-
সিরিয়ায় ‘কার্যকর’ উপস্থিতি বজায় রাখবে ইরান: আইআরজিসি
অক্টোবর ১৪, ২০১৮ ০২:৪৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি বলেছে, সামরিক উপদেশ দেয়ার লক্ষ্যে সিরিয়ায় ইরানের উপস্থিতি যতদিন ‘উপকারি ও কার্যকর’ হিসেবে বিবেচিত হবে ততদিন দেশটিতে সামরিক উপস্থিতি বজায় রাখবে তেহরান।
-
সিরিয়ায় নিষিদ্ধ ঘোষিত ফসফরাস বোমা ফেলেছে মার্কিন জোট
অক্টোবর ১৩, ২০১৮ ১৮:১১সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত লড়াইয়ের দাবিদার মার্কিন জোট দেশটির দেইর আয-জোর প্রদেশে ফসফরাস বোমা ফেলেছে। এ বোমা আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ।
-
সিরিয়ায় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা: ল্যাভরভ
অক্টোবর ১৩, ২০১৮ ১৬:৩৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, সিরিয়ায় ‘রাষ্ট্রের ভেতরে রাষ্ট্র’ প্রতিষ্ঠা করতে চায় আমেরিকা। এজন্য মার্কিন সরকার সেখানকার মিত্রদের বিশেষ করে কুর্দিদের ব্যবহার করে ফোরাত নদীর পূর্ব উপকূলে অবৈধ রাষ্ট্র কাঠামো গড়ে তোলার চেষ্টা করছে।
-
গোলান ক্রসিং খুলে দেবে ইসরাইল: নিকি হ্যালি
অক্টোবর ১৩, ২০১৮ ১৪:১৬জাতিসংঘে নিযুক্ত আমেরিকার পদত্যাগী রাষ্ট্রদূত নিকি হ্যালি বলেছেন, চার বছর পর সোমবার গোলান মালভূমির ক্রসিং পয়েন্ট খুলে দেয়া হবে।
-
সিরিয়ায় ইরানের উপস্থিতি ইসরাইলের কোনো বিষয় নয়: রাশিয়া
অক্টোবর ১২, ২০১৮ ১০:২৫রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেছেন, সিরিয়ার মাটিতে ইরানি সেনাবাহিনীকে রাখার সার্বভৌম অধিকার রয়েছে দামেস্ক সরকারের; এটা ইহুদিবাদী ইসরাইলের কোনো বিষয় নয়। সিরিয়া থেকে ইরানের সামরিক উপদেষ্টাদেরকে বহিষ্কার করতে হবে বলে ইসরাইল যে দাবি তুলেছে তার জবাবে রুশ মন্ত্রী এ মন্তব্য করেছেন।
-
এস-৩০০’র ৩ ব্যাটালিয়ন সেট পেয়েছে সিরিয়া
অক্টোবর ০৯, ২০১৮ ১০:৫০সিরিয়াকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এস-৩০০’র তিন ব্যাটালিয়ন সেট দিয়েছে রাশিয়া। প্রতিটি ব্যাটালিয়নের জন্য আটটি করে লাঞ্চার রয়েছে এবং লাঞ্চারগুলো বিনামূল্যে দেয়া হয়েছে।
-
গোলান মালভূমি কখনোই সিরিয়াকে ফেরত দেব না: নেতানিয়াহু
অক্টোবর ০৯, ২০১৮ ০৭:১৬গোলান মালভূমি আর কখনোই সিরিয়াকে ফেরত দেওয়া হবে না। এ কথা বলেছেন দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, আন্তর্জাতিক সমাজের উচিৎ গোলান মালভূমিকে ইসরাইলের ভূখণ্ড হিসেবে ঘোষণা করা। ইহুদিবাদী ইসরাইল ১৯৬৭ সালে সিরিয়ার গোলান মালভূমি দখল করে নেয়। এরপর থেকে ওই এলাকাটি নিয়ন্ত্রণ করছে ইসরাইলি বাহিনী।
-
সিরিয়ার উত্তর অংশে অস্ত্রসমর্পণ করে নি সন্ত্রাসীরা: অবজারভেটরি
অক্টোবর ০৮, ২০১৮ ১৪:৪১সিরিয়ার উত্তরাঞ্চলে নিরাপদ অঞ্চল থেকে তুর্কি মদদপুষ্ট সন্ত্রাসীরা তাদের সমরাস্ত্র সরিয়ে নিয়েছে বলে যে দাবি করেছে তা নাকচ করে দিয়েছে একটি পর্যবেক্ষণ সংস্থা। এর পরিবর্তে তারা লাতাকিয়ার উত্তর অংশে এসব অস্ত্র গোপনে মজুদ করছে।
-
এস-৩০০’র জের ধরে রাশিয়া যাচ্ছেন নেতানিয়াহু
অক্টোবর ০৭, ২০১৮ ১৬:৩৯ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, শিগগিরি তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন। সিরিয়ার আকাশে ইসরাইলের শত্রুতামূলক তৎপরতার কারণে রাশিয়ার একটি গোয়েন্দা বিমান ধ্বংসের পর সৃষ্ট উত্তেজনার মধ্যে নেতানিয়াহু এ ঘোষণা দিলেন।
-
১২০ দেশের সন্ত্রাসীকে সিরিয়ায় পাঠিয়েছিল ইসরাইলি চক্র: সিরিয়ার মুফতি
অক্টোবর ০৭, ২০১৮ ১৪:৫০সিরিয়ার মুফতি শেইখ আহমাদ বদরউদ্দিন হাসুন বলেছেন, বিশ্বের ১২০টি দেশের সন্ত্রাসীরা সিরিয়ায় একত্রিত হয়ে যুদ্ধ করেছে। কিন্তু তারা শেষ পর্যন্ত পরাজিত হয়েছে। 'আজাদ গোলানে' এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। আলা-মায়াদিন টিভি চ্যানেল এ খবর দিয়েছে।