আমেরিকার আরো পরমাণু অস্ত্র দরকার: ট্রাম্প
https://parstoday.ir/bn/news/world-i28984-আমেরিকার_আরো_পরমাণু_অস্ত্র_দরকার_ট্রাম্প
মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকার আরো পরমাণু অস্ত্র দরকার। এক টুইট বার্তায় তিনি বলেন, আমেরিকার পরমাণু সক্ষমতা আরো জোরদার করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কৌশলগত পরমাণু বাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানানো পরই এ টুইট পাঠান ট্রাম্প।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৬ ১২:৩৬ Asia/Dhaka
  • আমেরিকার আরো পরমাণু অস্ত্র দরকার: ট্রাম্প

মার্কিন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমেরিকার আরো পরমাণু অস্ত্র দরকার। এক টুইট বার্তায় তিনি বলেন, আমেরিকার পরমাণু সক্ষমতা আরো জোরদার করতে হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির কৌশলগত পরমাণু বাহিনীকে শক্তিশালী করার আহ্বান জানানো পরই এ টুইট পাঠান ট্রাম্প।

বার্তায় ট্রাম্প বলেন, মার্কিন পরমাণু সক্ষমতা এতটাই জোরদার করতে হবে যেন বিশ্ব পরমাণু অস্ত্রের বিষয়টি ভালভাবে উপলব্ধি করতে পারে। পেন্টাগনের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের একদিন পরই এ টুইট বার্তা দেন ট্রাম্প। বৈঠকে পেন্টাগনের কোনো কোনো কর্মকর্তাকে মার্কিন পরমাণু অস্ত্রভাণ্ডার তদারকির দায়িত্ব দেয়া হয়েছে।

নির্বাচনী প্রচারণার সময় আমেরিকার পরমাণু অস্ত্র নীতি পাল্টে দেবেন বলে আভাস দিয়েছিলেন ট্রাম্প।

এদিকে, আমেরিকা-ভিত্তিক অলাভজনক সংস্থা আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, আমেরিকার অস্ত্রভাণ্ডারে ৭,১০০ এবং রাশিয়ার ৭,৩০০ পরমাণু অস্ত্র রয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/২৩