-
প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ সাফি গুলপাইগানির জানাজায় লক্ষাধিক ভক্তের শ্রদ্ধা নিবেদন
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৫:১৬ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গুলপাইগানির জানাজা আজ পবিত্র কোম নগরীতে অনুষ্ঠিত হয়েছে। এ জানাজায় লক্ষাধিক ভক্ত শ্রদ্ধা নিবেদন করেন। প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গুলপাইগানি সোমবার রাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১০৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে ইরানে একদিনের জাতীয় শোক ঘোষণা করা হয়।
-
জনগণের সর্বোচ্চ প্রতিরোধ আমেরিকার সর্বোচ্চ চাপকে পরাজিত করেছে
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৪:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশের জনগণের সর্বোচ্চ প্রতিরোধের কারণে আমেরিকার সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি ব্যর্থ হয়েছে।
-
রেডিও তেহরানের জানুয়ারি মাসের ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার’ বিজয়ীর নাম ঘোষণা
ফেব্রুয়ারি ০২, ২০২২ ১৩:৩৮ইরানের জাতীয় সম্প্রচার সংস্থার (আইআরআইবি) বাংলা বিভাগ (রেডিও তেহরান বাংলা) আয়োজিত মাসিক ‘শ্রেষ্ঠ শ্রোতা পুরস্কার' প্রতিযোগিতায় জানুয়ারি মাসের ফল ঘোষণা করা হয়েছে।
-
ইস্পাহান পরমাণু স্থাপনার কোনো তথ্য আইএইএ পাবে না: ইরান
ফেব্রুয়ারি ০২, ২০২২ ০৬:১৯ইরান বলেছে, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আগ পর্যন্ত ইস্পাহান পরমাণু স্থাপনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’কে নজরদারি করতে দেয়া হবে না। ভিয়েনায় আইএইএ’র সদরদপ্তরে নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি মোহাম্মাদরেজা গায়েবি গতকাল সংবাদিকদের সঙ্গে আলাপকালে তেহরানের এ শক্ত অবস্থানের কথা ঘোষণা করেন।
-
ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.)'র স্বদেশ প্রত্যাবর্তন দিবস
ফেব্রুয়ারি ০১, ২০২২ ১৫:৩৪১৯৭৯ সালের ১২ই বাহমান বা ১লা ফেব্রুয়ারি ইরানের ইসলামী বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনি (রহ.) ১৫ বছরের নির্বাসিত জীবন শেষে তেহরানে ফিরে আসেন।
-
ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ গুলপাইগানির ইন্তেকাল; শোকবার্তা দিলেন সর্বোচ্চ নেতা
ফেব্রুয়ারি ০১, ২০২২ ১২:৫০ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রখ্যাত আলেম আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গুলপাইগানি গতরাতে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ১০৩ বছর বয়সে তিনি ইন্তেকাল করলেন। তাঁর মৃত্যুতে আগামীকাল ইরানে জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
-
সাগরে আমেরিকার অহংকার চূর্ণবিচূর্ণ করেছে ইরানিরা: আইআরজিসি
জানুয়ারি ৩১, ২০২২ ১৫:৩৫ইসলামী প্রজাতন্ত্র ইরানের পানিসীমায় প্রবেশের কোনো অধিকার আমেরিকার নেই। অতীতের মতোই তাদেরকে মোকাবেলা করা হবে। এ কথা বলেছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী রেজা তাঙ্গসিরি।
-
ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করলেন ইরানের সর্বোচ্চ নেতা
জানুয়ারি ৩১, ২০২২ ১১:২৭ইসলামী বিপ্লবের বার্ষিকীকে সামনে রেখে আজ (সোমবার) ভোরে বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ.)'র মাজার জিয়ারত করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।
-
গণহত্যা বন্ধ করতে জাতিসংঘকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানাল ইরান
জানুয়ারি ৩১, ২০২২ ০৫:৩৭দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ সামরিক আগ্রাসন বন্ধ করতে পদক্ষেপ নেয়ার জন্য জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি হ্যান্স গ্রুন্ডবার্গের সঙ্গে রোববার এক ভিডিও কলে এ আহ্বান জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সিনিয়র উপদেষ্টা আলী আসগর খাজি।
-
পরমাণু আলোচনা সফল করতে হলে রাজনৈতিক সিদ্ধান্ত প্রয়োজন: এনরিক মোরা
জানুয়ারি ৩০, ২০২২ ১৩:০৫অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সব দেশের প্রতিনিধিরা যাতে নিজ নিজ দেশের সরকারের কাছ থেকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে আবার ভিয়েনায় ফিরতে পারেন সেজন্য এই বিরতি দেয়া হয়েছে।