-
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ১১ সৌদি প্রিন্স গ্রেফতার
নভেম্বর ০৫, ২০১৭ ০৯:১৫সৌদি আরবের ১১ জন প্রিন্স এবং ৩০ জন বর্তমান ও সাবেক মন্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি বিরোধী অভিযানের অজুহাতে এ সব ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সৌদি আরবের রাজধানী রিয়াদে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এ সব ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
-
সৌদি বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেন
নভেম্বর ০৫, ২০১৭ ০৮:৪৫সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত প্রায় তিন বছরের সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলেও দেশটির সেনাবাহিনী জানিয়েছে। দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বোরকান এইচ২ বিমান বন্দরে আঘাত হেনেছে বলে ইয়েমেন দাবি করেছে।
-
ইয়েমেনে সৌদি বর্বরতা থামছেই না: আরো ২৮ বেসামরিক ব্যক্তি নিহত
নভেম্বর ০১, ২০১৭ ১২:৪২ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সাদা প্রদেশে সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় নতুন করে আরো ২৮ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। হামলায় আরো বহু ব্যক্তি আহত হয়।
-
ইয়েমেন নিয়ে সৌদি দাবি হাস্যকর: ইরান
অক্টোবর ৩০, ২০১৭ ১৪:৪৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, ইয়েমেন ইস্যুতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের যে দাবি করেছেন তা নিতান্তই হাস্যকর। জুবায়ের তার ভাষায় বলেছেন, "ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠায় বাধা দিচ্ছে ইরান।" গতকাল রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনে জুবায়ের এ মন্তব্য করেন। সম্মেলনে যোগ দেন ইয়েমেন আগ্রাসনে অংশ নেয়া আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা।
-
‘সৌদি বিষাক্ত গ্যাসের কারণে ইয়েমেনে মহামারী আকারে কলেরা দেখা দিয়েছে’
অক্টোবর ২৯, ২০১৭ ২১:২১ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল শারফ লোকমান আজ (রোববার) বলেছেন, সৌদি বিষাক্ত বোমা হামলার কারণে দেশটিতে কলেরা রোগের ভয়াবহ প্রকোপ দেখা দিয়েছে।
-
কাতারে সামরিক হস্তক্ষেপ হলে আঞ্চলিক গোলযোগ দেখা দেবে: আমির
অক্টোবর ২৯, ২০১৭ ১৪:১১কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশে কোনো রকমের সামরিক হস্তক্ষেপ হলে তাতে আঞ্চলিক গোলযোগ দেখা দেবে। কাতার ও সৌদি নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশের মধ্যে যখন কূটনৈতিক অচলাবস্থা চলছে তখন তিনি এ কথা বললেন।
-
সৌদি টাইফুন বিমান ভূপাতিত করল ইয়েমনি বাহিনী
অক্টোবর ২৮, ২০১৭ ০৭:৪৭ইয়েমেনের বিমান প্রতিরক্ষা বাহিনী সৌদি আরবের একটি টাইফুন যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ইয়েমেনের আরবি ভাষার আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে এ তথ্য দিয়েছে দেশটির বিমান প্রতিরক্ষা ইউনিট।
-
ইয়েমেনে যুদ্ধ চলবে বললেন সৌদি যুবরাজ: 'সানায় তাবেদার সরকার চায় রিয়াদ'
অক্টোবর ২৭, ২০১৭ ১৫:২৭ইয়েমেনে যুদ্ধ অব্যাহত থাকবে বলে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে বক্তব্য দিয়েছেন দেশটির হুথি আনসারুল্লাহ আন্দোলন তার কঠোর নিন্দা করেছে। আনসারুল্লাহ্ বলেছে, সানায় আরেকটি তাবেদার সরকার চায় রিয়াদ।
-
সৌদি আরবে ইরানের জন্য কূটনৈতিক মিশন খুলছে সুইজারল্যান্ড
অক্টোবর ২৬, ২০১৭ ০৪:৫৩সৌদি আরবে ইরানের স্বার্থ দেখাশুনার জন্য জেদ্দায় একটি দপ্তর খোলার ব্যাপারে সুইস সরকারের সঙ্গে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি চুক্তি সই করেছে।
-
মার্কিন নীতির প্রতি সৌদি আরবের অন্ধ সমর্থন দুঃখজনক: ইরান
অক্টোবর ২৬, ২০১৭ ০৩:৪৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান সংক্রান্ত নীতির প্রতি সৌদি আরব যে নির্লজ্জ সমর্থন জানিয়েছে তার তীব্র সমালোচনা করেছে তেহরান। একইসঙ্গে ইরান সৌদি আরবকে তার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানিয়েছে।