-
তেহরানে নিযুক্ত রুশ কূটনীতিককে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
ডিসেম্বর ২৪, ২০২৩ ০৬:৫৩রাশিয়া পারস্য উপসাগরে অবস্থিত ইরানের তিনটি দ্বীপের মালিকানা প্রশ্নে কয়েকটি আরব দেশের সঙ্গে সুর মেলানোয় তেহরানে নিযুক্ত রুশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করেছে ইরান। গতকাল (শনিবার) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগর বিষয়ক মহাপরিচালক রুশ কূটনীতিককে তার দপ্তরে তলব করেন।
-
লোহিত সাগরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগ নাকচ করল ইরান
ডিসেম্বর ২৪, ২০২৩ ০৬:৩৪লোহিত সাগরে ইসরাইলের সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোতে ইয়েমেনের হুথি যোদ্ধাদের হামলায় ইরান ‘গভীরভাবে জড়িত’ বলে যে অভিযোগ মার্কিন সরকার করেছে তা সরাসরি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি গতকাল (শনিবার) বার্তা সংস্থা মেহর-নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে ওই অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, হুথিরা তাদের নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছে।
-
‘মানবতাবিরোধী অপরাধের দায়ে আমেরিকা ও ইসরাইলের বিচার করতে হবে’
ডিসেম্বর ২৪, ২০২৩ ০৬:০৬ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় চলমান যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধ করার দায়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের বিচার করতে হবে। তিনি গতকাল (শনিবার) তেহরানে ফিলিস্তিন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দিতে গিয়ে এ আহ্বান জানিয়েছেন।
-
গাজা ইস্যুতে বিশ্বের মুসলিম সরকার ও জনগণের দায়িত্ব কী, জানালেন সর্বোচ্চ নেতা
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৫:৩৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, গাজার ঘটনা দুই দিক থেকে নজিরবিহীন। ইহুদিবাদী ইসরাইলের পক্ষ থেকে এটা নজিরবিহীন। কারণ, তারা কখনোই আর এভাবে এত বেশি শিশু হত্যা করেনি, হাসপাতালের রোগীদের ওপর এভাবে আর কখনোই বাঙ্কার বিধ্বংসী বোমা ফেলেনি। সাম্প্রতিক ইতিহাসে এমন নির্মমতা আর দেখা যায়নি। গাজার ঘটনা ফিলিস্তিনি জনগণ ও ফিলিস্তিনি সংগ্রামীদের পক্ষ থেকেও নজিরবিহীন। কারণ, এমন দৃঢ়তা, ধৈর্য, প্রতিরোধ আর দেখা যায়নি। শত্রুদেরকে তারা পাগল করে দিয়েছে।
-
‘সন্দেহ করবেন না ইহুদিবাদী ইসরাইল পৃথিবীর বুক থেকে মুছে যাবে’
ডিসেম্বর ২৩, ২০২৩ ১১:৫৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তিনি নিশ্চিত যে, ফিলিস্তিনি জনগণ চূড়ান্তভাবে বিজয়ী হবে এবং ইসরাইলকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলা হবে। আজ (শনিবার) কেরমান এবং খুজেস্তান প্রদেশের একদল পরিদর্শককে দেয়া সাক্ষাতে সর্বোচ্চ নেতা এসব কথা বলেন।
-
ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে আপোষ করবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ২৩, ২০২৩ ০৮:৪৪ইরান কোনো অবস্থায় তার জাতীয় সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার ব্যাপারে আপোষ করবে না বলে ঘোষণা করেছে। শুক্রবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক ফোনালাপে তেহরানের এ কঠোর অবস্থান ঘোষণা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান।
-
ইরানের কারে দগ প্রদেশে শাবে ইয়ালদা অনুষ্ঠান পালনের দৃশ্য
ডিসেম্বর ২২, ২০২৩ ১৬:৩৫শাবে ইয়ালদা’ ইরানের শীতকালীন একটি জনপ্রিয় উৎসব যা প্রাচীন কাল থেকেই ব্যাপক জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়ে আসছে। এ উৎসবকে কেন্দ্র করে দেশটির বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করে থাকে।
-
ইসরাইলি গণহত্যায় সহযোগিতার জন্য আমেরিকা আন্তর্জাতিকভাবে দায়ী
ডিসেম্বর ২২, ২০২৩ ১১:০২ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইলের বর্ণবাদী সেনারা যে বর্বর গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ করছে তার জন্য আন্তর্জাতিকভাবে আমেরিকা দায়ী।
-
মার্কিন নৌযানগুলো স্যাটেলাইটের মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে: ইরান
ডিসেম্বর ২১, ২০২৩ ১৫:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ ফাখরি বলেছেন- এই অঞ্চলের লোহিত সাগর, ভূমধ্যসাগার এবং মহাসাগরগুলোতে মার্কিন যুদ্ধজাহাজসহ তাদের সব নৌযানের চলাচল স্যাটেলাইটের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে।
-
সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করল তেহরান
ডিসেম্বর ২১, ২০২৩ ১১:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানে সুইডেনের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে তেহরান। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নূরিকে সুইডেনের আপিল আদালত যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার প্রতিবাদে সুইডিশ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করা হয়। তাকে তলব করে এ ব্যাপারে ইরানের অবস্থান জানিয়ে দেয়া হয়েছে, পাশাপাশি ভিত্তিহীন অভিযোগ ইরানের সাবেক কর্মকর্তাকে সুইডিশ সরকার আটকে রেখেছে বলে প্রতিবাদ ও অভিযোগ করা হয়।