• রাশিয়ার বিরুদ্ধে অবস্থান জোরদারে বাল্টিক সাগর এলাকায় হাজার হাজার সেনা পাঠাবে ন্যাটো

    রাশিয়ার বিরুদ্ধে অবস্থান জোরদারে বাল্টিক সাগর এলাকায় হাজার হাজার সেনা পাঠাবে ন্যাটো

    জুলাই ০৯, ২০১৬ ০৬:৩০

    ন্যাটো জোটভুক্ত দেশের নেতারা পোল্যান্ড এবং বাল্টিক সাগর এলাকায় হাজার হাজার সেনা মোতায়েনে সম্মত হয়েছে। ২৮ দেশের সামরিক জোটকে রাশিয়ার বিরুদ্ধে পূর্ব ইউরোপে শক্তিশালী করার পদক্ষেপ হিসেবে এ সব সেনা মোতায়েন করা হবে।

  • ওয়াশিংটন-সিউলকে হুশিয়ার করল রাশিয়া, দু’দেশের রাষ্ট্রদূতদের তলব করল চীন

    ওয়াশিংটন-সিউলকে হুশিয়ার করল রাশিয়া, দু’দেশের রাষ্ট্রদূতদের তলব করল চীন

    জুলাই ০৮, ২০১৬ ১৪:৫২

    চীন আজ (শুক্রবার) আমেরিকা এবং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতদের তলব করেছে। কোরিয় উপদ্বীপে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন নিয়ে এ দুই দেশের চুক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য দেশ দু’টির রাষ্ট্রদূতদের তলব করা হয়েছে। কোরিয় উপদ্বীপে আমেরিকায় তৈরি অত্যাধুনিক ‘থাড’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের লক্ষ্যে ওয়াশিংটন এবং সিউল আনুষ্ঠানিক চুক্তি করেছে বলে খবর প্রকাশিত হওয়ার পর রাষ্ট্রদূতদের তলব করা হয়।

  • সন্ত্রাস বিরোধী কঠোর আইনে সই করলেন পুতিন

    সন্ত্রাস বিরোধী কঠোর আইনে সই করলেন পুতিন

    জুলাই ০৮, ২০১৬ ১২:৩০

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাস বিরোধী একটি কঠোর বিলে সই করেছেন। এর ফলে প্রায় দুই মাস আগে রুশ পার্লামেন্টে উত্থাপিত বিলটি রাশিয়ার আইনে পরিণত হয়েছে।

  • এক বছরের মধ্যেই আসছে রাশিয়ার যুদ্ধরোবট

    এক বছরের মধ্যেই আসছে রাশিয়ার যুদ্ধরোবট

    জুলাই ০৬, ২০১৬ ১১:৫১

    রাশিয়া এক বছরের মধ্যেই যুদ্ধ বা কমব্যাট রোবট ব্যবস্থার পরীক্ষা শুরু করবে। রুশ অ্যাডভান্সড রিসার্চ ফান্ড’র প্রধান এ কথা জানিয়েছেন। যুদ্ধোপযোগী রোবটের প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা রাশিয়াতেই চালানো হবে বলে জানান আদ্রি গিরিগোরিয়েভ।

  • মস্কো-ওয়াশিংটন সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে পুতিনের আশাবাদ

    মস্কো-ওয়াশিংটন সম্পর্ক শক্তিশালী করার ব্যাপারে পুতিনের আশাবাদ

    জুলাই ০৫, ২০১৬ ১৩:৪৬

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওয়াশিংটনের সঙ্গে তার দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন। আমেরিকার আসন্ন স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক অভিনন্দন বার্তায় পুতিন এই আশা প্রকাশ করেন বলে গতকাল (সোমবার) ক্রেমলিনের পক্ষ থেকে জানানো হয়েছে।

  • ন্যাটোর অ্যাওয়াক্স মোতায়েন হবে তুরস্কে: লক্ষ্য নিয়ে প্রশ্ন

    ন্যাটোর অ্যাওয়াক্স মোতায়েন হবে তুরস্কে: লক্ষ্য নিয়ে প্রশ্ন

    জুলাই ০৫, ২০১৬ ১১:২২

    মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের প্রধান জেন্স স্টোলেনবার্গ বলেছেন, তুরস্ক বা আন্তর্জাতিক আকাশসীমায় অত্যাধুনিক গোয়েন্দা বিমান অ্যাওয়াক্স ব্যবহারের অনুমোদন দেয়া হবে।

  • রাশিয়াকে বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়ার পরিকল্পনা নেই: তুরস্ক

    রাশিয়াকে বিমান ঘাঁটি ব্যবহার করতে দেয়ার পরিকল্পনা নেই: তুরস্ক

    জুলাই ০৫, ২০১৬ ০৮:১১

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক বিমান ঘাঁটি রাশিয়াকে ব্যবহার করতে দেয়ার কোনো পরিকল্পনা আঙ্কারার নেই। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল টিআরটি-কে দেয়া তার এ সংক্রান্ত সাক্ষাৎকারের বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে বলে তিনি দাবি করেছেন। টিআরটি-কে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, দায়েশের বিরুদ্ধে যারা লড়াই করছে তাদের সবার সঙ্গে সহযোগিতা করবে তুরস্ক।

  • সিরিয়া যুদ্ধে যোগ দেবে রুশ বিমানবাহী রণতরী

    সিরিয়া যুদ্ধে যোগ দেবে রুশ বিমানবাহী রণতরী

    জুলাই ০৩, ২০১৬ ০৭:৫০

    সিরিয়ায় তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ-বিরোধী লড়াইয়ে অংশ নিতে রাশিয়ার বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেতসোভকে পাঠানো হচ্ছে।

  • ইস্তাম্বুল হামলার নাটের গুরুকে রাশিয়ার কাছে তুলে দেয়নি ইউরোপ: রিপোর্ট

    ইস্তাম্বুল হামলার নাটের গুরুকে রাশিয়ার কাছে তুলে দেয়নি ইউরোপ: রিপোর্ট

    জুলাই ০১, ২০১৬ ২০:২৩

    তুরস্কের ইস্তাম্বুল বিমানবন্দরে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী বলে অভিযুক্ত চেচনিয়ার এক নাগরিককে রাশিয়ার কাছে তুলে দিতে অস্বীকার করেছিল ইউরোপ। তাকে রাশিয়ার হাতে তুলে দিলে ইস্তাম্বুলের সাম্প্রতিক সন্ত্রাসী হামলাসহ অনেক সন্ত্রাসী হামলা ঘটতো না বলে নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন।

  • মারাত্মক ত্রুটির কারণে রুশ বাল্টিক বহরের অ্যাডমিরালসহ ৫০ কর্মকর্তা বরখাস্ত

    মারাত্মক ত্রুটির কারণে রুশ বাল্টিক বহরের অ্যাডমিরালসহ ৫০ কর্মকর্তা বরখাস্ত

    জুন ৩০, ২০১৬ ১৫:৩৭

    রাশিয়ার বাল্টিক বহরের অ্যাডমিরালসহ ওই বহরের কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। মারাত্মক কিছু ত্রুটির জন্য তাদেরকে বরখাস্ত করা হয়েছে বলে জানানো হলেও সেগুলো সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয় নি। অবশ্য সোভিয়েত ইউনিয়ন পরবর্তী রাশিয়ায় এভাবে দ্রুত পদস্থ সেনা কর্মকর্তাদের চাকরি থেকে বরখাস্ত করার নজির নেই।