খবর
  • প্রেসিডেন্ট ইউনকে ইমপিচ করল দক্ষিণ কোরিয়ার সংসদ

    প্রেসিডেন্ট ইউনকে ইমপিচ করল দক্ষিণ কোরিয়ার সংসদ

    ডিসেম্বর ১৫, ২০২৪ ১৩:৩৪

    নানা নাটকীয়তার পর অবশেষে জাতীয় সংসদে ভোটাভুটির মাধ্যমে অভিশংসিত হলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দেশে সামরিক শাসন জারির জন্য গতকাল (শনিবার) দ্বিতীয়বারের মতো অভিশংসনের মুখোমুখি হন তিনি।

  • ‘ইসরাইলের সাথে সংঘাতে লিপ্ত হতে চায় না সিরিয়া’

    ‘ইসরাইলের সাথে সংঘাতে লিপ্ত হতে চায় না সিরিয়া’

    ডিসেম্বর ১৫, ২০২৪ ১৩:০২

    সিরিয়ার কার্যত শাসক আহমেদ আল-শারা ওরফে জোলানি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সাথে দামেস্ক কোনো সংঘাতে জড়াতে চায় না। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিদায়ের পর ইহুদিবাদী ইসরাইল সিরিয়ার ওপর যে লাগাতার আগ্রাসন চালিয়ে আসছে সে ব্যাপারে দীর্ঘ নীরবতা ভেঙে এই প্রথম তিনি কথা বললেন।

  • ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস

    ১২ বছর পর দামেস্কে আবার কার্যক্রম শুরু করল তুর্কি দূতাবাস

    ডিসেম্বর ১৫, ২০২৪ ১১:৪৬

    সিরিয়ার রাজধানী দামেস্কে আনুষ্ঠানিকভাবে তুরস্ক তার দূতাবাস আবার চালু করেছে। ২০১১ সালে সিরিয়ায় বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীরা বর্বর তাণ্ডব শুরু করার পর তুর্কি সরকার সিরিয়ায় দূতাবাস বন্ধ করে দেয়।

  •  মহার্ঘ ভাতা পাবেন বাংলাদেশের সব সরকারি কর্মচারী, পাবেন পেনশনাররাও: সচিব

    মহার্ঘ ভাতা পাবেন বাংলাদেশের সব সরকারি কর্মচারী, পাবেন পেনশনাররাও: সচিব

    ডিসেম্বর ১৫, ২০২৪ ০৯:৫৭

    বাংলাদেশের সরকারি কর্মচারীদের সবাইকে মহার্ঘ ভাতা দেওয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান। আজ (রোববার) সচিবালয়ে নিজ দপ্তরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

  • ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার

    ইসরাইলি পাইলটদের যুদ্ধবিমান না চালানোর আহ্বান সাবেক আইন কর্মকর্তার

    ডিসেম্বর ১৫, ২০২৪ ০৯:৩৬

    ইহুদিবাদী ইসরাইলের একজন উচ্চপর্যায়ের সাবেক আইন কর্মকর্তা যুদ্ধবিমান চালানো বন্ধ করার জন্য পাইলটদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যদি বিতর্কিত বিচারবিভাগীয় সংস্কার কার্যকর করেন তাহলে পাইলটদের স্বেচ্ছায় যুদ্ধবিমান পরিচালনা বন্ধ করা উচিত।

  • গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন

    গুমের নির্দেশদাতা হিসেবে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন

    ডিসেম্বর ১৫, ২০২৪ ০৮:৩১

    বাংলাদেশে গত ১৫ বছরে সংঘটিত বিভিন্ন গুমের ঘটনায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছে গুম-সংক্রান্ত তদন্ত কমিশন।

  • ভারতকে 'অসহযোগী' দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র

    ভারতকে 'অসহযোগী' দেশগুলোর তালিকায় অন্তর্ভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র

    ডিসেম্বর ১৫, ২০২৪ ০৭:১১

    মার্কিন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) ভারতকে একটি ‘অসহযোগী’দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে। এই তালিকায় এমন সব দেশের নাম উল্লেখ করে থাকে যেগুলো প্রত্যর্পণ প্রক্রিয়ায় যথাযথ সহযোগিতা করে না। ভারতের পাশাপাশি এই তালিকায় ভুটান, কিউবা, ইরান, পাকিস্তান, রাশিয়া ও ভেনিজুয়েলার নাম রয়েছে।

  • গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল মানবতার শত্রু  ইসরাইল

    গাজায় একদিনে আরো ৫০ ফিলিস্তিনিকে হত্যা করল মানবতার শত্রু ইসরাইল

    ডিসেম্বর ১৫, ২০২৪ ০৬:১৪

    ইহুদিবাদী ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে শনিবার একদিনে আরো ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এরমধ্যে গাজা সিটির একটি বাড়িতে দখলদার সেনাদের বিমান হামলায় ১০ জন শহীদ হয়েছেন।

  • প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার ইসরাইলি চেষ্টা ব্যর্থ হয়েছে: হিজবুল্লাহ নেতা

    প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার ইসরাইলি চেষ্টা ব্যর্থ হয়েছে: হিজবুল্লাহ নেতা

    ডিসেম্বর ১৫, ২০২৪ ০৬:০৯

    লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, ইহুদিবাদী ইসরাইল বহুকাল ধরে নানা ধরনের নৃশংসতা ও পাশবিকতা চলিয়ে পশ্চিম এশিয়া অঞ্চল থেকে প্রতিরোধ অক্ষকে মুছে ফেলার চেষ্টা করেছে। কিন্তু তেল আবিব তার লক্ষ্য অর্জনে কেবল ব্যর্থ ও হতাশ হয়েছে।