-
২৮ বছর আলোচনার পর আমুর নদীর ওপর সেতু নির্মাণ শুরু করেছে চীন-রাশিয়া
ডিসেম্বর ২৫, ২০১৬ ২১:৪০রাশিয়া এবং চীন আমুর নদীর ওপর দীর্ঘ প্রতীক্ষিত সেতু নির্মাণের কাজ শুরু করেছে। পূর্ব মধ্য এশিয়ার ২,৮৭৪ কিলোমিটার দীর্ঘ আমুর নদী বিশ্বের প্রধান নদীগুলির অন্যতম। ২৮ বছর আলোচনার পর এ সেতু নির্মাণের কাজ শনিবার থেকে শুরু হয়েছে।
-
সিরিয়া অভিমুখী রুশ সামরিক বিমান বিধ্বস্ত
ডিসেম্বর ২৫, ২০১৬ ০৯:১৪রাশিয়ার একটি সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। উপকূলীয় শহর সোচির একটি বিমানবন্দর থেকে ওড়ার অল্পকিছুক্ষণই পরই বিমানটি কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
-
পুতিনের কাছ থেকে সুন্দর চিঠি পেয়েছি: বললেন ট্রাম্প
ডিসেম্বর ২৪, ২০১৬ ০৯:২৬নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের লেখা ‘সুন্দর একটি চিঠি’ পেয়েছেন তিনি। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় নিয়োজিত ট্রাম্পের দল এ চিঠি সম্পর্কে নব নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য প্রকাশ করেছে।
-
আমেরিকার আরো পরমাণু অস্ত্র দরকার: ট্রাম্প
ডিসেম্বর ২৩, ২০১৬ ১২:৩৬মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকার আরো পরমাণু অস্ত্র দরকার। এক টুইট বার্তায় তিনি বলেন, আমেরিকার পরমাণু সক্ষমতা আরো জোরদার করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কৌশলগত পরমাণু বাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানানো পরই এ টুইট পাঠান ট্রাম্প।
-
রুশ সামরিক পরমাণু সক্ষমতা জোরদার করতে হবে: পুতিন
ডিসেম্বর ২২, ২০১৬ ২৩:০১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির সামরিক পরমাণু সক্ষমতা জোরদারের আহ্বান জানিয়েছেন। রুশ সীমান্তের কাছাকাছি ন্যাটোর পরিকল্পিত সেনা মোতায়েনের জবাবে এ আহ্বান জানান তিনি।
-
আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের মোহ নেই: রাশিয়া
ডিসেম্বর ২২, ২০১৬ ১৫:০৪রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের বিষয়ে তার দেশের আগাম কোনো মোহ নেই।
-
‘জেনেবুঝে রাশিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ করতে চায় নেদারল্যান্ড’
ডিসেম্বর ২২, ২০১৬ ০৪:৫০ডাচ কর্মকর্তারা জেনেবুঝে মস্কোর সঙ্গে সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে চান বলে অভিযোগ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাখারোভা এ অভিযোগ করে বলেছেন, আমেরিকাকে নেদারল্যান্ডে ট্যাংক মোতায়েন করতে দিয়ে মস্কোর সঙ্গে সম্পর্ক নষ্ট করছে ডাচ কর্তৃপক্ষ।
-
রুশ রাষ্ট্রদূতের ঘাতককে কেন জীবিত ধরা হয়নি: তদন্ত শুরু
ডিসেম্বর ২২, ২০১৬ ০৩:৫৬তুর্কি পুলিশ দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের ঘাতককে কেন জীবিত গ্রেফতার করেনি তা নিয়ে তদন্ত শুরু হয়েছে।
-
রুশ রাষ্ট্রদূত হত্যাকাণ্ড সংক্রান্ত খবর প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেছে তুরস্ক
ডিসেম্বর ২১, ২০১৬ ১৪:০৯তুরস্ক সরকার রাশিয়ার রাষ্ট্রদূত হত্যাকাণ্ড সংক্রান্ত খবর প্রকাশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে এ হত্যাকাণ্ড সম্পর্কে কর্তৃপক্ষের দেয়া খবর, ভাষ্য বা ছবির বাইরে অন্য কোনো কিছু প্রচার করা যাবে না বলে নির্দেশ দেয়া হয়েছে।
-
আঙ্কারায় ‘নিরাপত্তা পরিস্থিতির’ পরিপ্রেক্ষিতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
ডিসেম্বর ২০, ২০১৬ ০৮:২৬তুরস্কের একটি আর্ট গ্যালারিতে রাশিয়ার রাষ্ট্রদূত নিহত হওয়াকে কেন্দ্র করে ‘নিরাপত্তা পরিস্থিতির’ পরিপ্রেক্ষিতে বন্ধ ঘোষণা করা হয়েছে রাজধানী আঙ্কারার মার্কিন দূতাবাস।