-
আইএইএ ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে না: রাশিয়া
অক্টোবর ২২, ২০১৭ ২২:২৫রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ ইরানের সামরিক স্থাপনা পরিদর্শন করতে পারে না, তার সেই এখতিয়ার নেই। কয়েকটি দেশ ইরানের সামরিক স্থাপনা পরিদর্শনের জন্য আইএইএ’র প্রতি যে আহ্বান জানাচ্ছে তারও সমালোচনা করেছেন তিনি।
-
পৃথিবীর বুক থেকে রাকাকে মুছে দিয়েছে আমেরিকা: রাশিয়া
অক্টোবর ২২, ২০১৭ ১৫:২৬রাশিয়া বলেছে, কার্পেট বোম্বিংয়ের মাধ্যমে পৃথিবীর বুক থেকে সিরিয়ার রাকা শহরকে মুছে ফেলেছে আমেরিকা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আজ (রোববার) এক বিবৃতিতে বলেছে, ১৯৪৫ সালে জার্মানির ড্রেসডেনে যেভাবে কার্পেট বোম্বিং করেছিল আমেরিকা ও ব্রিটেন, ঠিক সেভাবে রাকা শহরে বোমা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী ও তার মিত্ররা।
-
ইরানের পরমাণু সমঝোতায় পরিবর্তন আনার সুযোগ নেই: রাশিয়া
অক্টোবর ২২, ২০১৭ ০৩:২৮রাশিয়া বলেছে, ইরান যে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা পুরোপুরি মেনে চলছে সে বিষয়ে মস্কোর কোনো সন্দেহ নেই।
-
‘বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষার জন্য পরমাণু সমঝোতার প্রয়োজন রয়েছে’
অক্টোবর ২১, ২০১৭ ০৮:০৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইরানের সঙ্গে সম্পাদিত চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জেসিপিওএ বিশ্বের কৌশলগত স্থিতিশীলতা রক্ষার জন্য একান্তভাবেই প্রয়োজনীয়। জিসিপিওএ ত্যাগ করার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে এ কথা বলেন তিনি।
-
আমেরিকা পরমাণু খেলা শুরু করেছে: উত্তর কোরিয়া
অক্টোবর ২১, ২০১৭ ০৩:৫৫উত্তর কোরিয়া সতর্ক করে দিয়ে বলেছে, আমেরিকার হুমকির মোকাবিলায় নিজের পরমাণু অস্ত্র কর্মসূচি শক্তিশালী করা অব্যাহত রাখবে পিয়ংইয়ং। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর-আমেরিকা বিষয়ক মহাপরিচালক ন্যাম হিওক-সেন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
ইউরোপ থেকে পরমাণু অস্ত্র সরিয়ে নিন: ওয়াশিংটনকে মস্কো
অক্টোবর ২১, ২০১৭ ০৩:৪১ইউরোপের বিভিন্ন দেশে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্র সরিয়ে নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে মস্কো। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউরোপে মোতায়েন মার্কিন পরমাণু অস্ত্রগুলোকে আমেরিকার মূল ভূখণ্ডে ফিরিয়ে নেয়া প্রয়োজন।
-
সামরিক সরঞ্জাম নিয়ে ফিলিপাইনে ভিড়েছে রুশ যুদ্ধজাহাজ বহর
অক্টোবর ২০, ২০১৭ ১০:২৬রাশিয়ার নৌবাহিনীর পাঁচ যুদ্ধজাহাজের একটি বহর ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় ভিড়েছে। অনুদান হিসেবে দেশটির জন্য পাঠানো রুশ সামরিক সরঞ্জাম নিয়ে এ সব জাহাজ ভিড়েছে। ওয়াশিংটন-ম্যানিলা টানাপড়েন যখন তুঙ্গে তখন রুশ যুদ্ধজাহাজ ভিড়ল দেশটিতে।
-
রাশিয়াকে ঠেকাতে পোল্যান্ডে গোয়েন্দা কেন্দ্র উদ্বোধন করল ন্যাটো
অক্টোবর ২০, ২০১৭ ০৯:২৭পোল্যান্ডে গোয়েন্দা কেন্দ্র উদ্বোধন করেছে ন্যাটো। মার্কিন নেতৃত্বাধীন ২৯ সদস্য দেশের গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতা জোরদারের লক্ষ্য খোলা হয়েছে এটি। রাশিয়ার সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর উত্তেজনা যখন তুঙ্গে তখন এ পদক্ষেপ নেয়া হলো।
-
প্রতিরক্ষা সহযোগিতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর তেহরান-মস্কো: হাতামি
অক্টোবর ১৯, ২০১৭ ১৬:৩৪ইরান ও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রীরা এক টেলিফোন সংলাপে দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো, আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনাবলী এবং সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়ে পরামর্শ করেছেন।
-
রাসায়নিক অস্ত্র ধ্বংস করুন: আমেরিকার প্রতি রাশিয়া
অক্টোবর ১৮, ২০১৭ ২২:২০গণবিধ্বংসী রাসায়নিক অস্ত্র সম্পূর্ণভাবে ধ্বংস করার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। নিজের হাতে থাকা অবশিষ্ট রাসায়নিক অস্ত্র গত সেপ্টেম্বরে ধ্বংস করার পর এখন মস্কো একই পদক্ষেপ নেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানালো।