-
সরকারের অঙ্গীকারে সহায়ক হবে মার্কিন ভিসানীতি: বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়
মে ২৫, ২০২৩ ০৭:৫৭বাংলাদেশের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সরকারের অঙ্গীকারে সহায়ক হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ (বৃহস্পতিবার) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের ভিসানীতি নিয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
নতুন মার্কিন ভিসানীতি বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের সহায়ক হতে পারে: মোমেন
মে ২৫, ২০২৩ ০৫:০৫বাংলাদেশ সরকারের সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার ও অবস্থানকে কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সহায়ক হতে পারে বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।
-
রেডিও তেহরান ফেসবুক কুইজ প্রতিযোগিতার সপ্তম পর্বে বিজয়ীর নাম ঘোষণা
মে ২৪, ২০২৩ ১৪:৫৮রেডিও তেহরান বাংলা বিভাগ আয়োজিত ফেসবুক কুইজ প্রতিযোগিতা-২০২৩-এর সপ্তম পর্বে মোট ২৪৫ জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন। সঠিক উত্তর দিয়েছেন সবাই। উত্তরদাতাদের মধ্যে থেকে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন বাংলাদেশের রাজধানীর শ্রোতা ও ক্রীড়া সাংবাদিক রাশেদ তমাল।
-
গাজীপুর সিটি নির্বাচনের প্রস্তুতি শেষ: দৃষ্টি থাকবে বিদেশি কূটনীতিকদেরও
মে ২৪, ২০২৩ ১৪:১০আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে আয়তনে সবচেয়ে বৃহত্তম, গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন। দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি অংশ না নিলেও এ নির্বাচনের দিকে শুধু এ নগরবাসী নয়, পুরো জেলাসহ সারা দেশ এমনকি বিদেশি কূটনীতিকরাও তাকিয়ে আছেন। প্রায় ১২ লাখ ভোটার এদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ইভিএম মেশিনে ভোট প্রদান করবেন।
-
ওবায়দুল কাদেরের নির্দেশে বিএনপির পদযাত্রায় পুলিশি হামলা, অভিযোগ রিজভীর
মে ২৪, ২০২৩ ১৩:৩৬বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে রাজধানীর সায়েন্স ল্যাবে বিএনপির পদযাত্রায় পুলিশি হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
-
সায়েন্সল্যাবে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ, বাসে আগুন
মে ২৩, ২০২৩ ১৪:৩০বিএনপির কেন্দ্রঘোষিত পদযাত্রা কর্মসূচি পালন করতে গিয়ে রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় নেতাকর্মীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ সদস্যরা।
-
আওয়ামী লীগ রাজনৈতিক দল নয়, সন্ত্রাসীদের আখড়া : বিবৃতিতে মির্জা ফখরুলের মন্তব্য
মে ২৩, ২০২৩ ১৩:৪১বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ কোনো আধুনিক রাজনৈতিক দল নয়, এটি সন্ত্রাসীদের আখড়া। এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ মন্তব্য করেন। ফখরুল সেখানে বলেন, আওয়ামীলীগ সবসময় রক্ততৃষ্ণায় কাতর থাকে। এই দলটি দেশকে হত্যা, দখল, হাঙ্গামা, রক্তারক্তি ও খুনোখুনিতে ভরিয়ে দিতে চাচ্ছে।
-
বাংলাদেশের খেলাপী ঋণ আদায়ে ব্যাংকগুলোর হতাশা বাড়ছে, চাইছেন সকারের সহায়তা
মে ২৩, ২০২৩ ১২:৫৯বাংলাদেশে করপোরেট সুশাসনের অভাব ও বাণিজ্য খাতে চলমান মন্দার কারণে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ এর আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেড়ে ১ লাখ ২০ হাজার ৬৫৬ কোটি টাকা হয়েছে।
-
এমডির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ৪ দিন পর পদ হারালেন ওয়াসা চেয়ারম্যান
মে ২২, ২০২৩ ১৮:৩৪ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ দেওয়ার চারদিন পর পদ হারালেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকে সরিয়ে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
-
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশজুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ
মে ২২, ২০২৩ ১৪:২৫বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দেশজুড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।