-
সিরিয়ায় এস-৩০০ ব্যবস্থায় হামলা চালানোর হুমকি দিল ইসরাইল
নভেম্বর ০৭, ২০১৮ ১৩:৪৭ইহুদিবাদী ইসরাইল সিরিয়ায় মোতায়েন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০’র ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে। তেল আবিব বলেছে, এই ব্যবস্থা থেকে ইসরাইলি যুদ্ধবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হলেই তার উপর হামলা চালানো হবে।
-
আমেরিকাকে অবশ্যই সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করতে হবে: দামেস্ক
নভেম্বর ০৬, ২০১৮ ০৬:৪৫সিরিয়ায় মার্কিন সেনা উপস্থিতিকে অবৈধ ঘোষণা করে দামেস্ক বলেছে, আমেরিকাকে অবশ্যই এসব সেনা প্রত্যাহার করতে হবে। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি সোমবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের এক বৈঠকে দেয়া বক্তব্যে এ আহ্বান জানান।
-
‘নিরাপত্তার জন্য তুর্কি সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে’
নভেম্বর ০৪, ২০১৮ ১৮:৪৩নিরাপত্তা, স্থিতিশীলতা ও সন্ত্রাসবাদ-বিরোধী লড়াইয়ে বিজয়ের জন্য তুরস্কের সেনাদেরকে অবশ্যই সিরিয়া ছাড়তে হবে। একথা বলেছেন সিরিয়ার উপ প্রধানমন্ত্রী ফয়সাল আল-মিকদাদ। তিনি তুর্কি সেনাদেরকে দখলদার বাহিনী হিসেবে আখ্যায়িত করেন।
-
পোলিশ প্রতিনিধিদলের সাক্ষাৎ: ইউরোপকে প্রেসিডেন্ট আসাদের ভর্ৎসনা
নভেম্বর ০২, ২০১৮ ০৮:৪৪সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ইউরোপের দেশগুলোকে তার দেশের ঘটনাবলী সরেজমিনে ঘুরে দেখার আহ্বান জানিয়ে বলেছেন, তারা যা ভাবছে বাস্তবতা তার সম্পূর্ণ বিপরীত। সিরিয়া সফররত পোল্যান্ডের একটি প্রতিনিধিদলকে গতকাল (বৃহস্পতিবার) দেয়া সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।
-
সিরিয়ার অভ্যন্তরীণ বিষয়ে কাউকে হস্তক্ষেপ করতে দেব না: মুয়াল্লেম
অক্টোবর ৩০, ২০১৮ ০৫:৩৮সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, তার দেশের সংবিধান প্রণয়ন সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় এবং এতে হস্তক্ষেপ করার অধিকার কোনো বিদেশিকে দেয়া হবে না। রাজধানী দামেস্কে কর্মকর্তাদের সমাবেশে এক বক্তৃতায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
আরবাঈন উপলক্ষে সিরিয়া সীমান্তে হাশ্দ আশ-শাবি মোতায়েন করেছে ইরাক
অক্টোবর ২৮, ২০১৮ ১৫:১৭হযরত ইমাম হোসেন (আ.)'র শাহাদাতের চেহলাম বার্ষিকী বা আরবাঈন উপলক্ষে সিরিয়া সীমান্তে ইরাক সরকার সে দেশের স্বেচ্ছাসেবী বাহিনী হাশ্দ আশ-শাবিকে মোতায়েন করেছে। সিরিয়া সীমান্তে কুর্দি গেরিলাদের ওপর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ ভয়াবহ হামলা চালানোর পর হাশ্দ-আশ-শাবিকে মোতায়েন করা হলো।
-
ইস্তাম্বুল শীর্ষ বৈঠক: আসাদকে সরানোর দাবি থেকে সরে গেল পাশ্চাত্য
অক্টোবর ২৮, ২০১৮ ০৩:৫৬সিরিয়ার ভবিষ্যত নিয়ে তুরস্ক, জার্মানি, রাশিয়া ও ফ্রান্সের শীর্ষ নেতারা তুরস্কের ইস্তাম্বুলে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকের উল্লেখযোগ্য দিক ছিল, তুরস্ক, জার্মানি ও ফ্রান্সের শীর্ষ নেতাদের পক্ষ থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার দাবি থেকে পশ্চাদপসরণ।
-
ইরান ও সিরিয়ার নির্দেশে রকেট হামলা হয়েছে: ইসরাইল
অক্টোবর ২৭, ২০১৮ ১৪:৫৫গাজা উপত্যকা থেকে ইসলামি জিহাদ আন্দোলন ইহুদিবাদী ইসরাইলকে লক্ষ্য করে যে রকেট হামলা চালিয়েছে তার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরান ও সিরিয়াকে দায়ী করেছে তেল আবিব। একইসঙ্গে ইসরাইল দম্ভোক্তি করে বলেছে, তারা যেখানে খুশি সেখানে সেখানে হামলা চালাবে।
-
‘ইদলিবকে জঙ্গিদের নয়া অভয়ারণ্যে পরিণত হতে দেবে না সিরিয়া’
অক্টোবর ২৭, ২০১৮ ০৩:৩৩সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশকে জঙ্গিদের নয়া অভয়ারণ্যে পরিণত হতে দেবে না দামেস্ক। জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার জাফারি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
মার্কিন ড্রোন রুশ ঘাঁটিতে হামলা চালিয়েছে: জেনারেল
অক্টোবর ২৫, ২০১৮ ১২:৫০রাশিয়া বলেছে, সিরিয়ার হেমেইমিম বিমানঘাঁটির ওপর আমেরিকার এক ডজনের বেশি ড্রোন একবার হামলা চালিয়েছে। চীনের রাজধানী বেইজিংয়ে আজ (বৃহস্পতিবার) সিয়াংশান ফোরামে দেয়া বক্তৃতায় রুশ সামরিক কর্মকর্তা কর্নেল জেনারেল আলেকজান্ডার ফোমিন এ তথ্য জানিয়েছেন।