-
পুরো আশকেলন শহর খালি করেছে ইসরাইল, প্রবেশ পথে সেনা মোতায়েন
অক্টোবর ২০, ২০২৩ ১০:৫৭ইহুদিবাদী ইসরাইলের পশ্চিমাঞ্চলীয় আশকেলন শহর থেকে প্রায় সমস্ত অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীকে সরিয়ে নেয়া হয়েছে। গাজা উপত্যকা থেকে ইসলামী প্রতিরোধ আন্দোলনের হামাস এবং ইসলামী জিহাদের লাগাতার রকেট হামলার কারণে ইসরাইল এই ব্যবস্থা নিয়েছে।
-
তুরস্ক থেকে সমস্ত কূটনীতিক প্রত্যাহার করল ইসরাইল
অক্টোবর ২০, ২০২৩ ১০:৫২তুরস্কের দূতাবাস থেকে সমস্ত কূটনীতিককে প্রত্যাহার করেছে ইহুদিবাদী ইসরাইল। ফিলিস্তিনের গাজা উপত্যকার বিরুদ্ধে দখলদার সেনারা যে বর্বর আগ্রাসন চালাচ্ছে তাতে বিশ্বব্যাপী প্রচণ্ড ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং ইসরাইল আশঙ্কা করছে তুরস্কের বিক্ষুব্ধ জনতা দূতাবাস কর্মীদের উপর হামলা চালাতে পারে। এ আশঙ্কা থেকে দূতাবাসের সমস্ত কূটনীতিকে প্রত্যাহার করা হয়েছে।
-
গাজা যুদ্ধে যোগ দেওয়ার ঘোষণা দিল ইরাকি প্রতিরোধ ফ্রন্ট; মার্কিন ঘাঁটিতে হামলা
অক্টোবর ১৯, ২০২৩ ১৭:২০সিরিয়া ও ইরাকের মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন হামলার দায়িত্ব স্বীকার করেছে ইরাকের ইসলামি প্রতিরোধ ফ্রন্ট। আজ (বৃহ্স্পতিবার) সিরিয়ার আল তানাফ ও কুনিকো মার্কিন সেনা ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা হয়েছে।
-
অপরাধ করে অস্বীকার করা ইসরাইলের পুরনো অভ্যাস: জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী
অক্টোবর ১৯, ২০২৩ ১২:৪৬জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, গাজার আল আহলি আরাব হাসপাতালে মঙ্গলবার রাতের ইসরাইলি হামলা অবশ্যই যুদ্ধাপরাধ। মার্কিন টিভি চ্যানেল এনবিসি'র সঙ্গে এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।
-
ইহুদিবাদী হামলায় গাজার ২৫ হাসপাতাল ক্ষতিগ্রস্ত: ৩টি বন্ধ হয়ে গেছে
অক্টোবর ১৯, ২০২৩ ১১:৩০ইহুদিবাদী ইসরাইলি হামলায় গাজার অন্তত ২৫টি হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে ওই এলাকার ৩টি হাসপাতালের কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
-
দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালালো ইসরাইল, নিহত ৪
অক্টোবর ১৮, ২০২৩ ০৮:১৫ইহুদিবাদী ইসরাইলি সেনারা দক্ষিণ লেবাননে হোয়াইট ফসফরাস বোমা দিয়ে হামলা চালিয়েছে। পাশাপাশি তারা কামান ও মর্টারের গোলাবর্ষণ করেছে। এত অন্তত চার ব্যক্তি নিহত হয়েছেন।
-
গাজায় চিকিৎসক টিম পাঠাতে ইরান প্রস্তুত: হু'র প্রতি ব্যবস্থা নেওয়ার আহ্বান
অক্টোবর ১৮, ২০২৩ ০৭:৪৯ইহুদিবাদী ইসরাইল গতকাল গাজার আল-মা-মাদনি হাসপাতালে নির্বিচারে বোমা বর্ষণ করেছে। নিরীহ মানুষের ওপর তাদের বর্বর সেনাদের হামলায় হতাহত ফিলিস্তিনীদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছিল। সেই হাসপাতালেও তারা নির্বিচারে বামা হামলা চালিয়েছে। ইসরাইলি বর্বর সেনাদের ওই বোমা হামলায় ৭ শতাধিক ফিলিস্তিনী শহীদ হয়েছেন।
-
গাজায় বর্বর হামলা চলছে: শহীদের সংখ্যা প্রায় ৩ হাজার, ধ্বংসস্তুপের নিচে বহু লাশ
অক্টোবর ১৬, ২০২৩ ১৫:৩৬অবরুদ্ধ গাজায় দখলদার ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলা আজ (সোমবার) দশম দিনের মতো অব্যাহত রয়েছে। পশ্চিমা দেশগুলোর সহযোগিতায় এই হামলা চলছে। পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, সেখানকার হাসপাতালগুলোতে নতুন করে কোনো রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।
-
ইসরাইলের ৫ অবস্থানে হিজবুল্লাহর হামলা, গোলা নিক্ষেপ করছে ইহুদিবাদীরা
অক্টোবর ১৪, ২০২৩ ১৫:৪৯ইহুদিবাদী ইসরাইলের বিভিন্ন অবস্থানে থেমে থেমে লেবাননের হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। লেবাননের বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আল-মায়াদিন টিভি চ্যানেল আজ (শনিবার) জানিয়েছে, কাফারশুবা পার্বত্য এলাকায় ইসরাইলের পাঁচটি অবস্থানে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এগুলো সবই সামরিক অবস্থান।
-
ইসরাইলি সামরিক ঘাঁটি ও অবৈধ উপশহরে কাস্সাম ব্রিগেডের রকেট হামলা
অক্টোবর ১২, ২০২৩ ১৫:০৯ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাস্সাম ব্রিগেড দখলদার ইসরাইলের রায়িম সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে।