-
সিরিয়ায় রুশ সেনা শক্তি তেমন হ্রাস পায় নি: দাবি করল পেন্টাগন
মে ১৯, ২০১৬ ০৫:২২পেন্টাগন দাবি করেছে, সিরিয়া থেকে রাশিয়া আংশিক সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পরও সেখানে মোতায়েন রুশ সামরিক শক্তি তেমন হ্রাস পায় নি। যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে আংশিক সেনা প্রত্যাহার করা হবে বলে গত মার্চে ঘোষণা করেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
আসাদকে হঠাতে সামরিক শক্তি প্রয়োগ করা হবে: হুমকি দিল সৌদি আরব
মে ১৮, ২০১৬ ০৭:৩৯সৌদি আরব হুমকি দিয়ে বলেছে, সিরিয়ার চলমান শান্তি আলোচনা ব্যর্থ হলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতে সামরিক শক্তি ব্যবহার করা হবে। ভিয়েনায় ইন্টারন্যাশনাল সিরিয়া সাপোর্ট গ্রুপ বা আইএসএসজি’র বৈঠকে এ ঘোষণা দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী আবদেল আজ-জুবাইর।
-
পালমিরায় সেনা ঘাঁটি স্থাপন করছে না রাশিয়া: জেনারেল কোনাশেনকোভ
মে ১৮, ২০১৬ ০৯:০৪সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় রাশিয়া সেনা ঘাঁটি নির্মাণ করছে বলে মার্কিন বার্তা সংস্থা এপি যে খবর প্রচার করেছে মস্কো তা নাকচ করে দিয়েছে। সম্প্রতি প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র দখল থেকে এ নগরী উদ্ধার করা হয়।
-
সিরিয়াকে কেউ নির্দেশ দিতে পারে না: ইরান
মে ১৭, ২০১৬ ২১:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, সিরিয়ার চলমান সংকটের রাজনৈতিক সমাধান সম্পূর্ণভাবে সিরিয়ার বিষয়; কেউ আরব এ দেশটিকে দিক-নির্দেশনা দিতে পারে না।
-
ভিয়েনায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন সমাপ্ত: ফলাফল শূন্য
মে ১৭, ২০১৬ ১৭:৫১সিরিয়া বিষয়ক ভিয়েনা বৈঠক উল্লেখযোগ্য কোনো ফলাফল ছাড়াই শেষ হয়েছে। সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে আজই (মঙ্গলবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় ২০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সম্মেলন শুরু হয়। কিন্তু বৈঠক থেকে উল্লেখযোগ্য কোনো ফলাফল বেরিয়ে আসেনি। বৈঠক থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে।
-
সিরিয়ায় এক গণকবরেই হাজার হাজার মৃতদেহ
মে ১৭, ২০১৬ ১৫:৩৭সিরিয়ার উত্তরাঞ্চলীয় 'সুলুক' শহরে বিশাল এক গণকবরের সন্ধান পাওয়া গেছে। এ গণকবরে রয়েছে হাজার হাজার নিরীহ মানুষের মৃতদেহ। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হাত থেকে শহরটি মুক্ত হওয়ার পর এসব মৃতদেহ পাওয়া গেল।
-
ভিয়েনায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু
মে ১৭, ২০১৬ ১৪:০৭সিরিয়া সংকট সমাধানের লক্ষ্যে আজ (মঙ্গলবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় প্রায় ২০টি দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এ সম্মেলনে তার দেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। তার সঙ্গে অন্যান্যের মধ্যে রয়েছেন ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
সিরিয়ার দেইর আজ-জোরে তীব্র লড়াই; ২০০ সন্ত্রাসী নিহত
মে ১৬, ২০১৬ ২২:০১সিরিয়ার দেইর আজ-জোর শহরে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের দফায় দফায় গাড়ি বোমা হামলার চেষ্টা ব্যর্থ করে দিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। পাশাপাশি কয়েকটি লড়াইয়ে অন্তত ২০০ সন্ত্রাসী নিহত হয়েছে।
-
সন্ত্রাসীদের কাছ থেকে হাসপাতাল উদ্ধার করল সিরিয়ার সেনারা
মে ১৫, ২০১৬ ০৮:১৭উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের দখলে চলে যাওয়া আসাদ হাসপাতাল উদ্ধার করতে সক্ষম হয়েছে সিরিয়ার সরকারি সেনারা। ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর দিয়েছে।
-
হাসপাতালে সন্ত্রাসী হামলায় নিহত ২০; যুদ্ধ চলছে
মে ১৪, ২০১৬ ২১:০৯সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর শহরের একটি হাসপাতালে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশের হামলায় ২০ জন নিহত হয়েছে। নিহতদের বেশিরভাগই সিরিয়ার সেনা ও মিত্রবাহিনীর যোদ্ধা।