সিরিয়া অভিমুখী রুশ সামরিক বিমান বিধ্বস্ত
https://parstoday.ir/bn/news/world-i29158-সিরিয়া_অভিমুখী_রুশ_সামরিক_বিমান_বিধ্বস্ত
রাশিয়ার একটি সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। উপকূলীয় শহর সোচির একটি বিমানবন্দর থেকে ওড়ার অল্পকিছুক্ষণই পরই বিমানটি কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
ডিসেম্বর ২৫, ২০১৬ ০৯:১৪ Asia/Dhaka
  • টিইউ-১৫৪ মডেলের রুশ বিমান
    টিইউ-১৫৪ মডেলের রুশ বিমান

রাশিয়ার একটি সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়েছে। উপকূলীয় শহর সোচির একটি বিমানবন্দর থেকে ওড়ার অল্পকিছুক্ষণই পরই বিমানটি কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, টিইউ-১৫৪ মডেলের বিমানটিতে ৯১ জন আরোহী ছিলেন যার মধ্যে ৮৩ জন যাত্রী এবং আটজন ক্রু।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, বিমানটি বিধ্বস্ত হয়েছে এবং সোচি উপকূলের কাছে উদ্ধারকারী দলকে দেখা গেছে। স্থানীয় সূত্রগুলো সাংবাদিকদের জানিয়েছেন, বিমানে সামরিক ব্যক্তিত্ব ও সঙ্গীতশিল্পীরা ছিলেন।   

এদিকে, অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে রাশিয়ার লাইফনিউজ জানিয়েছে, বিমানটি সিরিয়ার লাতাকিয়া প্রদেশে যাচ্ছিল। সিরিয়া সরকারের অনুরোধে দেশটিতে উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধের এক বছরের বেশি সময় ধরে সামরিক অভিযান চালিয়ে আসছে রাশিয়া। লাতাকিয়াসহ সিরিয়ায় দুটি রুশ বিমানঘাঁটি রয়েছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৫