-
সুইডেনে ইরানি নাগরিকের বিচার প্রক্রিয়া অবৈধ: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
মে ০৫, ২০২২ ০২:২৭ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান সুইডেনে তার দেশের বিচার বিভাগের একজন সাবেক কর্মকর্তার গ্রেফতার ও তার বিচার প্রক্রিয়াকে বেআইনি বলে ঘোষণা করেছেন। তিনি হামিদ নুরি নামের ওই ইরানি নাগরিককে অবিলম্বে মুক্তি দেয়ারও আহ্বান জানিয়েছেন।
-
আবারও ইরানের রেড লাইনগুলো স্মরণ করিয়ে দিলেন আব্দুল্লাহিয়ান
মে ০৪, ২০২২ ০৬:২৯ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ভিয়েনা সংলাপে একটি চূড়ান্ত চুক্তি স্বাক্ষরে তার দেশের দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছেন। তবে একইসঙ্গে তিনি একথাও স্মরণ করিয়ে দিয়েছেন যে, চুক্তি করার ক্ষেত্রে নিজের রেড লাইনগুলো রক্ষা করবে ইরান।
-
উগ্রবাদ মোকাবিলায় ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানাল ইরান
মে ০১, ২০২২ ০০:৪৩উগ্রবাদ মোকাবিলায় মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান। তিনি শনিবার বিকেলে ব্রুনাইর পররাষ্ট্রমন্ত্রী দাতো এরিওয়ান ইউসুফের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
-
ইসরাইলি দমন অভিযান বন্ধ করতে ব্যবস্থা নিন: ওআইসিকে ইরান
এপ্রিল ২৯, ২০২২ ১০:৩০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান ফিলিস্তিনি জনগণের ওপর ইহুদিবাদী ইসরাইলের দমন অভিযান বন্ধ করার ব্যবস্থা নিতে আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, এ কাজে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা বিশেষ করে ইসলামি সহযোগিতা সংস্থা ওআইসি’র এগিয়ে আসা উচিত।
-
অতীত ভুল সংশোধনের জন্য মার্কিন প্রশাসনের সৎ সাহস থাকা দরকার
এপ্রিল ২৩, ২০২২ ০৮:৪৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের বিরুদ্ধে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নিপীড়নমূলক এবং অন্যায় নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তা সংশোধনের জন্য আমেরিকার বর্তমান প্রশাসনের সৎ সাহস থাকা দরকার।
-
‘ভিয়েনায় একটি ভালো ও টেকসই চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে’
এপ্রিল ২২, ২০২২ ০০:৫২ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান টেলিফোনে তার সিরীয় সমকক্ষ ফয়সাল মিকদাদের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে কথা বলেছেন। গতকাল (বৃহস্পতিবার) এক টেলিফোনালাপে দুই পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়েও আলাপ-আলোচনা করেন।
-
‘বিশ্ব মুসলিম আল-আকসা মসজিদের অবমাননা বেশিদিন মানবে না’
এপ্রিল ২১, ২০২২ ০০:৫৬ফিলিস্তিনি জনগণ ও মুসলমানদের পবিত্র স্থাপনাগুলোর বিরুদ্ধে ইহুদিবাদী ইসরাইলের চলমান অপরাধযজ্ঞের ব্যাপারে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ও পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান জাতিসংঘ মহাসচিব, ইসলামি সহযোগিতা সংস্থার মহাসচিব এবং মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের কাছে পাঠানো আলাদা আলাদা চিঠিতে এ সমালোচনা করেন।
-
আল-আকসা মসজিদে ইসরাইলি সহিংসতার বিরুদ্ধে ইরানের কঠোর প্রতিক্রিয়া
এপ্রিল ২০, ২০২২ ১৪:২২অধিকৃত ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস শহরের পবিত্র আল আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর হামলার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান।
-
ইরানি কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা রক্ষার গ্যারান্টি দিল তালেবান
এপ্রিল ১৯, ২০২২ ০৩:৪৮আফগানিস্তানে ইরানের সকল কূটনৈতিক মিশন, কূটনীতিক ও মিশনকর্মীর নিরাপত্তা রক্ষা করার নিশ্চয়তা দিয়েছেন অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। তিনি সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক টেলিফোনালাপে এই নিশ্চয়তা দেন।
-
‘আরবদের বিশ্বাসঘাতকতার কারণে আল-আকসা মসজিদে হামলা হয়েছে’
এপ্রিল ১৬, ২০২২ ০১:১৬মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের ভয়াবহ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান। তিনি বলেছেন, ইসরাইল-বিরোধী প্রতিরোধ আন্দোলনে যে ইহুদিবাদীরা দিশেহারা হয়ে পড়েছে এই হামলা তার প্রমাণ। তিনি শুক্রবার বিকেলে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন।