-
সৌদি যুবরাজের মন্তব্যকে স্বাগত জানায় তেহরান
মার্চ ০৬, ২০২২ ১৪:৫০সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের ব্যাপারে বৃহস্পতিবার রিয়াদের পক্ষ থেকে যে আগ্রহের কথা তুলে ধরেছেন তাকে স্বাগত জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
ইরানের সঙ্গে সম্পর্ক স্থাপনে আগ্রহ দেখাচ্ছে সৌদি আরব: আব্দুল্লাহিয়ান
মার্চ ০৬, ২০২২ ০৪:২১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে একজন শীর্ষস্থানীয় সৌদি কর্মকর্তা যে বক্তব্য দিয়েছেন তা থেকে বোঝা যায়, ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করতে আগ্রহী সৌদি আরব।
-
ইসরাইল হচ্ছে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু: ইরান
মার্চ ০৫, ২০২২ ১২:৫৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইল হচ্ছে আরব তথা মুসলিম বিশ্বের সবচেয়ে বড় শত্রু।
-
বাহরাইনের রাজার রিয়াদ সফর: সৌদি সেনা প্রেরণ ১২ বছরে পড়লো
মার্চ ০৪, ২০২২ ১৪:৪৮আর মাত্র দশ দিন পর বাহরাইনে সৌদি সেনা প্রেরণের ঘটনা ১২তম বছরে প্রবেশ করবে। এরই মধ্যে বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আলে খলিফা রিয়াদ সফরে গিয়ে সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজের সাথে সাক্ষাত করেছেন। বাহরাইনের রাজা গতকাল ৩ মার্চ ওই সাক্ষাতে মিলিত হন এবং দুই নেতা দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়টি ছাড়াও আঞ্চলিক বিষয়াদি নিয়েও কথাবার্তা বলেছেন।
-
ইসরাইল সৌদি আরবের সম্ভাব্য মিত্র হতে পারে
মার্চ ০৪, ২০২২ ১৪:২৫সৌদি যুবরাজ এবং দেশটির কার্যত শাসক মোহাম্মদ বিন সালমান বলেছেন, অভিন্ন স্বার্থের ক্ষেত্রে ইহুদিবাদী ইসরাইল তার দেশের শত্রু নয় বরং সম্ভাব্য মিত্র হতে পারে। সংযুক্ত আরব আমিরাতসহ কয়েকটি আরব দেশের সঙ্গে যখন ইহুদিবাদী ইসরাইল সম্পর্ক স্বাভাবিক করেছে তখন সৌদি যুবরাজ এই মন্তব্য করলেন।
-
সৌদি জোটের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেন
ফেব্রুয়ারি ২৮, ২০২২ ১৩:৫৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের আরো একটি স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের উত্তরাঞ্চলীয় হাজ্জা প্রদেশে গতকাল সোমবার ড্রোনটি ভূপাতিত করা হয়।
-
সৌদি জোটের ভাড়াটে কমান্ডার ইয়েমেনি বাহিনীর হামলায় নিহত
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৫:৫৮ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় হাজ্জা প্রদেশে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর হামলায় সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের একজন শীর্ষ পর্যায়ের ভাড়াটে কমান্ডার নিহত হয়েছেন। ওই হামলায় সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ইয়েমেনের গণমাধ্যম।
-
হুথি আনসারুল্লাহর ‘আন্তর্জাতিক ফাইনান্স নেটওয়ার্কে’ নিষেধাজ্ঞা দিল আমেরিকা
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ১৬:৩২ইয়েমেনের হুথি আন্দোলনের আন্তর্জাতিক কথিত ফাইন্যান্স নেটওয়ার্কের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের বর্বরতার জবাবে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের ওপর যে হামলা চালাচ্ছে তার কারণেই মূলত আমেরিকা দিল।
-
ইরানের সঙ্গে ৫ম দফা বৈঠকে বসার পরিকল্পনা করছে সৌদি আরব
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১৩:৪৩সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আলে সৌদ জানিয়েছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়ায় সরাসরি বৈঠকে বসার পরিকল্পনা করছে রিয়াদ। ইরানের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠা করা সম্ভব বলেও তিনি মন্তব্য করেন।
-
সৌদি জোটের হামলা প্রতিহত; বহু ট্যাংক ও সাঁজোয়ান ধ্বংস
ফেব্রুয়ারি ২১, ২০২২ ০৯:২৮ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের একটি বড় ধরনের হামলা প্রতিহত করেছে।