-
নয়া প্রেসিডেন্ট রায়িসির সাথে বিদেশি রাষ্ট্রপ্রধান ও তাঁদের প্রতিনিধিদের সাক্ষাত
আগস্ট ০৫, ২০২১ ১৩:৩৩ইরানের নয়া প্রেসিডেন্ট রায়িসির সাথে সাক্ষাত করেছেন বিদেশি রাষ্ট্রপ্রধান ও তাঁদের প্রতিনিধিরা। ইরানের নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (বৃহস্পতিবার) শপথ গ্রহণ করবেন।
-
বিদেশি সেনাদের অবশ্যই সিরিয়া থেকে চলে যেতে হবে: রায়িসি
আগস্ট ০৫, ২০২১ ১১:৪৮গত এক দশক ধরে ইহুদিবাদী ইসরাইল এবং পাশ্চাত্যের মদদপুষ্ট সন্ত্রাসীদের বিরুদ্ধে সিরিয়ার বীরত্বপূর্ণ প্রতিরোধের ভূঁয়সী প্রশংসা করেছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি। একইসঙ্গে সিরিয়ার ভূখণ্ড থেকে অবশিষ্ট বিদেশি সেনাদের অবিলম্বে প্রত্যাহার করে নেয়ার আহ্বান জানিয়েছেন রায়িসি।
-
বাইরের কেউ ইয়েমেনের ভাগ্য নির্ধারণ করতে পারে না
আগস্ট ০৫, ২০২১ ০৭:২৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, একমাত্র জনগণই ইয়েমেনের ভাগ্য নির্ধারণ করবে, বাইরের কেউ নয়।
-
বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এখন তেহরানে
আগস্ট ০৫, ২০২১ ০৫:৪২ইরানের নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি আজ (বৃহস্পতিবার) শপথ গ্রহণ করবেন। তেহরানের স্থানীয় সময় বিকেল ৫টায় ইরানের সংসদ ভবনে স্বাস্থ্যবিধি মেনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অন্যান্য দেশের মতো বাংলাদেশের একটি প্রতিনিধিদলও অংশগ্রহণ করছে।
-
ইহুদিবাদী ইসরাইল যেন হিসাব করে কথাবার্তা বলে: জেনারেল সালামি
আগস্ট ০৫, ২০২১ ০৩:০৭ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র প্রধান কমান্ডার বলেছেন, তার দেশের প্রতিরক্ষানীতিতে যেকোনো শত্রুর যেকোনো মাত্রার হঠকারী পদক্ষেপের কঠোর জবাব দেয়ার ব্যবস্থা রাখা হয়েছে। কোনো শত্রু ইরানের স্বার্থে বিন্দুমাত্র আঘাত হেনে পার পাবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
-
গ্রেকো-রোমান কুস্তিতে স্বর্ণ পদক জিতলেন ইরানের মোহাম্মদ রেজা গেরায়ী
আগস্ট ০৪, ২০২১ ২০:০১টোকিও অলিম্পিকে ৬৭ কেজি ওজন শ্রেণিতে গ্রেকো-রোমান কুস্তিতে স্বর্ণ পদক জিতেছেন ইরানের মোহাম্মদ রেজা গেরায়ী। চলমান অলিম্পিকে এটি ইরানের দ্বিতীয় স্বর্ণপদক। এর আগে শুটিংয়ে ইরানের হয়ে রেকর্ড গড়ে প্রথম স্বর্ণ পদক লাভ করেন শুটার জাওয়াদ ফোরুগি।
-
‘ইরানবিরোধী নতুন হটকারিতার অজুহাত খুঁজতে জাহাজ ছিনতাইয়ের অভিযোগ’
আগস্ট ০৪, ২০২১ ১০:২০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনী ওমান সাগরের সাম্প্রতিক ঘটনাবলী এবং জাহাজ ছিনতাইয়ের পশ্চিমা অভিযোগের নিন্দা করেছে। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুলফাজল শেকারচি মঙ্গলবার বলেন, ইরানবিরোধী নতুন হটকারিতার অজুহাত খুঁজতেই জাহাজ ছিনতাইয়ের অভিযোগ তোলা হয়েছে।
-
ইরানের সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার প্রত্যয় ওমানের পররাষ্ট্রমন্ত্রীর
আগস্ট ০৪, ২০২১ ০৫:৪৬ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ বাদর আল-বুসায়িদি ইরানের সঙ্গে সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করতে তার দেশের আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেছেন, ইরানের নয়া প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রশাসনের সঙ্গে আগের মতো ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখবে মাস্কাট।
-
আইআরআইবি ফ্যান ক্লাবের জুলাই মাসের বিশেষ কুইজের ফল প্রকাশ
আগস্ট ০৪, ২০২১ ০৫:২১'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ'-এর উদ্যোগে জুলাই মাসের বিশেষ কুইজ প্রতিযোগিতার ফল প্রকাশিত হয়েছে। এতে অংশ নিয়েছিলেন ১৬৩ জন প্রতিযোগী। তাদের মধ্যে সঠিক উত্তর দিয়েছেন ১২৮ জন (বাংলাদেশ ১২০, ভারত ৮)। বাকি ৩৫ জন ভুল (বাংলাদেশ ৩১, ভারত ৪) উত্তর দিয়েছেন।
-
ওমান সাগরে জাহাজ 'ছিনতাইয়ের' অভিযোগ প্রত্যাখ্যান করল ইরান
আগস্ট ০৪, ২০২১ ০৩:২১ওমান সাগর ও পারস্য উপসাগর দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজে ইরানের সশস্ত্র বাহিনীর সদস্যরা অনুপ্রবেশ করেছে বলে যে গুজব ছড়ানো হচ্ছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান এ ধরনের প্রচারণামূলক খবর ছড়ানোর ব্যাপারে পশ্চিমা ও ইহুদিবাদী গণমাধ্যমকে সতর্ক করে দিয়েছে।