-
ইসলাম পরমাণু অস্ত্র তৈরি করার অনুমতি দেয় না: আব্দুল্লাহিয়ান
জুন ০৯, ২০২২ ০০:৫৮ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, শত্রুদের ক্রমবর্ধমান চাপ সত্ত্বেও তার দেশ ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়নি। ফলে পরমাণু অস্ত্র তৈরি করার কোনো পরিকল্পনা ইসলামি প্রজাতন্ত্র ইরানের নেই। তিনি বলেন, ইসলাম কখনও গণবিধ্বংসী অস্ত্র তৈরি, সংরক্ষণ ও ব্যবহারের অনুমতি দেয় না।
-
ইরানের সঙ্গে সহযোগিতা চালিয়ে যেতে চায় আইএইএ: মহাপরিচালক
জুন ০৭, ২০২২ ০৩:০৪আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি বলেছেন, তিনি চান না ইরানের সঙ্গে তার সংস্থার সহযোগিতা হ্রাস পাক।তবে তিনি ইরানের পরমাণু কর্মসূচিকে ‘উচ্চাভিলাষী’ দাবি করে বলেছেন, এই কর্মসূচিকে সন্দেহ করার যথেষ্ট সুযোগ রয়েছে।
-
আইএইএতে ইরানবিরোধী প্রস্তাবের ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর হুঁশিয়ারি
জুন ০৬, ২০২২ ০৩:৪৫জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থায় ইরানবিরোধী একটি প্রস্তাব উত্থাপনের ব্যাপারে সতর্ক করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএতে এ প্রস্তাব উত্থাপন করা হলে এর পরিণতির দায় প্রস্তাব উত্থাপনকারী দেশগুলোকে বহন করতে হবে।
-
অতিরিক্ত প্রচেষ্টা চালালে এখনও চুক্তি সম্ভব: ইউরোপীয় ইউনিয়ন
জুন ০৫, ২০২২ ০৬:১৫ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপের মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে ইরানের একটি চুক্তি হওয়ার সম্ভাবনা কমে এসেছে; কিন্তু ‘অতিরিক্ত প্রচেষ্টা’ চালালে এখনও একটি চুক্তি সম্ভব। একথা বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল।
-
রাফায়েল গ্রোসির ইসরাইল সফরের তীব্র নিন্দা জানাল ইরান
জুন ০৪, ২০২২ ০৫:৪৯আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র মহাসচিব রাফায়েল গ্রোসির ইসরাইল সফরের তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এইএইএ’র নির্বাহী বোর্ডের গুরুত্বপূর্ণ বৈঠকের আগে গ্রোসির এ সফরের ফলে সংস্থাটির নিরপেক্ষতা এবং কারিগরি ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।
-
একটি শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী পরমাণু চুক্তিতে পৌঁছাতে আমরা আন্তরিক: আমির আবদুল্লাহিয়ান
মে ২৬, ২০২২ ১২:০৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান বলেছেন দীর্ঘস্থায়ী পরমাণু চুক্তির ব্যাপারে আমরা আন্তরিক। সুইজারল্যান্ডে অনুষ্ঠিত দাভোস সম্মেলনের অবকাশে মার্কিন টিভি চ্যঅনেল সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন: একটি শক্তিশালী চুক্তির জন্য কূটনীতির সকল দুয়ার খোলা থাকবে।
-
ইরানের সদিচ্ছা ও আন্তরিকতার কমতি নেই: বোরেলকে আব্দুল্লাহিয়ান
মে ২১, ২০২২ ০১:৩৩ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশ পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে আয়োজিত ভিয়েনা সংলাপের মাধ্যমে পাশ্চাত্যের সঙ্গে একটি শক্তিশালী ও টেকসই চুক্তি স্বাক্ষরে বদ্ধপরিকর। তিনি গতকাল (শুক্রবার) ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে এক টেলিফোনালাপে তার দেশের এ অঙ্গীকার ব্যক্ত করেন।
-
প্রতিবেশীদের উষ্ণ সম্পর্ক শত্রুকে হতাশ করবে: আমিরাতকে ইরান
মে ১৭, ২০২২ ০৪:০৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে উষ্ণ সম্পর্ক বিরাজ করলে এ অঞ্চলের শত্রুরা হতাশ হবে। সংযুক্ত আরব আমিরাতের প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদের শোকানুষ্ঠানে অংশগ্রহণ এবং নয়া প্রেসিডেন্ট মোহাম্মাদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ শেষে এক টুইটার বার্তায় তিনি এ মন্তব্য করেন।
-
আমেরিকার পক্ষ থেকে রাজনৈতিক সিদ্ধান্ত আসতে হবে: আব্দুল্লাহিয়ান
মে ১৫, ২০২২ ০৩:২১ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ভিয়েনা সংলাপের মাধ্যমে একটি ভালো ও টেকসই চুক্তি স্বাক্ষরে তার দেশের দৃঢ়সংল্পের কথা পুনর্ব্যক্ত করেছেন।তিনি শনিবার গ্রিসের পররাষ্ট্রমন্ত্রী নিকাস ডেনিয়াসের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ প্রস্তুতি ঘোষণা করেন।
-
'ইসরাইলিদের অপরাধ ধামাচাপা দিতেই আল-জাজিরার সাংবাদিক হত্যা'
মে ১৩, ২০২২ ০১:৩১ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদীদের চলমান দমন অভিযান বিশ্ববাসীর সামনে উন্মোচিত হয়ে যাওয়ার ভয়ে ইসরাইলি বাহিনী আল-জাজিরার সাংবাদিককে গুলি করে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বৃহস্পতিবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।