-
মার্কিন রাষ্ট্রদূতকে হত্যা পরিকল্পনার ‘উদ্ভট’ দাবিতে ‘বিস্মিত’ দক্ষিণ আফ্রিকা
সেপ্টেম্বর ১৯, ২০২০ ০২:৩৪দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে ইরান হত্যা করতে চেয়েছিল বলে মার্কিন গণমাধ্যমগুলো যে ‘উদ্ভট’ খবর দিয়েছে তাতে চরম বিস্ময় প্রকাশ করেছে প্রিটোরিয়া। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক ও সহযোগিতা বিষয়ক মন্ত্রী নালেদি প্যানডোর বলেছেন, মার্কিন ম্যাগাজিন পলিটিকো তেহরানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রের’ যে অভিযোগ করেছে তাতে তার দেশ ‘ইরানের মতোই’ বিস্মিত হয়েছে।
-
দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূত হত্যা প্রচেষ্টার অভিযোগ: তেহরানের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১৩:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা বহুদিন ধরে এ অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে ইরানের কথিত হস্তক্ষেপ, ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তিকে হুমকি হিসেবে তুলে ধরা, সন্ত্রাসবাদের প্রতি দেশটির কথিত সমর্থন, মানবাধিকার লঙ্ঘন, দেশটির শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে বিপজ্জনক হিসেবে তুলে ধরা প্রভৃতির মাধ্যমে ইরান আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে আসছে।
-
ভারতে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যু
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০৩:২১ভারতের রাজস্থান প্রদেশে এক পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে ইসলামাবাদে নিযুক্ত ভারতীয় চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
জার্মান দূতাবাসকে শিষ্টাচার বহির্ভূত আচরণের ব্যাপারে সতর্ক করল ইরান
সেপ্টেম্বর ১৫, ২০২০ ০১:৪৫ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপমূলক বক্তব্য দেয়ার কারণে তেহরানে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। তেহরানস্থ জার্মান দূতাবাসের টুইটার একাউন্ট থেকে ইরানের আইন ও বিচার প্রক্রিয়া নিয়ে অনাকাঙ্ক্ষিত মন্তব্য করার পর এ পদক্ষেপ নেয়া হয়।
-
মার্কিন রাষ্ট্রদূতকে খুন করতে চেয়েছিল ইরান! প্রচারণার জবাবে যা বলল তেহরান
সেপ্টেম্বর ১৪, ২০২০ ১৩:১৭জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ইরান একজন মার্কিন কূটনীতিককে খুন করতে চেয়েছিল বলে আমেরিকার গণমাধ্যম যে খবর দিয়েছে তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।
-
রুশ নাগরিকদের সঙ্গে মার্কিন গুপ্তচর বিনিময়ের খবর নাকচ
সেপ্টেম্বর ১১, ২০২০ ০২:৫৩রাশিয়া আমেরিকায় আটক তার দুই বন্দির মুক্তির বিনিময়ে আমেরিকার একজন গুপ্তচরকে ছেড়ে দেয়ার খবর প্রত্যাখ্যান করেছে। মার্কিন পত্রিকা নিউ ইয়র্কারে প্রকাশিত এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ।
-
মার্কিন রাষ্ট্রদূতের গোপন ভিডিও ফাঁস করলেন লেবাননের সাংবাদিক
সেপ্টেম্বর ০২, ২০২০ ০৪:৫৫লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করার জন্য জার্মানির ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করেছে আমেরিকা। এমন তথ্য ও ভিডিও ফাঁস করেছেন লেবাননের সাংবাদিক এবং রাজনৈতিক ভাষ্যকার মারওয়া ওসমান।
-
রুশ কূটনীতিককে বহিষ্কার করল অস্ট্রিয়া; পাল্টা ব্যবস্থা নেবে মস্কো
আগস্ট ২৫, ২০২০ ০৪:৫৮অস্ট্রিয়া একজন রুশ কূটনীতিককে ‘অনাকাঙ্ক্ষিত ব্যক্তি’ হিসেবে ঘোষণা করেছে। ভিয়েনা ওই কূটনীতিককে অস্ট্রিয়া ত্যাগ করার জন্য ১ সেপ্টেম্বর পর্যন্ত সময় দিয়েছে।অস্ট্রিয়ার একটি পত্রিকার বরাত দিয়ে রুশ বার্তা সংস্থা স্পুৎনিক এ খবর জানিয়েছে।
-
মার্কিন জলদস্যুদের হাতে লুট হওয়া তেল ইরানের নয়: জারিফ
আগস্ট ১৬, ২০২০ ০১:২১ইরান বলেছে, আমেরিকা ইরানের বিরুদ্ধে নোংরা প্রচারণা চালিয়ে জাতিসংঘে নিজের অবমাননামূলক কূটনৈতিক পরাজয়ের গ্লানি ধামাচাপা দিতে পারবে না। মার্কিন সরকার ইরানের কথিত তেল ট্যাংকার আটকের যে ভুয়া খবর প্রচার করেছে তার প্রতি ইঙ্গিত করে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ মন্তব্য করেছেন।
-
‘ইরান বিষয়ক প্রতিনিধি পরিবর্তন মার্কিন নীতির অস্থিরতার প্রমাণ’
আগস্ট ১০, ২০২০ ০১:৪৪মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি পরিবর্তনের ঘটনাকে আমেরিকার পররাষ্ট্রনীতির ‘অস্থিরতা ও দিকভ্রম’ অবস্থার প্রমাণ বলে মন্তব্য করেছে তেহরান।