-
নির্বাচনে দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে–বিপক্ষে যাবেন না: আনোয়ারুল
জানুয়ারি ২৭, ২০২৬ ২০:৪৩বাংলাদেশের নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নির্বাচনি দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের প্রচার করবেন; কিন্তু পক্ষে–বিপক্ষে যাবেন না। নির্বাচনী কাজের দায়িত্বে যাঁরা থাকবেন, তাঁরা আইনগতভাবে কোনো পক্ষে কাজ করবেন না।
-
বিশ্বাস করি, ইসি যোগ্যতার সঙ্গে নির্বাচন করতে পারবে: মির্জা ফখরুল
জানুয়ারি ১৯, ২০২৬ ১৬:৪৩বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন কমিশন এখন পর্যন্ত যোগ্যতার সঙ্গেই কাজ করছে। বিএনপি বিশ্বাস করে, কমিশন যোগ্যতার সঙ্গে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে পারবে।
-
পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ, ইসির সামনে ছাত্রদলের অবস্থান
জানুয়ারি ১৮, ২০২৬ ১৩:২৭বাংলাদেশের রাজধানী ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করছেন ছাত্রদলের নেতা–কর্মীরা। তারা বলছেন, পোস্টাল ব্যালট পেপার নিয়ে ইসির সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট। বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে ইসি বারবার সিদ্ধান্ত পরিবর্তন করছে।
-
এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে নির্বাচন কমিশন: মুখ্যমন্ত্রী
জানুয়ারি ০৬, ২০২৬ ১৮:৫১ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, এসআইআর (SIR) নিয়ে ভুলভাল কাজ করছে।’ বিজেপির আইটি সেলকে দিয়ে নির্বাচন কমিশন অ্যাপ বানিয়েছে বলেও অভিযোগ করেন তৃণমূল সুপ্রিমো ও প্রশাসনিক প্রধান মমতা বন্দোপাধ্যায়। বিষয়টিকে সম্পূর্ণ ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলেও মন্তব্য করেন তিনি।
-
হলফনামায় তথ্যের অসঙ্গতি, মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল
জানুয়ারি ০২, ২০২৬ ১৬:৩৭বাংলাদেশের বগুড়া-০২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের সভাপতি ও সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও বগুড়া জেলা প্রশাসক মোঃ তৌফিকুর ইসলাম। হলফনামায় তথ্যের অসঙ্গতি এবং নোটারি পাবলিকের কাগজে স্বাক্ষরের তারিখ নিয়ে গরমিল থাকায় মনোনয়নপত্রটি বাতিল করা হয়।
-
তফশিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার
ডিসেম্বর ১১, ২০২৫ ১৬:০৭বাংলাদেশে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফশিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
-
১১ ডিসেম্বর সংসদ নির্বাচনের তফশিল ঘোষণা হতে পারে: ইসি মাছউদ
ডিসেম্বর ০৯, ২০২৫ ১৫:৫৭বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষণার ভাষণের সবকিছু চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার সন্ধ্যায় কিংবা ১১ ডিসেম্বর নির্বাচনের তফশিল ঘোষণা করা হতে পারে।
-
পোস্টাল ব্যালটে নৌকা প্রতীক! সঠিক উত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন
ডিসেম্বর ০৪, ২০২৫ ১৭:৪৭প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য নির্বাচন কমিশনের প্রস্তুতকৃত ব্যালট পেপারে নিবন্ধন স্থগিত আওয়ামী লীগের নৌকা প্রতীক রাখা হয়েছে। এ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। নির্বাচন কমিশন যে ১২০টি প্রতীকসংবলিত পোস্টাল ব্যালটের তালিকা প্রকাশ করেছে সেখানে আওয়ামী লীগের নৌকা প্রতীক (স্থগিত) রাখা হয়েছে। কেন এবং কী কারণে নৌকা প্রতীক পোস্টাল ব্যালটে রাখা হয়েছে—তার সঠিক উত্তর দিতে পারেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
-
পর্যবেক্ষকদের চোখ যদি দুষ্ট হয়, আমাদের নির্বাচন দেখাটাও সঠিক হবে না: সিইসি
নভেম্বর ২৫, ২০২৫ ১৪:৩৬বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশীয় পর্যবেক্ষক সংস্থাগুলোর প্রতিনিধিদের সঙ্গে দিনব্যাপী সংলাপে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকালে নির্বাচন ভবনে এই সংলাপ শুরু হয়।
-
একই দিনে নির্বাচন ও গণভোট করা ইসির জন্য চ্যালেঞ্জ: সিইসি
নভেম্বর ২২, ২০২৫ ১৮:৫৭একই দিনে নির্বাচন ও গণভোট করা চ্যালেঞ্জিং বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট করার জন্য এমন মুখোমুখি পরিস্থিতিতে পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনও হয়নি।