-
এমডির বিরুদ্ধে অভিযোগ দেওয়ার ৪ দিন পর পদ হারালেন ওয়াসা চেয়ারম্যান
মে ২২, ২০২৩ ১৮:৩৪ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে স্বেচ্ছাচারিতার অভিযোগ দেওয়ার চারদিন পর পদ হারালেন ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোস্তফা। তাকে সরিয়ে এ পদে দায়িত্ব দেওয়া হয়েছে বোর্ডের সদস্য সুজিত কুমার বালাকে। আজ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
-
শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে দেশজুড়ে আওয়ামী লীগের বিক্ষোভ
মে ২২, ২০২৩ ১৪:২৫বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে দেশজুড়ে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে।
-
বিএনপির অপরাজনীতির কারণেই যুক্তরাষ্ট্রের সতর্কতা: তথ্যমন্ত্রী
মে ২২, ২০২৩ ১৩:১০বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির অপরাজনীতির আন্দোলনের কারনে আজ মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার দেশের নাগরিকদের ওপর সতর্কতা জারী করেছে। বিএনপির অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের কারণেই যুক্তরাষ্ট্র তাদের জনগণকে বাংলাদেশে চলাফেরার ওপর বিধিনিষেধ আরোপ করে দিয়েছে।
-
নির্বিঘ্ন হজ কাফেলা পরিচালনা করতে সব প্রস্তুতি নিয়েছে সরকার: দাবি মন্ত্রীদের
মে ২১, ২০২৩ ১৪:১৮৪১৫ জন হজযাত্রী নিয়ে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদী আরবের জেদ্দায় পৌঁছেছে, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট। স্থানীয় সময় রোববার সকাল ৭টায় বিমানটি জেদ্দায় পৌঁছে। এর আগে শনিবার দিবাগত রাত ৩টা ২০ মিনিটে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করে।
-
রাস্তায় নেমে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা হবে : মির্জা ফখরুল
মে ২১, ২০২৩ ১৪:০৪বাংলাদেশের প্রধান বিরোধীদল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামীলীগ প্রতিশ্রুতি ভঙ্গকারী দল। আজ সকালে ঢাকায় জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের, ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকীর আলোচনায় যোগ দিয়ে তিনি একথা বলেন।
-
অস্থির নিত্যপণ্যের বাজারে পেঁয়াজের ঝাঁঝ বেশি, সমাধানের ইঙ্গিত বাণিজ্যমন্ত্রীর
মে ২০, ২০২৩ ১৩:১০বাংলাদেশে নিত্যপণ্যের বাজারের অনিয়ন্ত্রিত অবস্থা অনেকটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। বিভিন্ন উদ্যোগ, আয়োজন, মজুতদারবিরোধী প্রচার প্রচারণা আর ভোক্তা অধিকারের অভিযানেও ফলাফল প্রায় শূন্য বলেই মন্তব্য ভোক্তাদের। কারণ দেশে লাগামহীনভাবে বাড়ছে পেঁয়াজের দাম। গত এক মাসের ব্যবধানে প্রতি কেজি পেঁয়াজে দাম বেড়েছে ৪০ থেকে ৫০ টাকা। এরমধ্যে গত চার দিনে বেড়েছে কেজিতে ১৫ থেকে ২০ টাকা, যা রীতিমতো অবিশ্বাস্য।
-
সামর্থ্য আছে বলেই বাংলাদেশকে ঋণ দিয়েছে আইএমএফ: ওবায়দুল কাদের
মে ২০, ২০২৩ ১২:১২আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ডেকে বাংলাদেশকে ঋণ দিয়েছে। ঋণ পরিশোধের ক্ষমতা আছে বলেই বাংলাদেশকে ঋণ দিতে দু:শ্চিন্তা করে না আন্তর্জাতিক সংস্থাটি। এমন মন্তব্য করেছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
-
বাংলাদেশে বাড়ছে শিশু অপহরণ, ঘটছে অলাইনে বিক্রির মত ভয়ংকর ঘটনা; উদ্বিগ্ন সমাজবিজ্ঞানীরা
মে ১৯, ২০২৩ ১৩:৪১বাংলাদেশে শিশু অপহরনের ঘটনা বাড়ছে ক্রমাগত। অন্য যেকোনো সময়ের চেয়ে সম্প্রতি অপহরণের পর শিশুহত্যা, বিক্রি কিংবা মুক্তিপন আদায়ের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন অভিভাবকরা।
-
ই হজ ব্যবস্থাপনার কারণে হাজিদের দুর্ভোগ নেই, প্রধানমন্ত্রী: ২১ মে রাতে সৌদি যাবে প্রথম হজ ফ্লাইট
মে ১৯, ২০২৩ ১৩:২৮অতীতের মত করে বাংলাদেশে এখন আর হজ পালনে দুর্ভোগ নেই। কমেছে হজের অব্যবস্থাপনাও। একই সাথে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য, হজযাত্রীদের হয়রানি, ভিসা জটিলতা, ফ্লাইট বিপর্যয় মুক্ত করতে পুরো পদ্ধতি পরিবর্তন করে সরকার ‘ই-হজ ব্যবস্থাপনা’ চালু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
-
সংকটের বছরে ভোটার তুষ্টির বাজেট: প্রস্তুতিতে নানা সীমাবদ্ধতায় বাংলাদেশের অর্থ মন্ত্রণালয়
মে ১৮, ২০২৩ ১৩:৫১বাংলাদেশে ২০২৩-২৪ অর্থবছরের বাজেট এমন এক সময় প্রণীত হচ্ছে যখন নানামুখী চ্যালেঞ্জ ও সংকটে বৈশ্বিক অর্থনীতি টালমাটাল। যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে মন্দার হাতছানি, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, চীনের উৎপাদন ও সরবরাহ ব্যবস্থায় ধীরগতি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে খাদ্যশস্য, সার ও জ্বালানি উৎপাদন ও সরবরাহ চেইন বাধাগ্রস্ত হওয়া এবং অবরোধ ও পাল্টা অবরোধে সার্বিকভাবে বিশ্বের সব দেশই সমস্যাসংকুল। তাছাড়া এ বছরের ডিসেম্বরে বা আগামী বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হবে দেশের জাতীয় নির্বাচন।