ইরান
  • সাইবার হামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    সাইবার হামলার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে ইরান: পররাষ্ট্রমন্ত্রী

    ডিসেম্বর ২৯, ২০২১ ০৪:০৪

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, তার দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে শত্রুদের সাইবার হামলার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে আইনগত ব্যবস্থা নেবে তেহরান। তিনি মঙ্গলবার তেহরানে ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা জালালির সঙ্গে এক বৈঠকের পর একথা জানান।

  • ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে শত্রুরা মূল্য বহন করতে পারবে না

    ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হলে শত্রুরা মূল্য বহন করতে পারবে না

    ডিসেম্বর ২৮, ২০২১ ১৫:৪৮

    ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা সদর দপ্তরের কমান্ডার মেজর জেনারেল গোলাম আলী রাশিদ বলেছেন, শত্রুরা যেন ইরানের শক্তি পরীক্ষা করার চেষ্টা না করে। ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধ শুরু হলে যে মূল্য দিতে হবে শত্রুরা তা বহন করতে পারবে না।

  • ভিয়েনায় আলোচনা চলছে: বর্তমান পরিবেশকে ইতিবাচক বলছেন প্রতিনিধিরা

    ভিয়েনায় আলোচনা চলছে: বর্তমান পরিবেশকে ইতিবাচক বলছেন প্রতিনিধিরা

    ডিসেম্বর ২৮, ২০২১ ১৪:৫৮

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় তেহরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের অষ্টম দফা পরমাণু আলোচনা গতকাল থেকে শুরু হয়েছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি এবং ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান কর্মকর্তা এনরিক মোরা বৈঠকে উপস্থিত রয়েছেন।

  • ‘সংলাপ ফলপ্রসূ করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’

    ‘সংলাপ ফলপ্রসূ করতে চাইলে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে’

    ডিসেম্বর ২৮, ২০২১ ০৪:০৭

    ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি বলেছেন, ভিয়েনা সংলাপ ফলপ্রসূ হওয়ার চাবিকাঠি হচ্ছে ইরানের ওপর থেকে নিপীড়নমূলক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে সমঝোতায় পৌঁছানো। তিনি গতকাল (সোমবার) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা সংলাপের প্রথম দিনের আলোচনা শেষে সাংবাদিকদের একথা বলেন।

  • ‘ট্রাম্পের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী সোলাইমানিকে হত্যা করেছে’

    ‘ট্রাম্পের নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী সোলাইমানিকে হত্যা করেছে’

    ডিসেম্বর ২৭, ২০২১ ১৩:৪৭

    ইরান বলেছে, মার্কিন হামলায় জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড ছিল ‘সন্ত্রাসী হামলা’ ও ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ উজ্জ্বল দৃষ্টান্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে আজ (সোমবার) তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ মন্তব্য করেন।

  • শুরু হচ্ছে ৮ম দফা আলোচনা; ‘চুক্তি সম্ভব’ বলছে সূত্র

    শুরু হচ্ছে ৮ম দফা আলোচনা; ‘চুক্তি সম্ভব’ বলছে সূত্র

    ডিসেম্বর ২৭, ২০২১ ১১:৩২

    ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের অষ্টম দফা আলোচনা আজ (সোমবার) বিকেলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হচ্ছে। চীন, রাশিয়া, জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনকে নিয়ে গঠিত পাঁচ জাতিগোষ্ঠীর সঙ্গে ইরান গত এপ্রিল মাস থেকে এই আলোচনা চালিয়ে যাচ্ছে।

  • পাশ্চাত্যের কৃত্রিম সময়সীমার ফাঁদে পা দেবে না ইরান: সূত্র

    পাশ্চাত্যের কৃত্রিম সময়সীমার ফাঁদে পা দেবে না ইরান: সূত্র

    ডিসেম্বর ২৭, ২০২১ ০৩:৩৭

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সংলাপের ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলোর কথিত ‘চূড়ান্ত সময়সীমার’ ফাঁদে ইরান পা দেবে না। এটি বলেছে, যতক্ষণ পর্যন্ত ওই সমঝোতায় ইরানকে দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ‘কৃত্রিম সময়সীমা’র ভয়ে তেহরান চাপিয়ে দেয়া কোনো সিদ্ধান্ত মেনে নেবে না।

  •  ইরানের সামরিক বাহিনী কৌশলগত সমীকরণ বদলে দেবে: রায়িসি

    ইরানের সামরিক বাহিনী কৌশলগত সমীকরণ বদলে দেবে: রায়িসি

    ডিসেম্বর ২৬, ২০২১ ১০:৪৯

    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত সপ্তাহে যে বিশাল সামরিক মহড়া চালিয়েছে তার প্রশংসা করেছেন প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি।

  • ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্রিটিশরাজের গাত্রদাহের কারণ বোধগম্য: ইরান

    ক্ষেপণাস্ত্র পরীক্ষায় ব্রিটিশরাজের গাত্রদাহের কারণ বোধগম্য: ইরান

    ডিসেম্বর ২৬, ২০২১ ০৪:৩৩

    ইরানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী যে হস্তক্ষেপমূলক বক্তব্য দিয়েছেন তার জবাবে ইরানের পার্লামেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট সাইয়্যেদ মোহাম্মাদ হোসেইনি বলেছেন, ইরানের শক্তিমত্তায় ব্রিটিশ শাসকের গায়ে যে কারণে জ্বালা ধরেছে তা সহজে বোধগম্য।