-
বাংলাদেশে এসএসসি পরীক্ষা শুরু ৩০ এপ্রিল; কোচিং বন্ধ ২৩ মে পর্যন্ত : শিক্ষামন্ত্রী
এপ্রিল ২৫, ২০২৩ ১৪:১০বাংলাদেশে আগামী ৩০ এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। নকলমুক্তভাবে সুষ্ঠু পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য আগামী ২৬ এপ্রিল থেকে ২৩ মে পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
-
তিতাস গ্যাসের পাইপলাইনের ‘টেকনিক্যাল লাইফ’ ২০ বছর আগে শেষ; ঝুঁকিতে নগরবাসী
এপ্রিল ২৫, ২০২৩ ০৯:২৩মসজিদ থেকে বারবার গ্যাসের চুলা না জ্বালাতে আহ্বান করে ঘোষণা আসছিল। স্থানীয় বাসিন্দারা অনেকেই নেমে এসেছিল রাস্তায়। কেউ বা ফোন করেছে ফায়ার সার্ভিসকে আবার কেউবা তিতাস গ্যাসের কল সেন্টারে। বাংলাদেশের রাজধানী ঢাকার মালিবাগ, সিদ্ধেশ্বরী, খিলগাও, মগবাজার, ধানমন্ডি, হাজারীবাগ, মহাখালী, ইস্কাটন, রামপুরা, রাজাবাজার, ক্রিসেন্ট রোড, বাড্ডা, বসুন্ধরা আবাসিক এলাকায় গ্যাসের তীব্র গন্ধে সোমবার রাতে এমন পরিস্থিতি তৈরি হয় বাসিন্দাদের মধ্যে।
-
৫২ বছরের ইতিহাসে রাষ্ট্রপতি হিসেবে জমকালো বিদায় সংবর্ধনা পেলেন আবদুল হামিদ
এপ্রিল ২৪, ২০২৩ ১৪:২৫টানা দুই মেয়াদে ১০ বছরের বেশি সময় বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন শেষে বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন মো. আবদুল হামিদ। বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রপতিকে এমন জমকালো বিদায় জানানো হলো। আজ (সোমবার) দুপুরে তাকে সর্বোচ্চ সম্মান দিয়ে বিদায় জানান বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা।
-
ঈদের ছুটি শেষে শুরু হয়েছে অফিস-আদালত, ফিরতে শুরু করেছেন নগরবাসী
এপ্রিল ২৪, ২০২৩ ১৩:৩৫ঈদুল ফিতরের টানা পাঁচদিনের ছুটি শেষে বাংলাদেশে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে আজ। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরে অফিস শুরু করেছেন, এসব প্রতিষ্ঠানে কর্মকর্তা।
-
রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন মো. সাহাবুদ্দিন, ১০ বছর পর বঙ্গভবন ছাড়লেন আবদুল হামিদ
এপ্রিল ২৪, ২০২৩ ১০:৩৩বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণের পরপরই দায়িত্ব গ্রহণ করেন তিনি। নতুন রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
-
বাংলাদেশে শিক্ষামূলক বিনোদনের অভাব
এপ্রিল ২৩, ২০২৩ ১৫:২৯বাংলাদেশে চলছে ঈদের ছুটি। এসময়ে রাজধানী ঢাকাসহ বিভিন্ন বড় শহরগুলো থেকে বেশির ভাগ মানুষই গ্রামে ছোটেন প্রিয় স্বজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে। কিন্তু চাকরি কিংবা নানা পারিবারিক বাস্তবতায় অনেকের আবার গ্রামে যাওয়ার সুযোগ সব সময় হয় না।
-
দেশে নয়, দুর্ভিক্ষ চলছে বিএনপির রাজনীতিতে: মন্তব্য ওবায়দুল কাদেরের
এপ্রিল ২৩, ২০২৩ ১৪:০৬বাংলাদেশের মানুষ যখন সুষ্ঠু ও সুন্দরভাবে ঈদ উদযাপন করছে, তখন মির্জা ফখরুল মিথ্যা,বানোয়াট ও ভিত্তিহীন বয়ানের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
-
ঈদের ছুটিতে কক্সবাজারে পর্যটকদের ভিড় বাড়ছে, নিরাপত্তা নিশ্চিত করেছে পুলিশ
এপ্রিল ২২, ২০২৩ ১৪:৪৪রমজানের শুরু থেকেই বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সকাল-বিকালের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। কোথাও ছিল না পর্যটক। বালুচরের পর্যটন ছাতাগুলো একদম খালি পড়ে রয়েছে। রমজান উপলক্ষে সাগরপারের শতকরা ৯০ ভাগ হোটেল-মোটেল বন্ধ ছিল।
-
রোহিঙ্গা প্রত্যাবাসনে ফের বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী
এপ্রিল ২২, ২০২৩ ১৪:২৬বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান আছে এবং আমরা বেশ জোর দিচ্ছি যাতে রোহিঙ্গারা যথা শিগগিরই তাদের ভূমিতে যেতে পারে। ঈদ উদযাপন প্রসঙ্গে মন্ত্রী বলেন,নিজ দেশে রেখে বাংলাদেশে থাকা ১১ লাখ রোহিঙ্গা ঈদের সময় ঠিকমতো ঈদের আনন্দ উপভোগ করতে পারে না। তাদের বিষয়ে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।
-
বাংলাদেশে যথাযোগ্য মর্যাদা ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
এপ্রিল ২২, ২০২৩ ১২:১০যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উচ্ছ্বাসের মধ্যদিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ সারাদেশে আজ পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। আজ (শনিবার) সকাল সাড়ে ৮টায় রাজধানী ঢাকায় প্রধান ঈদ জামায়াত হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।