• বাংলাদেশে এখন পর্যন্ত নিহত ৫, আহত দেড় শতাধিক: বিজিবি মোতায়েন

    বাংলাদেশে এখন পর্যন্ত নিহত ৫, আহত দেড় শতাধিক: বিজিবি মোতায়েন

    জুলাই ১৬, ২০২৪ ১৩:৫২

    বাংলাদেশে ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে  ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে এখন পর্যন্ত ৫ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা, চট্টগ্রাম, বগুড়া ও রাজশাহীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।