-
‘আন্তর্জাতিক গ্যাসের বাজারকে রাজনীতিমুক্ত করতে হবে’
ফেব্রুয়ারি ২২, ২০২২ ০৯:০১ইসলামি প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ঔজি বলেছেন, গ্যাস উৎপাদনকারী প্রধান কয়েকটি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের কারণে আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেড়েছে। তিনি জোর দিয়ে বলেন, সবকিছু ঠিক থাকলে আন্তর্জাতিক গ্যাসের বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনার জন্য ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
-
‘আঞ্চলিক দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে ইরান’
ফেব্রুয়ারি ২২, ২০২২ ০৩:৪৪ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ দুর্দিনে পারস্য উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর কাছে নিজের বন্ধুত্বের প্রমাণ দিয়েছে। তিনি গতকাল (সোমবার) কাতার সফরে গিয়ে রাজধানী দোহায় স্বাগতিক দেশের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। রায়িসি বলেন, ইরান প্রমাণ করেছে দেশটি সব সময় স্বাধীনচেতা দেশগুলোর স্বার্থ রক্ষা করতে এগিয়ে আসে।
-
উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১৪:১৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইবরাহিম রায়িসি বলেছেন, পারস্য উপসাগরীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তেহরান। পাশাপাশি এসব দেশের সঙ্গে প্রতিবেশীসুলভ কূটনীতি সক্রিয় করার কথাও বলেছেন তিনি।
-
পারস্য উপসাগরের নিচে দিয়ে টানেল নির্মাণের কথা ভাবছে ইরান ও কাতার
ফেব্রুয়ারি ২১, ২০২২ ১০:২৬পারস্য উপসাগরের তলদেশ দিয়ে টানেল বা সুড়ঙ্গপথ তৈরির সম্ভাবনা খতিয়ে দেখার কাজ শুরু করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং কাতার। এই সুড়ঙ্গ পথ তৈরি হলে সাগরের নিচ দিয়ে বন্ধুপ্রতিম দুই দেশ পরস্পরের সঙ্গে সহজেই যুক্ত হতে পারবে।
-
ইরান ও ফ্রান্সের প্রেসিডেন্টের মধ্যে টেলিফোনালাপ: প্রসঙ্গ পরমাণু সমঝোতা
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৫:০৯ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, তার দেশের জনগণের স্বার্থ রক্ষা করা বিশেষ করে নিষেধাজ্ঞা তুলে নেয়া, আর নিষেধাজ্ঞা দেয়া হবে না এমন নিশ্চয়তা পাওয়া এবং পরমাণু সমঝোতা নিয়ে রাজনৈতিক বিতর্কের অবসান ঘটানো পাশ্চাত্যের সঙ্গে যেকোনো চুক্তির প্রধান লক্ষ্য। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোনালাপে তিনি এ কথা বলেছেন।
-
রেড লাইন থেকে সরে যাবেন না: ইরান সরকারকে সংসদের আহ্বান
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৫:০৭অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল এবং তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে যে সংলাপ চলছে সে ব্যাপারে নির্ধারিত রেড লাইন থেকে সরে না যাওয়ার জন্য প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির অন্তত ২০০ সংসদ সদস্য।
-
ভিয়েনা সংলাপ ভেঙে গেলে আমেরিকা দায়ী থাকবে
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৪:৪৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহালের লক্ষ্যে যে আলোচনা চলছে তা যদি ভেঙে যায় তাহলে তার জন্য সম্পূর্ণভাবে পশ্চিমা দেশগুলো বিশেষ করে আমেরিকা দায়ী থাকবে।
-
ইরানের হেলিকপ্টার বহরের পাল্লা অনেক বেড়েছে: জেনারেল বাকেরি
ফেব্রুয়ারি ২০, ২০২২ ১৩:৩৪ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ বাকেরি বলেছেন, ইরানের হেলিকপ্টার বহরের পাল্লা অনেক বেড়েছে। এর মধ্যদিয়ে আমাদের দেশ হেলিকপ্টার বহরের ক্ষেত্রে অগ্রগামী দেশগুলোর পর্যায়ে পৌঁছেছে।
-
যেকোনো চুক্তিতে ইরানি জনগণের স্বার্থ সমুন্নত রাখতে হবে: রায়িসি
ফেব্রুয়ারি ২০, ২০২২ ০৩:৩৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের জনগণের স্বার্থ রক্ষা করা হচ্ছে পাশ্চাত্যের সঙ্গে যেকোনো চুক্তির প্রধান লক্ষ্য।তিনি শনিবার শেষ বেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ শর্তের কথা জানান।
-
মিউনিখে জোসেপ বোরেলের সঙ্গে হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ফেব্রুয়ারি ২০, ২০২২ ০৩:২৪মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ গিতে জার্মানি সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার রাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে আলোচনা চলছে তা ছিল এই দুই শীর্ষ কূনীতিকের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়।তবে তারা ঠিক কি কথা বলেছেন তা এখনও জানা জায়নি।