• উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল রাশিয়া এবং ইইউ

    উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল রাশিয়া এবং ইইউ

    অক্টোবর ১৭, ২০১৭ ১৪:৩৫

    উত্তর কোরিয়ার বিরুদ্ধে রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নতুন করে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে। পিয়ংইয়ংকে পরমাণু অস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখার  জন্য আন্তর্জাতিক যে প্রচেষ্টা চলছে তার অংশ হিসেবে এ নিষেধাজ্ঞা দেয়া হলো।

  • পরমাণু সমঝোতা কার্যকরভাবে কাজ করছে, রদবদলের প্রয়োজন নেই: রাশিয়া

    পরমাণু সমঝোতা কার্যকরভাবে কাজ করছে, রদবদলের প্রয়োজন নেই: রাশিয়া

    অক্টোবর ১৬, ২০১৭ ০৯:১৫

    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরানের সঙ্গে সই করা আন্তর্জাতিক পরমাণু সমঝোতা কার্যকরভাবে কাজ করছে। চূড়ান্ত পরমাণু সমঝোতা বা জিসিপিওএ নামে পরিচিত চুক্তিতে গলদ থাকার মার্কিন দাবি নাকচ করে দিয়ে তিনি বলেন, এর কোনোরকম রদবদলের প্রয়োজনই নেই।

  • যুদ্ধের নামে কপটতা: কঠোর সমালোচনা করলেন পুতিন

    যুদ্ধের নামে কপটতা: কঠোর সমালোচনা করলেন পুতিন

    অক্টোবর ১৫, ২০১৭ ১৫:১৩

    সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধের নামে দ্বিমুখীনীতি এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে উগ্রবাদীদের ব্যবহার করার বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ অবস্থার অবসান ঘটাতে এবং সন্ত্রাস-বিরোধী লড়াইয়ের বাধাগুলো দূর করতে তিনি যৌথ প্রচেষ্টার আহ্বান জানান।

  • পরমাণু সমঝোতাকে দরকষাকষির বস্তু বানাবেন না: আমেরিকাকে রাশিয়া

    পরমাণু সমঝোতাকে দরকষাকষির বস্তু বানাবেন না: আমেরিকাকে রাশিয়া

    অক্টোবর ১৪, ২০১৭ ১৫:০১

    রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতা সম্পূর্ণ ভিন্ন মাত্রার মর্যাদার অধিকারী এবং একে দরকষাকষির বস্তুতে পরিণত করা ঠিক হবে না।

  • ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে দেবে না রাশিয়া

    ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিতে দেবে না রাশিয়া

    অক্টোবর ১৪, ২০১৭ ১৪:০৭

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে গতকাল (শুক্রবার) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তাকে সভ্য বিশ্বের রীতি বিরোধী বলে মন্তব্য করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো বলেছে, সভ্য বিশ্ব ও আন্তর্জাতিক কূটনীতিতে আগ্রাসী বাগাড়ম্বরের কোনো স্থান নেই।

  • পশ্চিম সীমান্তে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন জোরদার করা হবে: রাশিয়া

    পশ্চিম সীমান্তে ইস্কান্দার ক্ষেপণাস্ত্র মোতায়েন জোরদার করা হবে: রাশিয়া

    অক্টোবর ১৪, ২০১৭ ০৯:৫০

    রাশিয়া তার পশ্চিমাঞ্চলীয় সীমান্তে আরো সেনা এবং ইস্কান্দার ক্ষেপণাস্ত্রসহ সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারে। পোল্যান্ডে মার্কিন সেনা মোতায়েনের জবাবে এমন পদক্ষেপ নেয়া হতে পারে বলে জানান রুশ সংসদের নিম্নকক্ষ দুমার প্রতিরক্ষা কমিটির চেয়ারম্যান ভ্লাদিমির শামানোভ।

  • রুশ কালাশনিকভ রাইফেলের চালান প্রথমবারের মতো যাচ্ছে ফিলিপাইনে

    রুশ কালাশনিকভ রাইফেলের চালান প্রথমবারের মতো যাচ্ছে ফিলিপাইনে

    অক্টোবর ১৩, ২০১৭ ১১:০৩

    ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তে বলেছেন, রাশিয়া তার দেশকে পাঁচ হাজার কালাশনিকভ রাইফেল দিবে। মার্কিন মিত্র হিসেবে পরিচিত দেশটিতে এই প্রথম রুশ অস্ত্রের চালান যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

  • 'মার্কিন কূটনীতিকের সংখ্যা আরো কমানোর নির্দেশ দিতে পারে রাশিয়া'

    'মার্কিন কূটনীতিকের সংখ্যা আরো কমানোর নির্দেশ দিতে পারে রাশিয়া'

    অক্টোবর ১১, ২০১৭ ১৭:৫৪

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেছেন, সে দেশে নিযুক্ত মার্কিন কূটনীতিকের সংখ্যা ৩০০ কিংবা তার চেয়েও কমিয়ে আনতে পারে মস্কো। তিনি জানান, মার্কিন পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে এ কাজের নির্দেশ দিতে পারে রুশ সরকার।

  • আমেরিকার নাকের ডগায় সন্ত্রাসীরা কীভাবে কাজ করে: ব্যাখ্যা চেয়েছে রাশিয়া

    আমেরিকার নাকের ডগায় সন্ত্রাসীরা কীভাবে কাজ করে: ব্যাখ্যা চেয়েছে রাশিয়া

    অক্টোবর ১১, ২০১৭ ১৫:৫৯

    রাশিয়া বলেছে, সিরিয়ার মাটিতে উগ্র সন্ত্রাসীরা আমেরিকার চোখের সামনে তৎপরতা চালাচ্ছে। এ অবস্থায় রাশিয়া আমেরিকার কাছে ব্যাখ্যা চেয়েছে- সীমান্তে মার্কিন সামরিক ঘাঁটি থাকার পরও কী করে এতটা স্বাধীনভাবে চলাফেরা করছে। এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কোনোশেংকভ।

  • রাশিয়ার সঙ্গে এস-৪০০ চুক্তি বাতিল করতে পারে তুরস্ক: পররাষ্ট্রমন্ত্রী

    রাশিয়ার সঙ্গে এস-৪০০ চুক্তি বাতিল করতে পারে তুরস্ক: পররাষ্ট্রমন্ত্রী

    অক্টোবর ১০, ২০১৭ ০৩:১৩

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, রাশিয়া যদি তার অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি সরবরাহ না করে তাহলে মস্কোর সঙ্গে এ সংক্রান্ত চুক্তি বাতিল করে দিতে পারে আঙ্কারা।