-
বিশ্ব বেতার দিবস পালন করল আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৬:১৮বাংলাদেশ বেতারের সদর দপ্তর প্রাঙ্গনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্ব বেতার দিবস-২০২৩ পালন করেছে 'আইআরআইবি ফ্যান ক্লাব ঢাকা'।
-
আওয়ামী লীগের প্রার্থী সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১৪:১৯বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (সোমবার) বিকেলে জারি করা এই গেজেটে সই করেছেন ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম।
-
বাংলাদেশের মহাসড়কে সিএনজি অটোরিক্সার জন্য আলাদা লেন দাবি চালকদের
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১১:৫৪বাংলাদেশের মহাসড়কে সিএনজি অটোরিক্সার জন্য আলাদা লেন তৈরির দাবি জানিয়েছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা চালক ঐক্য পরিষদ। একইসঙ্গে ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঢাকা শহরের সিএনজি অটোরিক্সা চলাচলের সুযোগও চান তারা।
-
রেডিও হল প্রান্তিক এলাকার কণ্ঠহীনদের কণ্ঠস্বর: বজলুর রহমান
ফেব্রুয়ারি ১৩, ২০২৩ ১১:৩৩বৈশ্বিক প্রযুক্তির উন্নয়নে অনেকেরই ধারণা রেডিও তার গুরুত্ব হারিয়েছে। তবে ধারণাটি পুরোপুরি সঠিক নয়। কারণ সময় যেমন বদলেছে, ঠিক তেমনই সময়ের সঙ্গে তালমিলিয়ে প্রচারণার ধরণও বদলে গেছে। এখনও মানুষ রেডিও শোনে। এখনও রেডিওর ওপর নির্ভর করে অনেক মানুষ। সারাবিশ্বে বেতার এখনও অন্যতম জনপ্রিয় গণমাধ্যম। বেতারের রয়েছে পৃথিবীর দুর্গম স্থানে পৌঁছানোর শক্তি।
-
বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন সাহাবুদ্দিন চুপ্পু: পাবনায় বইছে আনন্দের জোয়ার
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১৫:২০বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশন-দুদকের সাবেক কমিশনার মো: সাহাবুদ্দিন চুপ্পু।
-
'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর প্রবন্ধ প্রতিযোগিতার ফল প্রকাশ
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১৪:৪৮'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রবন্ধ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। 'রেডিও তেহরান নিয়ে কিছু কথা, কিছু স্মৃতি' শীর্ষক ওই প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত থেকে ২৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন।
-
বিরোধী দল দমনে পুলিশকে দলীয় সন্ত্রাসী বানিয়েছে সরকার: অভিযোগ বিএনপির
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১৩:৪৩আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে, বিরোধী দল দমনে পুলিশকে দলীয় সন্ত্রাসী হিসেবে ব্যবহার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন।
-
দুদকের সাবেক কমিশনার সাহাবুদ্দিন চুপ্পু হচ্ছেন বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি
ফেব্রুয়ারি ১২, ২০২৩ ১০:৫৬বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দুর্নীতি দমন কমিশনের সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন চুপ্পুকে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ (রোববার) সকালে দলের কয়েকজন সিনিয়র নেতাকে সঙ্গে নিয়ে নির্বাচন কমিশনে গিয়ে নিজের সই করা মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সাহাবুদ্দিন চুপ্পু। মনোনয়নপত্র গ্রহণ করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা' কাজী হাবিবুল আউয়াল।
-
ঢাকায় ইরানের ইসলামী বিপ্লবের ৪৪তম বিজয় বার্ষিকী উদযাপন
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১৭:২২ইরানের ইসলামী বিপ্লবের ৪৪ তম বিজয় বার্ষিকী উপলক্ষ্যে আজ রাজধানী ঢাকায় এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে অবস্থিত ইসলামী প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভূশি ও সাউথ ইষ্ট বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. এ এন এম মেশকাত উদ্দিন।
-
বিএনপির পদযাত্রা আর আওয়ামীলীগের শান্তি সমাবেশে দেশের বিভিন্ন স্থানে সংঘাত সংঘর্ষ
ফেব্রুয়ারি ১১, ২০২৩ ১৫:৩৭গেল ২০২২ সালের শেষ দিক থেকেই মূলত বাংলাদেশের রাজনীতির মাঠ উত্তপ্ত হতে শুরু করে। ১০ ডিসেম্বর বিএনপির কর্মসূচির পরে পরিস্থিতি কিছু শান্ত হলেও বিএনপি যখন আবার বিভাগীয় জেলা পর্যায়ে এবং রাজধানীতে পদযাত্রা কমসূচি দিতে শুরু করে তখনই পরিস্থিতি আবারো নড়বড়ে হতে শুরু করে।