-
ইরানের শহীদ নেতার জানাজায় ব্যাপক উপস্থিতির জন্য ইরাকিদের প্রতি আম্মার হাকিমের আহ্বান
জুলাই ০৭, ২০২৬ ১১:১৯পার্সটুডে- ইরাকের ন্যাশনাল উইজডম মুভমেন্টের প্রধান আম্মার আল-হাকিম দেশটির জনগণকে ইসলামী বিপ্লবের শহীদ নেতার জানাজা ও শেষ বিদায় অনুষ্ঠানে ব্যাপকভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।
-
জামকারান মসজিদে শহীদ নেতার জানাজা সম্পন্ন; শেষ বিদায় অনুষ্ঠানে কোমেও মানুষের ঢল
জুলাই ০৭, ২০২৬ ১১:১৯পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের শীর্ষস্থানীয় আলেম আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি অমোলি আজ (মঙ্গলবার) ভোরে জামকারান মসজিদ প্রাঙ্গনে আয়াতুল্লাহ আল উজমা সাইয়্যেদ আলী খামেনেয়ী এবং তাঁর পরিবারের সদস্যদের মরদেহের জানাজার নামাজ পড়িয়েছেন।
-
শহীদ খামেনেয়ীর শেষ বিদায়ে শোকে স্তব্ধ তেহরান, রাজপথে জনতার ঢল
জুলাই ০৬, ২০২৬ ১৪:২৮পার্সটুডে– শহীদ মুজাহিদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর মহিমান্বিত শেষ বিদায় অনুষ্ঠান আজ (সোমবার) তেহরানে লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শুরু হয়েছে। বিপ্লবের আদর্শ ও শহীদদের প্রতি ইরানি জনগণের অটুট আনুগত্যের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে এই ঐতিহাসিক আয়োজন।
-
নিকজাদ: ইমাম খামেনেয়ী (রহ.) ছিলেন ইরানের স্বাধীনতা ও আত্মমর্যাদার প্রতীক
জুলাই ০৬, ২০২৬ ১৪:৪৫পার্সটুডে- ইরানের সংসদের ডেপুটি স্পিকার আলী নিকজাদ বলেছেন, শহীদ বিপ্লবী নেতা তাঁর আজীবন সংগ্রামের মাধ্যমে সমাজে আল্লাহর প্রতি ঈমান ও সৎকর্মের চেতনাকে সুপ্রতিষ্ঠিত করেছেন।
-
তেহরানে ১০ কিলোমিটার দীর্ঘ শোকযাত্রা, আজাদি স্কয়ারের পথে শহীদ নেতার কফিন
জুলাই ০৬, ২০২৬ ১২:৫৯ইরানের রাজধানী তেহরানের রাজপথ পরিণত হয়েছে শোক, শ্রদ্ধা ও আবেগের এক অভূতপূর্ব জনসমুদ্রে। ইসলামী বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ীর পবিত্র দেহ-মুবারক বহনকারী শোকযাত্রা রাজধানীর আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে লাখো মানুষের ঢলে রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে ওঠে। ইরানের কর্মকর্তারা এই কর্মসূচিকে দেশটির আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় জনসমাবেশ হিসেবে বর্ণনা করেছেন।
-
ফার্সি এক্স পেইজে শহীদ নেতার বিদায় অনুষ্ঠানের ঝড়, শীর্ষে ‘#Must_Rise’
জুলাই ০৬, ২০২৬ ১০:১৪পার্সটুডে- গত তিন দিনে হ্যাশট্যাগযুক্ত ৬ লাখ ৪৫ হাজার পোস্টের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, শহীদ বিপ্লবী নেতার বিদায় অনুষ্ঠানের সমর্থনে ব্যবহৃত ১২টি হ্যাশট্যাগ ফারসি টুইটারের সবচেয়ে আলোচিত ২০টি হ্যাশট্যাগের মধ্যে ৮১ শতাংশ স্থান দখল করেছে। এর মধ্যে ‘বয়াদ বারখস্ত’ (باید برخاست | Must Rise) হ্যাশট্যাগটি মোট হ্যাশট্যাগ ব্যবহারের ৩৫ শতাংশ নিয়ে শীর্ষে অবস্থান করেছে এবং ব্যবহারকারীদের কনটেন্ট সংগঠনের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
-
শক্তিশালী আলোচনার পূর্বশর্ত হলো যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি: কলিবফ
জুলাই ০৬, ২০২৬ ১০:১৪পার্সটুডে: ইরানের পার্লামেন্ট মজলিসে শুরার স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধি কেবল ইসলামি দেশগুলোর সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমেই নিশ্চিত করা সম্ভব।
-
ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় চালু
জুলাই ০৬, ২০২৬ ০৯:৫৯পার্সটুডে- কাতারে নিযুক্ত ইসলামী প্রজাতন্ত্র ইরানের বাণিজ্যিক উপদেষ্টা জানিয়েছেন, আল-রুওয়াইস বন্দর ইরানি পণ্যের জন্য পুনরায় খুলে দেওয়ার মাধ্যমে ইরান ও কাতারের মধ্যে সামুদ্রিক বাণিজ্য পুনরায় শুরু হয়েছে।
-
ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে আবার নিয়োগ পেলেন এজেয়ি
জুলাই ০৬, ২০২৬ ০৭:১৬পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ী এক আদেশে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন মোহসেনি এজেয়িকে পুনরায় ইরানের বিচার বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন।
-
কলিবফ: অদম্য ইরানি জাতি আজ এক কণ্ঠে উচ্চারণ করেছে—‘ইয়া লাসারাতিল হুসাইন (আ.)
জুলাই ০৫, ২০২৬ ২০:১৬পার্সটুডে- ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে -এ লিখেছেন, ‘অদম্য ইরানি জাতি আজ এক কণ্ঠে ‘ইয়া লাসারাতিল হুসাইন (আ.)’ বা হে ইমাম হুসাইন (আ.)-এর রক্তের প্রতিশোধকারীরা! ধ্বনি উচ্চারণ করেছে।’