• শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের নিরসন চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    শান্তিপূর্ণ উপায়ে ইউক্রেন সংকটের নিরসন চায় ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    জুলাই ২৩, ২০২২ ০১:৫৮

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান যেকোনো যুদ্ধ ও নিষেধাজ্ঞার বিরুদ্ধে তার দেশের সুস্পষ্ট অবস্থান ঘোষণা করে বলেছেন, রাজনৈতিক উপায়ে ইউক্রেন সংকটের নিরসন চায় ইরান। তিনি শুক্রবার হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিয়ারতোর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।

  • জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া পরিপূর্ণ দায়িত্ব: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    জেনারেল সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া পরিপূর্ণ দায়িত্ব: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    জুলাই ২২, ২০২২ ১৪:৩৯

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের সন্ত্রাসবাদ-বিরোধী প্রখ্যাত সামরিক কমান্ডার জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নেয়া ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অন্য সংস্থাগুলোর পরিপূর্ণ দায়িত্ব।

  • আমেরিকাকে লালসা ত্যাগ করতে হবে: বোরেলকে আব্দুল্লাহিয়ান

    আমেরিকাকে লালসা ত্যাগ করতে হবে: বোরেলকে আব্দুল্লাহিয়ান

    জুলাই ১৯, ২০২২ ০২:১৫

    ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে নতুন করে কোনো চুক্তি সই করতে হলে আমেরিকাকে দ্বিধাদ্বন্দ্ব ও লালসা ত্যাগ করতে হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি সোমবার রাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

  • খ্রিষ্টান জনগোষ্ঠীকে দায়েশের হাত থেকে রক্ষা করেছে ইরান: আব্দুল্লাহিয়ান

    খ্রিষ্টান জনগোষ্ঠীকে দায়েশের হাত থেকে রক্ষা করেছে ইরান: আব্দুল্লাহিয়ান

    জুলাই ১৪, ২০২২ ০১:৫৬

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরাক ও সিরিয়ার খ্রীস্টান জনগোষ্ঠীকে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হাত থেকে রক্ষা করতে ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইতালি সফরে গিয়ে ভ্যাটিক্যানের কার্ডিনাল সেক্রেটারি পিয়েট্রো প্যারোলিন ও পররাষ্ট্রমন্ত্রী পল রিচার্ড গ্যালাঘেরের সঙ্গে এক বৈঠকে একথা জানান আব্দুল্লাহিয়ান।

  • রাশিয়াকে ড্রোন সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    রাশিয়াকে ড্রোন সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান করলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী

    জুলাই ১৩, ২০২২ ১৪:১৫

    রাশিয়াকে শত শত ড্রোন সরবরাহের মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইতালির বহুল প্রচারিত 'লা রিপাবলিকা' পত্রিকাকে দেওয়া সাক্ষাতকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এ প্রসঙ্গে বলেছেন, ইউক্রেন যুদ্ধ বন্ধের জন্য ইরান চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইউক্রেনে সংঘাত বাড়িয়ে দিতে পারে এমন যেকোনো পদক্ষেপ গ্রহণ থেকে তেহরান বিরত রয়েছে।

  • আমেরিকাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল্লাহিয়ান

    আমেরিকাকে বাস্তবতা উপলব্ধি করতে হবে: ইতালির পররাষ্ট্রমন্ত্রীকে আব্দুল্লাহিয়ান

    জুলাই ১২, ২০২২ ০০:৫১

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অর্থনৈতিক সুবিধা পুরোপুরি ভোগ করতে চায়।ইতালি সফরর আব্দুল্লাহিয়ান সোমবার রোমে স্বাগতিক দেশের পররাষ্ট্রমন্ত্রী লুয়িগি ডি মায়িওর সঙ্গে এক সাক্ষাতে একথা জানান।

  • শিনজো অ্যাবের মৃত্যুতে শোক জানালেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী

    শিনজো অ্যাবের মৃত্যুতে শোক জানালেন ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী

    জুলাই ০৯, ২০২২ ০১:৩৯

    আততায়ীর গুলিতে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের নিহত হওয়ার ঘটনায় দেশটির জনগণকে শোক ও সমবেদনা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।

  • কাতারের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর: ইরান-মার্কিন সংলাপ শুরু করা অন্যতম উদ্দেশ্য

    কাতারের পররাষ্ট্রমন্ত্রীর তেহরান সফর: ইরান-মার্কিন সংলাপ শুরু করা অন্যতম উদ্দেশ্য

    জুলাই ০৬, ২০২২ ১৪:২৪

    কাতারের পররাষ্ট্রমন্ত্রী আজ (বুধবার) ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তেহরান সফরে এসেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কেনআনি বলেছেন, কাতারের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আল থানি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ানের সাথে দ্বিপক্ষীয় বিষয় ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মতবিনিময় করেছেন।

  • ‘গঠনমূলক আলোচনার জন্য আমেরিকাকে আন্তরিক ও নমনীয় হতে হবে’

    ‘গঠনমূলক আলোচনার জন্য আমেরিকাকে আন্তরিক ও নমনীয় হতে হবে’

    জুলাই ০৫, ২০২২ ০১:৫৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা চাইলে আমেরিকাকে আন্তরিক ও নমনীয় আচরণ করতে হবে। গত এক বছরেরও বেশি সময় ধরে পাশ্চাত্যের সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে আলোচনা চলছে সে সম্পর্কে ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন আব্দুল্লাহিয়ান।

  • ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করবে ইরান ও সিরিয়া

    ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে লড়াই করবে ইরান ও সিরিয়া

    জুলাই ০৪, ২০২২ ১৩:৩৬

    ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সিরিয়া দৃঢ় ও ঐক্যবদ্ধভাবে ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দিয়েছে। সিরিয়ার রাজধানী দামেস্কে এক যৌথ সংবাদ সম্মেলনে এ প্রত্যয় ব্যক্ত করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এবং সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ। একই সঙ্গে তারা আঞ্চলিক সমস্যা সমাধানের ব্যাপারে নিজেদের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন।