-
ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করলেন প্রেসিডেন্ট পুতিন
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৩:৩১রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে তার দেশের যুদ্ধ বন্ধ করার আগ্রহ প্রকাশ করেছেন। তিনি বৃহস্পতিবার রাতে মস্কোয় দেয়া এক ভাষণে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া আবার ইউক্রেনের বিরুদ্ধে সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উরেশনিক ব্যবহার করতে পারে, তবে সেজন্য মস্কোর কোনো তাড়াহুড়ো নেই।
-
মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত তদন্ত কমিটির কাজ শুরু
ডিসেম্বর ২৭, ২০২৪ ১৩:২২বাংলাদেশ সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগ গঠিত উচ্চপর্যায়ের তদন্ত কমিটি আজ কাজ শুরু করেছে।
-
পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: প্রেসিডেন্ট মুলিনো
ডিসেম্বর ২৭, ২০২৪ ১২:৩৩পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন পানামার প্রেসিডেন্ট জোসে রাউল মুলিনো। তিনি বৃহস্পতিবার এক বক্তৃতায় পানামা খাল অতিক্রমকারী মার্কিন জাহাজগুলোর শুল্ক কমানোর সম্ভাবনাও নাকচ করে দিয়েছেন।
-
গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিক ও হাসপাতালকর্মীসহ ৮০ ফিলিস্তিনি শহীদ
ডিসেম্বর ২৭, ২০২৪ ১১:৩৯গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় হাসপাতাল, গণমাধ্যমের গাড়ি ও বসতবাড়িতে ইসরাইলি হামলায় কমপক্ষে ৮০ ফিলিস্তিনি শহীদ হয়েছেন। শহীদদের মধ্যে হাসপাতালকর্মী এবং একটি ফিলিস্তিনি টিভি চ্যানেলের সংবাদকর্মীরাও আছেন।
-
আল-কায়েদা জঙ্গিকে সিরিয়ার নয়া গোয়েন্দা প্রধান নিয়োগ দিল এইচটিএস
ডিসেম্বর ২৭, ২০২৪ ১১:৩৪সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের নেতৃত্বাধীন সিরিয়ার নয়া প্রশাসন সাবেক আল-কায়েদা জঙ্গি আনাস হাসান খাত্তাবকে দেশটির নয়া গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। গোটা সিরিয়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার বেপরোয়া প্রচেষ্টার অংশ হিসেবে এ নিয়োগ দেয়া হলো বলে মনে করা হচ্ছে।
-
ইয়েমেনের বেসামরিক স্থাপনায় ইসরাইলি বিমান হামলা ‘উদ্বেগজনক’: গুতেরেস
ডিসেম্বর ২৭, ২০২৪ ১১:২৪ইয়েমেনের বেসামরিক স্থাপনাগুলোতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলাকে ‘উদ্বেগজনক’ আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি সকল পক্ষকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে সব ধরনের সামরিক তৎপরতা বন্ধ করতে হবে।
-
ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ইসরাইলকে বিস্মিত করেছে: হুথি
ডিসেম্বর ২৭, ২০২৪ ১১:১৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল-হুথি ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তু টার্গেট করে ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপকে ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্জন’ অভিহিত করে বলেছেন, এ ঘটনায় শত্রুরা দারুণভাবে বিস্মিত হয়েছে।
-
ইয়েমেনের বেসামরিক স্থাপনাগুলোতে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান
ডিসেম্বর ২৭, ২০২৪ ১১:০৫ইয়েমেনের বেসামরিক স্থাপনা ও জ্বালানি ডিপোতে ইহুদিবাদী ইসরাইলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, এ হামলার মাধ্যমে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণা সুস্পষ্টভাবে লঙ্ঘন করা হয়েছে।
-
গাজায় সাংবাদিকদের বহনকারী গাড়িতে বোমাবর্ষণ সুস্পষ্ট ‘যুদ্ধাপরাধ’: ইরান
ডিসেম্বর ২৭, ২০২৪ ১১:০০গাজা উপত্যকায় সাংবাদিকদের বহনকারী একটি গাড়িতে বিমান হামলা চালিয়ে পাঁচ সাংবাদিককে হত্যা করার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। তেহরান বলেছে, ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের হত্যা করে ইহুদিবাদী ইসরাইল সুস্পষ্টভাবে ‘যুদ্ধাপরাধ’ করেছে।
-
নিরাপত্তা বন্ডে সই করে অন্তর্বর্তী জামিন পেলেন ইমরান খানের স্ত্রী বুশরা বিবি
ডিসেম্বর ২৬, ২০২৪ ১৪:২৭পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও রাজনৈতিক দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের স্ত্রী বুশরা বিবি ২৬ নভেম্বরের সহিংসতা সংশ্লিষ্ট তিন মামলায় অন্তর্বর্তী জামিন পেয়েছেন।