-
অস্ত্র প্রতিযোগিতা নয়, শিশুদের উন্নয়নে অর্থ ব্যয় করতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর
অক্টোবর ১৮, ২০২৩ ১৫:১৮অস্ত্র প্রতিযোগিতায় অর্থ খরচ না করে, সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ব্যয় করতে, বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইসরাইল ও হামাসের মধ্যকার যুদ্ধ বন্ধের আহবানও জানান তিনি। আজ বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে, শেখ রাসেল দিবসের আলোচনায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এসময় স্মার্ট বাংলাদেশের প্রতিটি শিশুকে স্মার্ট হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান, প্রধানমন্ত্রী।
-
নির্বাচনকে সামনে রেখে পাল্টাপাল্টি অবস্থানে আওয়ামী লীগ-বিএনপি
অক্টোবর ১৭, ২০২৩ ১৫:২৪চলতি মাসেই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। আজ (মঙ্গলবার) দুপুরে রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে '৯০-এর গণঅভ্যুত্থানের নেতা সাইফুদ্দিন আহমেদ মণি' স্মরণে আলোচনায় অংশ নিয়ে তিনি একথা বলেন।
-
বর্তমান সরকার উন্নয়নের পাশাপাশি নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী
অক্টোবর ১৭, ২০২৩ ১৫:১৩বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত ক্ষমতায় থেকে দেশকে ধংসে পরিণত করেছিল আর আওয়ামী লীগ সরকারে এসে উন্নয়নের পাশাপাশি, নারীর অধিকার প্রতিষ্ঠা করেছে।
-
এবারে টিসিবির ট্রাকসেলে ডিম বিক্রি শুরু, বাজার নিয়ন্ত্রণে নেই কোন সুখবর
অক্টোবর ১৬, ২০২৩ ১৫:২২বাংলাদেশের বাজারে নিত্যপণ্যের উর্ধ্বগতি ছাড়িয়েছে সব রেকর্ড। এবিষয়ে গণমাধ্যমের রিপোর্ট প্রকাশ প্রচার নিয়ে ক্ষোভ রয়েছে নগরবাসীর।
-
দল-মতের উর্দ্ধে উঠে দেশ ও জনগণের সেবা করছে সরকার: প্রধানমন্ত্রী
অক্টোবর ১৬, ২০২৩ ১৫:১৯দলমতের উর্দ্ধে উঠে দেশ ও জনগণের কল্যাণে আওয়ামীলীগ সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকালে রাজধানী ঢাকায় গণভবন থেকে ভার্চুয়ালী দেশের ৬৫ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত মিউনিটি আই সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় দায়ীত্বে অবহেলা না কোরে মানুষকে সেবা দিতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
-
ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে খুলনায় মানববন্ধন
অক্টোবর ১৬, ২০২৩ ০৮:৪৫ফিলিস্তিনিদের ওপর চলমান ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে হামাসের প্রতিরোধ যুদ্ধের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে খুলনা নগরীর আলতাপোল লেনন্থ আঞ্জুমান-এ-পাঞ্জাতানী।
-
রেকর্ড উৎপাদনেও কমছে না আলুর দাম, হিমাগারে কম হলেও খুচরা বাজারে বাড়তি মূল্য
অক্টোবর ১৫, ২০২৩ ১৪:৪৩চলতি বছর বাংলাদেশের কৃষকরা রেকর্ড পরিমাণ অর্থাৎ ১ কোটি ৪ লাখ টন আলু উৎপাদন করেছেন বলে সরকারের পক্ষ থেকে দাবি করা হলেও বাজারে আলুর দাম কমছে না এখনো। ফলে, উচ্চ মূল্যস্ফীতির চাপে থাকা নিম্ন ও নির্দিষ্ট আয়ের মানুষকে গুণতে হচ্ছে বাড়তি টাকা ।
-
বিএনপির সাথে শর্তহীন সংলাপ হতে পারে- কাদের; গণতন্ত্র পূণরুদ্ধারের ফয়সালা রাজপথেই: ফখরুল
অক্টোবর ১৫, ২০২৩ ১৪:১২বিএনপির কোনো শর্তযুক্ত সংলাপে আওয়ামী লীগ অংশ নেবে না বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
'স্মার্ট বাংলাদেশ' এবারের নির্বাচনে আওয়ামীলীগের স্লোগান: ড. আবদুর রাজ্জাক
অক্টোবর ১৪, ২০২৩ ১৬:১৩আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মূল স্লোগান হবে ‘স্মার্ট বাংলাদেশ’। যেখানে আধুনিক রাষ্ট্রগঠনে সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতের তাগিদে এগুচ্ছে দলটি। এমন তথ্য জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও নির্বাচনী ইশতেহার কমিটির আহ্বায়ক ড. আবদুর রাজ্জাক।
-
কোন দল আসলো বা না আসলো সেটা নয়, জনগণ ভোট দিতে পারলে নির্বাচন সফল: সিইসি
অক্টোবর ১৪, ২০২৩ ১১:২২জনগণ যদি ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাহলেই নির্বাচনে একটি বড় সফলতা আসবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।