-
আরও ৫ মৃতদেহ উদ্ধার: ৮ দিনে বাংলাদেশে এসেছে ৭৩ হাজার রোহিঙ্গা
সেপ্টেম্বর ০৩, ২০১৭ ০৮:০১মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও উগ্র বৌদ্ধদের জুলুম-নির্যাতন থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসা আরও পাঁচ রোহিঙ্গা মুসলমানের মৃতদেহ উদ্ধার করা হয়েছে; যাদের মধ্যে এক দম্পতি রয়েছে। এ নিয়ে গত তিনদিনে ৫৫ রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার হলো।
-
রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে হত্যাকাণ্ড বন্ধের দাবিতে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ
সেপ্টেম্বর ০৩, ২০১৭ ০৭:১৬মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে চলমান হত্যাকাণ্ড এবং সহিংস নির্যাতন বন্ধের দাবিতে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ হয়েছে। রাজধানী জাকার্তায় মিয়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ করার চেষ্টা করলে পুলিশে সঙ্গে বিক্ষোভকারীদের হাতাহাতি হয়।
-
‘মিয়ানমার সরকার স্বীকার করল রাখাইনে ২৬০০ বাড়ি পোড়ানো হয়েছে’
সেপ্টেম্বর ০২, ২০১৭ ১৫:১৭মিয়ানমার সরকার স্বীকার করছে যে, গত কয়েকদিনের সহিংসতার সময় দেশটির রাখাইন রাজ্যে ২,৬২৫টি ঘর-বাড়ি পোড়ানো হয়েছে। এজন্য সরকার কথিত আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসা-কে দায়ী করেছে।
-
রোহিঙ্গাদের হত্যাকাণ্ডকে ‘গণহত্যা’ বললেন এরদোগান
সেপ্টেম্বর ০১, ২০১৭ ২১:১৫তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের ওপর চলমান হত্যাকাণ্ডকে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। গত সপ্তাহ থেকে আকস্মিকভাবে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমান হত্যার ঘটনা বেড়ে গেছে এবং এ পর্যন্ত অন্তত ৪০০ মুসলমানকে করা হয়েছে বলে ইরানের প্রেসটিভি খবর দিয়েছে। তবে কোনো কোনো গণমাধ্যম নিহতের সংখ্যা এক হাজারের বেশি বলে খবর দিচ্ছে।
-
আবারও ঈদ আনন্দ বঞ্চিত, প্রাণ বাঁচাতেই ব্যস্ত রোহিঙ্গা মুসলমানরা
সেপ্টেম্বর ০১, ২০১৭ ১৬:১৭দুর্ভাগ্য কিছুতেই পিছু ছাড়ছে না মিয়ানমারের আরাকান রাজ্যের রোহিঙ্গা মুসলমানদের। আবারও সেনাবাহিনীর সহিংস অভিযানে ঘরহারা তারা। জীবন বাঁচাতে ছুটছে বাংলাদেশসহ নানা দিকে। এমনই সময় ঈদুল আজহা আসায় আনন্দ দূরের কথা, প্রাণ বাঁচাতেই ব্যস্ত তারা।
-
ভারত থেকে রোহিঙ্গা শরণার্থীদের বহিষ্কারের সিদ্ধান্ত: সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ
সেপ্টেম্বর ০১, ২০১৭ ১৫:২৪ভারতের কেন্দ্রীয় সরকার দেশে 'অবৈধভাবে' বসবাসরত ৪০ হাজার রোহিঙ্গা মুসলিমকে মিয়ানমারে ফেরত পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছে।
-
প্রাণ বাঁচাতে পালিয়ে আসার সময় নৌকাডুবি: আরও ১৮ রোহিঙ্গার মৃত্যু
সেপ্টেম্বর ০১, ২০১৭ ০৭:৫৯মিয়ানমারের সেনাবাহিনীর জুলুম-নির্যাতনের মুখে রাখাইন থেকে জীবন বাঁচাতে পালিয়ে আসার সময় নাফ নদীতে নৌকা ডুবে আরো ১৮ রোহিঙ্গা মুসলিম মারা গেছেন। এ নিয়ে গত তিন দিনে ৪১ জন নিরীহ রোহিঙ্গার সলিল সমাধি ঘটল।
-
নাফ নদীতে নৌকাডুবি: ২ দিনে ২৫ রোহিঙ্গা শিশু-নারীর মর্মান্তিক মৃত্যু
আগস্ট ৩১, ২০১৭ ০৬:৪৭মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতন থেকে প্রাণ বাঁচাতে নাফ নদী পাড়ি দিয়ে বাংলাদেশের প্রবেশের সময় রোহিঙ্গা মুসলমানদের বহনকারী আরও দুটি নৌকা ডুবে গেছে। এতে এখন পর্যন্ত ১৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
-
রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধে মিয়ানমারকে চাপ দিন: যুক্তরাষ্ট্রের প্রতি শেখ হাসিনা
আগস্ট ৩০, ২০১৭ ১৬:৩০মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের মুখে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের বাংলাদেশে অনুপ্রবেশ বন্ধে মিয়ানমারকে চাপ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
বাংলাদেশে নতুন করে আশ্রয় নিয়েছে ১৮ হাজার রোহিঙ্গা: আইওএম
আগস্ট ৩০, ২০১৭ ১৫:০২মিয়ানমারের রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতার পর সেখান থেকে পালিয়ে প্রায় ১৮ হাজার রোহিঙ্গা মুসলিম নর-নারী ও শিশু বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে হিসাব দিয়েছে শরণার্থীদের বিষয়ক আন্তর্জাতিক সংস্থা –আইওএম।