-
বাশার আল-আসাদকে সপরিবারে রাজনৈতিক আশ্রয় দিয়েছে রাশিয়া
ডিসেম্বর ০৯, ২০২৪ ০৬:৪১সব জল্পনার অবসান ঘটিয়ে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সপরিবারে রাশিয়ায় পৌঁছেছেন বলে খবর পাওয়া গেছে। ক্রেমলিনের একটি সূত্রের বরাত দিয়ে রুশ বার্তা সংস্থাগুলো রোববার গভীর রাতে খবর দিয়েছে যে, রুশ সরকার প্রেসিডেন্ট আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে।
-
হায়াত তাহরির আশ-শামের সাথে তেল আবিবের সরাসরি যোগাযোগ আছে
ডিসেম্বর ০৮, ২০২৪ ১৫:৪৪ইহুদিবাদী ইসরাইলের একটি গণমাধ্যম জানিয়েছে, হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-সহ সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সাথে তেল আবিব সরকারের সরাসরি যোগাযোগ আছে। এসব গোষ্ঠী আজ (রোববার) ভোরে সিরিয়ার রাজধানী দামেস্ক দখল করে।
-
সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা চালালো গেরিলারা
ডিসেম্বর ০৮, ২০২৪ ১৫:২৬হায়াত তাহারির আশ-শামের নেতৃত্বাধীন বিদেশি মদদপুষ্ট গেরিলারা সিরিয়ায় ইরানি দূতাবাসে হামলা চালিয়েছে। আজ (রোববার) সকালে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের পর গরিলারা এই হামলা চালায়।
-
অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
ডিসেম্বর ০৮, ২০২৪ ১১:৩০অবৈধ বিদেশিদের বাংলাদেশে থাকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ (রোববার) বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
-
ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিলেন বিএনপির ৩ সংগঠনের প্রতিনিধিরা
ডিসেম্বর ০৮, ২০২৪ ১০:৫৭ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, জাতীয় পতাকার অবমাননা এবং সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন।
-
ইউক্রেনকে আরো এফ-১৬ যুদ্ধবিমান দিল পশ্চিমারা
ডিসেম্বর ০৮, ২০২৪ ১০:১৭ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘোষণা করেছেন যে, তার দেশ মার্কিন নির্মিত এফ-১৬ জঙ্গিবিমানের আরো একটি চালান হাতে পেয়েছে। ন্যাটো সদস্য ডেনমার্ক যুদ্ধবিমানের এই চালান পাঠিয়েছে বলে তিনি জানান। জেলেনস্কি বলেন, ডেনমার্ক থেকে পাঠানো এসব এফ-১৬ জঙ্গিবিমান ইউক্রেনকে রাশিয়ার বিমান হামলা থেকে রক্ষা করতে সাহায্য করবে।
-
‘এখনো সিরিয়ার তারতুস বন্দরে রাশিয়ার যুদ্ধজাহাজ রয়েছে’
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৮:৫৮রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, এখনো রাশিয়ার যুদ্ধজাহাজ সিরিয়ার তারতুস বন্দরে অবস্থান করছে এবং তারা ঘাঁটি ছেড়ে চলে যায়নি। সিরিয়ার সরকার-বিরোধী সশস্ত্র সন্ত্রাসীরা রাজধানীর দামেস্ক দখলের অভিযান শুরু করার পর ল্যাভরভ একথা জানান।
-
‘প্রেসিডেন্ট বাশার আসাদের শাসনের অবসান হয়েছে’
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৭:৩২সিরিয়ার সামরিক বাহিনীর কমান্ড সেনাবাহিনীর কর্মকর্তাদের জানিয়েছে যে, প্রেসিডেন্ট বাশার আল-আসাদের শাসনের অবসান হয়েছে। সরকার-বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সশস্ত্র সদস্যরা রাজধানী দামেস্কে পৌঁছানোর পর সামরিক কমান্ডের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।
-
‘আমরা প্রতিদিন হাজার বার মৃত্যুবরণ করছি; আমাদের কথা আর কেউ ভাবছে না’
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৬:৪৭ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের হাতে বন্দি একজন পণবন্দির ভিডিও প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী ইজ্জাদ্দিন আল-কাসসাম ব্রিগেড। ভিডিওতে মাটান জাঙ্গাউকার নামক ওই পণবন্দি যুবক গাজা উপত্যকার বিরুদ্ধে গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না করায় ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তীব্র নিন্দা জানিয়েছে।
-
ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইরানের সমর্থন অটুট থাকবে: পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ০৮, ২০২৪ ০৬:২০ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি কাতারের রাজধানী দোহায় ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক পরিষদের প্রধান মোহাম্মাদ ইসমাইল দারউইশের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে গাজায় সম্ভাব্য যুদ্ধবিরতি প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয় এবং এতে হামাসের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করে।