-
সামরিক অভ্যুত্থানের ভয়ে সেনা তলব করেছেন সৌদি যুবরাজ
ডিসেম্বর ০১, ২০১৮ ১৩:১৮সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান তার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ভয়ে দেশের পূর্ব ও পশ্চিম এলাকা থেকে সেনা তলব করে রাজধানী রিয়াদে নিয়েছেন। সংযুক্ত আরব আমিরাতের নিউজ ওয়েবসাইট আল-খালিজ অনলাইন এ খবর দিয়েছে। যুবরাজ আশংকা করেছিলেন যে, রাজপরিবারের কয়েকজন প্রিন্স তাকে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করতে পারেন।
-
সৌদি আরব ইরানে নাশকতা চালাতে চায়: জাতিসংঘকে তেহরান
ডিসেম্বর ০১, ২০১৮ ০৫:৩৫সৌদি সরকার ইরানের বিরুদ্ধে নাশকতামূলক তৎপরতা চালানোর পরিকল্পনা করছে বলে জাতিসংঘের কাছে অভিযোগ জানিয়েছে তেহরান। জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের চেয়ারম্যানের কাছে লেখা এক চিঠিতে ইরান এ অভিযোগ জানিয়েছে।
-
আরব সরকারগুলোকে ইসরাইলের বন্ধু করতে চান সিসি ও বিন সালমান
নভেম্বর ৩০, ২০১৮ ২০:০৯মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসি ও সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ইহদিবাদী ইসরাইলের সঙ্গে বাণিজ্য-সম্পর্ক গড়ে তুলতে আরব সরকারগুলোকে উৎসাহ দিতে চান।
-
সৌদি যুবরাজের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আর্জেন্টিনা
নভেম্বর ২৯, ২০১৮ ১৬:২৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে বিচারের সম্মুখীন করার আবেদন আমলে নিয়েছেন আর্জেন্টিনার ফেডারেল প্রসিকিউটর রামিও গঞ্জালেস। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এইচআরডাব্লিউ এ তথ্য জানিয়েছে। সংস্থাটি আরও বলেছে, আর্জেন্টিনার ওই প্রসিকিউটর অভিযোগটি আমলে নিয়ে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা বলেছেন।
-
সৌদিকে থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা দিচ্ছে আমেরিকা
নভেম্বর ২৯, ২০১৮ ১৩:০১সৌদি আরবকে অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবার করবে আমেরিকা। এ বিষয়ে সৌদি আরব একটি অফার লেটারে সই করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র এ খবর নিশ্চত করেছেন।
-
কাতারের ওপর অবরোধ বহাল রাখবে সৌদি ও মিশর
নভেম্বর ২৮, ২০১৮ ০৯:৫১সৌদি আরব ও মিশর যৌথভাবে ঘোষণা করেছে যে, কাতারের ওপর তারা সর্বাত্মক অবরোধ বহাল রাখবে। কাতারের সঙ্গে টানাপড়েন সৃষ্টির পর ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এ অবরোধ আরোপ করে।
-
সৌদি যুবরাজের সঙ্গে দেখা করবেন না ট্রাম্প
নভেম্বর ২৮, ২০১৮ ০৭:৪২আজেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের সময় সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে আনুষ্ঠানিক কোনো সাক্ষাৎ করবেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
-
বৈঠকের জন্য সৌদি যুবরাজের অনুরোধ; এর্দোগান বললেন দেখা যাক
নভেম্বর ২৭, ২০১৮ ১৯:৪০তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগানের সঙ্গে বৈঠকে বসতে চান সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান। এর্দোগানকে ফোন করে তিনি বৈঠকে বসার জন্য অনুরোধ করেছেন। আর্জেন্টিনায় অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনের ফাকেই এর্দোগানের মুখোমুখি হতে চান বিন সালমান। এসব তথ্য দিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু।
-
সৌদি যুবরাজকে কি আর্জেন্টিনা গ্রেপ্তার করবে?
নভেম্বর ২৭, ২০১৮ ১৪:১৬সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে গ্রেপ্তার করতে আর্জেন্টিনা সরকারের প্রতি আনুষ্ঠানিক আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডাব্লিউ)। জি২০ সম্মেলনে অংশ নিতে সৌদি যুবরাজ চলতি সপ্তাহে আর্জেন্টিনা সফর করবেন বলে কথা রয়েছে।
-
ইসরাইলের সঙ্গে সূর মিলিয়ে এবার আরব লীগের ইরান বিরোধী বক্তব্য: তেহরানের প্রতিক্রিয়া
নভেম্বর ২৬, ২০১৮ ১৪:১০ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশ সবসময় মধ্যপ্রাচ্যের দেশগুলোর পাশে রয়েছে এবং যেকোনো বিষয়ে এ অঞ্চলের দেশগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপে বসতে প্রস্তুত। আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইতের সাম্প্রতিক মন্তব্যের জবাবে তিনি এ কথা বলেছেন।