-
ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলায় দিশেহারা সৌদি আরব
জুন ২৫, ২০১৮ ১৩:৫৯ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধারা সৌদি আরবের রিয়াদে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়সহ দেশটির রাজার বেশ কয়েকটি দফতর লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইয়েমেনের হুদাইদা এলাকায় সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের অব্যাহত আগ্রাসনের জবাবে ওই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
-
জাতিসংঘ মানবাধিকার কমিশনে সৌদি ও আমিরাতকে দেখতে চায় না কাতার
জুন ২৩, ২০১৮ ১৪:২০জাতিসংঘ মানবাধিকার কমিশনে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের সদস্যপদ স্থগিত করার আহ্বান জানিয়েছে কাতার। কাতারের জাতীয় মানবাধিকার কমিটির চেয়ারম্যান আলী বিন সামিখ আল মাররি গতকাল (শুক্রবার) জেনেভায় এক সংবাদ সম্মেলনে বলেছেন, সৌদি আরব ও আমিরাত মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রয়েছে। দেশ দু'টির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত।
-
‘মুসলিম দেশগুলোতে হামলার কাজে হজ্ব থেকে উপার্জিত অর্থ খরচ হচ্ছে’
জুন ২২, ২০১৮ ১২:০৮তিউনিশিয়ার ইমামদের ইউনিয়ন এক ঘোষণায় বলেছে, সৌদি আরব অন্যান্য মুসলিম দেশের ওপর হামলার কাজে হজ্ব থেকে উপার্জিত অর্থ ব্যয় করছে। এ কারণে চলতি বছরের হজ্বযাত্রা বন্ধ করে দেয়ার জন্য তিউনিশিয়ার মুফতিদের প্রতি আহ্বান জানিয়েছে ওই ইউনিয়ন।
-
ফিলিস্তিন চুক্তি উন্মোচনের আগে সৌদি যুবরাজের সঙ্গে কুশনারের বৈঠক
জুন ২১, ২০১৮ ১০:৩৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইহুদি জামাই ও উপদেষ্টা জারেড কুশনার। মধ্যপ্রাচ্য সফরের দ্বিতীয় পর্যায়ে তিনি সৌদি আরব গেছেন।
-
‘ইয়েমেন যুদ্ধ থেকে সরে দাঁড়াবে মালয়েশিয়া’
জুন ২১, ২০১৮ ০৯:২১মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মাদ সাবু বলেছেন, সৌদি নেতৃত্বাধীন ইয়েমেন আগ্রাসন থেকে তার দেশ সব রকমের সম্পর্ক ছিন্ন কারার বিষয়টি বিবেচনা করছে।
-
সৌদি সেনারা ইয়েমেনি নারীদের ধর্ষণ করেছে: হুথি প্রধান
জুন ২১, ২০১৮ ০৬:৩০ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালেক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, সৌদি সেনারা ইয়েমেনি নারীদের ধর্ষণের মতো যুদ্ধাপরাধ করেছে। এছাড়া, আন্তর্জাতিক অঙ্গন থেকে আসা ত্রাণ সামগ্রী ধ্বংস করেছে তারা।
-
হুদায়দা বিমানবন্দর দখলের দাবি করল সৌদি জোট
জুন ২০, ২০১৮ ১৭:১৯সৌদি সমর্থিত এবং ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত বাহিনী হুদায়দা বিমানবন্দর দখলের দাবি করেছে। তারা বলেছে, হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের কাছ থেকে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে তারা।
-
ইরানকে দুর্বল করতে তেল উৎপাদন বাড়ানোর পদক্ষেপ নিয়েছে সৌদি আরব
জুন ১৯, ২০১৮ ১৪:৩৯মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এবং দেশটির বিরুদ্ধে ফের একতরফা নিষেধাজ্ঞা আরোপের পর এক মাসের বেশি সময় অতিক্রান্ত হয়েছে। যদিও ইরানের বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞা আগামী নভেম্বর থেকে শুরু হওয়ার কথা রয়েছে এবং ইরানের তেল উৎপাদন ও রপ্তানির পরিমাণে কোনো পরিবর্তন আসেনি কিন্তু এরই মধ্যে ইরান বিরোধী তৎপরতা শুরু হয়েছে।
-
হাজিদের সুরক্ষায় সৌদি আরবে অফিস খুলবে ইরান
জুন ১৮, ২০১৮ ১৬:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের হজযাত্রীদের সুরক্ষা দেয়ার জন্য সৌদি আরবে একটি অফিস খুলবে তেহরান। এ বিষয়ে এরইমধ্যে সৌদি আরবের সঙ্গে প্রথমিক একটি চুক্তি হয়েছে।
-
সৌদি জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনি সেনারা
জুন ১৮, ২০১৮ ০৭:২৮সৌদি নেতৃত্বাধীন আরব জোটের ১৬০ সেনাকে আটক করেছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সেনারা। হুদায়দা শহরে অভিযান চালাতে গিয়ে শনিবার পর্যন্ত এসব সেনা আটকা পড়েছে।