
পরমাণু অস্ত্র নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে
মার্চ ০৩, ২০১৮ ০৩:২৭রাশিয়া পরমাণু অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি লঙ্ঘন করছে বলে আমেরিকা যে অভিযোগ করেছে মস্কো তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে। রাশিয়া বলেছে, দেশটি কোনো ধরনের অস্ত্র প্রতিযোগিতায় নিজেকে জড়াতে চায় না।
-
নতুন পরমাণু অস্ত্র প্রদর্শন করলেন পুতিন; 'মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর'
মার্চ ০২, ২০১৮ ১৩:০৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন পরমাণু অস্ত্রের ভিডিও ফুটেজ প্রদর্শন করেছেন। মস্কোয় তার ভাষণের সময় ওই ভিডিও ফুটেজ প্রদর্শন করা হয়। তিনি বলেছেন, তাদের নতুন পরমাণু অস্ত্র বিশ্বের যে কোনো স্থানে আঘাত হানতে পারবে এবং এসব অস্ত্রের আঘাত ঠেকানো সম্ভব নয়।
-
মিত্রদের ওপর পরমাণু হামলা নিজের বিরুদ্ধে হামলা মনে করব: পুতিন
মার্চ ০২, ২০১৮ ০০:০৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মিত্রদেশগুলোর বিরুদ্ধে কোনো রকম পরমাণু হামলা হলে তা রাশিয়ার ওপর হামলা বলে বিবেচনা করা হবে এবং তাৎক্ষণিকভাবে পাল্টা হামলা চালানো হবে।
-
রাকার মানবিক পরিস্থিতি যাচাই করুন: জাতিসংঘকে রাশিয়া
মার্চ ০১, ২০১৮ ১৫:০৩সিরিয়ার রাকা শহরের মানবিক পরিস্থিতি যাচাই করার জন্য একটি আন্তর্জাতিক কমিশন গঠন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর রাকা এখন মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের দখলে রয়েছে।
-
উত্তর সিরিয়ায় ২০টি ঘাঁটি স্থাপনা করেছে আমেরিকা: রাশিয়া
মার্চ ০১, ২০১৮ ১৩:৫১সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি নিয়ন্ত্রিত এলাকায় ২০টি সামরিক ঘাঁটি স্থাপন করেছে আমেরিকা। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য আলেকজান্ডার ভেনেদিতকভ এ তথ্য জানিয়েছেন।
-
নিরাপত্তা প্রতিষ্ঠায় বাগদাদকে সহযোগিতা দিচ্ছে মস্কো: ইরাক
মার্চ ০১, ২০১৮ ১২:৫২ইরাকের পররাষ্ট্রমন্ত্রী ইব্রাহিম জাফারি বলেছেন, তার দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে মস্কোর কাছ থেকে সার্বিক সহযোগিতা পাচ্ছে বাগদাদ। একইসঙ্গে দুই দেশের মধ্যে নিয়মিতভাবেই তথ্য আদান প্রদান হচ্ছে বলেও জানান তিনি। তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে লড়াইয়ের ফলে ইরাকের অবকাঠামো ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে।
-
‘ভেটো খেয়ে’ রাশিয়ার ওপর ক্ষিপ্ত হয়েছেন নিকি হ্যালি
মার্চ ০১, ২০১৮ ১০:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে তোলা একটি প্রস্তাবে ভেটো দেয়ায় রাশিয়ার ওপর ক্ষুব্ধ হয়েছেন জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি। গত সোমবার ব্রিটেনের তোলা ওই প্রস্তাবে ভেটো দেয় রাশিয়া।
-
‘রাশিয়ার ওপর পরমাণু হামলার পরিকল্পনা করছে আমেরিকা’
মার্চ ০১, ২০১৮ ০০:৪৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের ওপর পরমাণু হামলা চালানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা। তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যম আমেরিকা পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
-
বল এবার সন্ত্রাসীদের কোটে: রাশিয়া
ফেব্রুয়ারি ২৮, ২০১৮ ১৫:০৭রাশিয়া বলেছে, সিরিয়ার পূর্ব গৌতায় যুদ্ধবিরতির বিষয়ে মস্কো তার অংশ বাস্তবায়ন করেছে এবং প্রতিদিন পাঁচ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে। যুদ্ধবিরতির বাকি অংশ সন্ত্রাসী গোষ্ঠীগুলো ও তাদের মদদদাতাদের এখন বাস্তবায়ন করতে হবে। বল এখন সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কোটে।
-
আকাশসীমা রক্ষার জন্য রাশিয়ার এস-৪০০ দরকার: ইরাক
ফেব্রুয়ারি ২৭, ২০১৮ ২৩:৩১ইরাকের আকাশসীমা রক্ষার জন্য রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ ও নানা রকম অস্ত্র কেনা দরকার। একথা বলেছেন, ইরাকের ‘নিরাপত্তা ও কৌশল কেন্দ্র’র পরিচালক মুয়াতাজ মাহি আবদেল হামিদ। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কথিত পশ্চিমা সামরিক কৌশল ব্যর্থ হওয়ার পর বাগদাদের শীর্ষ পর্যায়ের এ কর্মকর্তা এসব কথা বললেন।