-
যেকোনো চুক্তিতে ইরানি জনগণের স্বার্থ সমুন্নত রাখতে হবে: রায়িসি
ফেব্রুয়ারি ২০, ২০২২ ০৩:৩৫ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের জনগণের স্বার্থ রক্ষা করা হচ্ছে পাশ্চাত্যের সঙ্গে যেকোনো চুক্তির প্রধান লক্ষ্য।তিনি শনিবার শেষ বেলায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে ইরানের এ শর্তের কথা জানান।
-
মিউনিখে জোসেপ বোরেলের সঙ্গে হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান
ফেব্রুয়ারি ২০, ২০২২ ০৩:২৪মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ গিতে জার্মানি সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শনিবার রাতে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে যে আলোচনা চলছে তা ছিল এই দুই শীর্ষ কূনীতিকের বৈঠকের প্রধান আলোচ্য বিষয়।তবে তারা ঠিক কি কথা বলেছেন তা এখনও জানা জায়নি।
-
শিগগিরই দামাভান্দ ডেস্ট্রয়ার সাগরে পাঠানো হবে: ইরানের নৌ কমান্ডার
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৪:২২ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি বলেছেন, খুব শিগগিরই দামাভান্দ ডেস্ট্রয়ার সাগরে পাঠানো হবে। তিনি আজ (শনিবার) এ কথা বলেছেন।
-
'সন্ত্রাসী গোষ্ঠী এমকেও-কে সমর্থন দেয়ার মূল্য দিতে হবে'
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১৩:২৫ইসলামি প্রজাতন্ত্র ইরান ইউরোপের দেশগুলোতে সতর্ক করে বলেছে, তারা মুনাফেকিন গোষ্ঠী মুজাহিদিনে খালক অর্গানাইজেশন বা এমকেও-র প্রতি যে সমর্থন দিচ্ছে তার জন্য তাদেরকে মূল্য দিতে হবে।
-
ভিয়েনায় শিগগিরই একটি ভালো চুক্তি হবে
ফেব্রুয়ারি ১৯, ২০২২ ১১:৫৫ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, তিনি আশা করছেন অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে সংলাপ চলছে তা খুব শিগগিরই একটি ভালো চুক্তির দিকে নিয়ে যাবে।
-
গোটা মুসলিম বিশ্বের স্বার্থে কাজ করে যাচ্ছে ইরান: জুমার নামাজের খতিব
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১৪:৩৮ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রভাবশালী আলেম হুজ্জাতুল ইসলাম মুহাম্মাদ হাসান আবুতুরাবি ফার্দ বলেছেন, ইসলামী ইরান পশ্চিম এশিয়া তথা গোটা মুসলিম বিশ্বের স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সদাসোচ্চার একটি দেশ।
-
হিজাব বিরোধী তৎপরতার প্রতিবাদে ইরানে ভারত দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ১২:২১ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের হিজাবের ওপর নিষেধাজ্ঞার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ইরানি ছাত্র-ছাত্রীরা। গতকাল (বৃহস্পতিবার) রাজধানী তেহরানে ভারত দূতাবাসের সামনে শত শত ছাত্র-ছাত্রী সমবেত হয়ে হিজাব বিরোধী তৎপরতা বন্ধের আহ্বান জানিয়ে শ্লোগান দিয়েছেন।
-
অমিক্রনের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনের খবর দিল ইরান
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ০৬:২৬করোনাভাইরাসের নতুন ধরন অমিক্রনের বিরুদ্ধে কার্যকর টিকা উৎপাদনের খবর দিয়েছেন ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইউনুস পানাহি। তিনি গতকাল (বৃহস্পতিবার) তেহরানে বলেছেন, আগামী সপ্তাহে এই টিকার ক্লিনিকাল ট্রায়াল শুরু হবে।
-
ভিয়েনায় সম্ভাব্য চুক্তির খসড়া নিয়ে গণমাধ্যমের খবর নাকচ করল ইরান
ফেব্রুয়ারি ১৮, ২০২২ ০৩:৫৯অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপের সম্ভাব্য চুক্তির খসড়া সংক্রান্ত যে খবর পশ্চিমা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে গুজব বলে উড়িয়ে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরতে দেয়ার যে চুক্তি হবে তার সঙ্গে গুজবে সমৃদ্ধ ও বিকৃত যে খবর প্রচার করা হয়েছে তার আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।
-
শত্রুরাও জানে ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না: সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১০:১৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, তার দেশ যে পরমাণু অস্ত্র তৈরি করতে চায় না তা শত্রুরাও জানে। কিন্তু তারা ইরানকে শান্তিপূর্ণ কাজেও পরমাণু প্রযুক্তি ব্যবহার করতে দিতে চায় না বলে এদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে।