খবর
  • প্রস্তাবিত পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিল ঘোষণা করল বাংলাদেশ সরকার

    প্রস্তাবিত পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিল ঘোষণা করল বাংলাদেশ সরকার

    আগস্ট ০৩, ২০২৪ ১৩:১৯

    পাবলিক বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানের জন্য প্রস্তাবিত পেনশন স্কিম 'প্রত্যয়' বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। আজ (শনিবার) দুপুরে গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠক শেষে প্রধানমন্ত্রী এমন ঘোষণা দেন।

  • কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী, আসিফ মাহমুদের 'না'

    কোটা আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী, আসিফ মাহমুদের 'না'

    আগস্ট ০৩, ২০২৪ ১১:১৩

    কোটা সংস্কার আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই। সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না।’

  • মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেলেন কামালা হ্যারিস

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের মনোনয়ন পেলেন কামালা হ্যারিস

    আগস্ট ০৩, ২০২৪ ০৯:৩৯

    মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য তিনি এরইমধ্যে প্রয়োজনীয় সংখ্যক ভোট পেয়েছেন। আগামী নভেম্বরের নির্বাচনে তাকে সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।

  • 'মুসলমানদের শত্রুদের জন্য পবিত্র ক্রোধ আর কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে’

    'মুসলমানদের শত্রুদের জন্য পবিত্র ক্রোধ আর কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে’

    আগস্ট ০৩, ২০২৪ ০৯:২৪

    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরসিসির প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, হিজবুল্লাহর শীর্ষ কমন্ডার ফুয়াদ শুকুরকে হত্যা করার জন্য ইহুদিবাদী ইসরাইলকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। 

  • ‘বিশ্বকে ইসরাইলি ক্যান্সারের টিউমার উপড়ে ফেলতে হবে’ 

    ‘বিশ্বকে ইসরাইলি ক্যান্সারের টিউমার উপড়ে ফেলতে হবে’ 

    আগস্ট ০৩, ২০২৪ ০৮:৪৮

    ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের উপপ্রধান খলিল আল-হাইয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইল বিভ্রান্তির মধ্যে রয়েছে যে, তারা ইসমাইল হানিয়াকে শহীদ করার পর হামাসের পথ পরিবর্তন করতে পারবে কিংবা হামাসকে দুর্বল করতে পারে অথবা ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে প্রতিরোধের প্রচেষ্টাকে কমিয়ে দিতে পারবে। 

  • সমস্ত মুসলিম দেশে ইসরাইলি দূতাবাস বন্ধ করুন: মুক্তাদা আল-সাদর

    সমস্ত মুসলিম দেশে ইসরাইলি দূতাবাস বন্ধ করুন: মুক্তাদা আল-সাদর

    আগস্ট ০৩, ২০২৪ ০৮:৪১

    ইরাকের প্রখ্যাত শিয়া আলেম মুক্তাদা আল-সাদর ইহুদিবাদী ইসরাইলের দূতাবাস বন্ধ করে দেয়ার জন্য আরব এবং মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। এর পাশাপাশি ইসরাইলি পণ্যের ওপর পূর্ণমাত্রায় নিষেধাজ্ঞা আরোপেরও অনুরোধ করেছেন তিনি।

  • ‘মার্কিন সবুজ সংকেতের পরই হানিয়াকে হত্যা করেছে ইসরাইল’

    ‘মার্কিন সবুজ সংকেতের পরই হানিয়াকে হত্যা করেছে ইসরাইল’

    আগস্ট ০৩, ২০২৪ ০৮:০১

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব বলেছেন, আমেরিকা থেকে সবুজ সংকেত পাওয়ার পরই কেবল ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে শহীদ করেছে। ইসমাইল হানিয়ার শাহাদাতের ঘটনায় পাঠানো শোকবার্তায় একথা বলেছেন ইরানের গোয়েন্দামন্ত্রী। 

  • ইসরাইলি গুণ্ডাদলকে শাস্তি দেয়ার অধিকার ইরানের আছে: বোরেলকে বাকেরি 

    ইসরাইলি গুণ্ডাদলকে শাস্তি দেয়ার অধিকার ইরানের আছে: বোরেলকে বাকেরি 

    আগস্ট ০৩, ২০২৪ ০৭:১৪

    ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি আবারো জোর দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের অপরাধী গুণ্ডাদলকে শাস্তি দেয়ার সহজাত অধিকার ইরানের আছে এবং তেহরান অবশ্যই সেই অধিকার ব্যবহার করবে। 

  • দোহার একটি রাজকীয় গোরস্থানে শহীদ ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন

    দোহার একটি রাজকীয় গোরস্থানে শহীদ ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন

    আগস্ট ০৩, ২০২৪ ০৬:২৩

    মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের উপস্থিতিতে কাতারের রাজধানী দোহার একটি কবরস্থানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ভোররাতে ইরানের রাজধানী তেহরানে ইহুদিবাদী ইসরাইলের হামলায় হানিয়া শাহাদাতবরণ করেন।