পালমিরায় সেনা ঘাঁটি স্থাপন করছে না রাশিয়া: জেনারেল কোনাশেনকোভ
https://parstoday.ir/bn/news/west_asia-i9652-পালমিরায়_সেনা_ঘাঁটি_স্থাপন_করছে_না_রাশিয়া_জেনারেল_কোনাশেনকোভ
সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় রাশিয়া সেনা ঘাঁটি নির্মাণ করছে বলে মার্কিন বার্তা সংস্থা এপি যে খবর প্রচার করেছে মস্কো তা নাকচ করে দিয়েছে। সম্প্রতি প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র দখল থেকে এ নগরী উদ্ধার করা হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
মে ১৮, ২০১৬ ০৯:০৪ Asia/Dhaka
  • পালমিরায় সেনা ঘাঁটি স্থাপন করছে না রাশিয়া: জেনারেল কোনাশেনকোভ

সিরিয়ার ঐতিহাসিক নগরী পালমিরায় রাশিয়া সেনা ঘাঁটি নির্মাণ করছে বলে মার্কিন বার্তা সংস্থা এপি যে খবর প্রচার করেছে মস্কো তা নাকচ করে দিয়েছে। সম্প্রতি প্রচণ্ড লড়াইয়ের মধ্য দিয়ে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল’র দখল থেকে এ নগরী উদ্ধার করা হয়।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকোভ বলেছেন, পালমিরা নগরীর সীমানার মধ্যে নতুন কোনো রুশ ঘাঁটি নেই এবং সেখানে কখনোই এ ধরনের ঘাঁটি নির্মাণ করা হবে না।

এপি'র খবরে দাবি করা হয়েছিল,  বিশ্ব ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর তালিকাভুক্ত এলাকায় সামরিক ঘাঁটি নির্মাণ করছে রুশ সেনাবাহিনী। খবরের সঙ্গে উপগ্রহ থেকে তোলা কিছু আলোকচিত্রও জুড়ে দেয়া হয়েছিল।

এসব আলোকচিত্র সম্পর্কে মেজর জেনারেল ইগোর কোনাশেনকোভ বলেন, পালমিরায় রুশ সেনাবাহিনী অস্থায়ী শিবির স্থাপন করেছে আলোকচিত্রে তাই দেখানো হয়েছে। তাকফিরি সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএল’র পেতে রাখা বোমা ও মাইন নিষ্ক্রিয় করার কাজে নিয়োজিত রুশ বিশেষজ্ঞদের জন্য এ শিবির নির্মাণ করা হয়েছে।#

পার্সটুডে/মূসা রেজা/১