-
ইরানে প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে পাশ্চাত্যের হতাশার কারণ তুলে ধরলেন সর্বোচ্চ নেতা
জুন ২৯, ২০২১ ০৮:৪০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বিমুখী আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, 'সুনির্দিষ্ট কিছু পশ্চিমা দেশ সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্যে পরিণত হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে নির্লজ্জভাবে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে যাচ্ছে।'
-
‘সত্য ঘটনা নিয়ে সাজানো রংধনু আসরটি ছিল এককথায় অনবদ্য’
জুন ২৯, ২০২১ ০৮:০৩আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই ইরানের জাতীয় সম্প্রচার সংস্থা অর্থাৎ আইআরআইবি বাংলা বিভাগের প্রতি। আশাকরি আপনারা সকলেই কুশলে আছেন। বিশ্বসংবাদ, দৃষ্টিপাত, রংধনু এবং কথাবার্তা নিয়ে সাজানো ২৪ জুনের পুরো অনুষ্ঠান শুনলাম এবং পরিবেশনাগুলোর প্রত্যেকটি দারুণভাবে উপভোগ করলাম।
-
আইএইএ’র সঙ্গে চুক্তি নবায়নের ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি ইরান
জুন ২৯, ২০২১ ০০:২৫আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখা বা না রাখা কিংবা সংস্থাটির সঙ্গে সাময়িক চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে ইরান এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি। একথা জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।
-
ইউরোপ সন্ত্রাসীদের অভয়ারণ্য; তারা নির্লজ্জভাবে মানবাধিকারের কথা বলে: নেতা
জুন ২৮, ২০২১ ১০:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী মানবাধিকার নিয়ে পশ্চিমা দেশগুলোর দ্বৈত আচরণের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, সুনির্দিষ্টি কিছু পশ্চিমা দেশ সন্ত্রাসীদের জন্য অভয়ারণ্যে পরিণত হওয়া সত্ত্বেও তারা নিজেদেরকে নির্লজ্জভাবে মানবাধিকারের রক্ষক বলে দাবি করে যাচ্ছে।
-
জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ইরানও ভিয়েনা সংলাপে থাকবে না: মুখপাত্র
জুন ২৮, ২০২১ ০৭:৪১ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক স্থায়ী কমিশনের মুখপাত্র বলেছেন, পরমাণু সমঝোতা ইরানের যতটা না প্রয়োজন তার চেয়ে বেশি প্রয়োজন আমেরিকার। মোহাম্মাদ আব্বাসজাদে মেশকিনি ইরানের বার্তা সংস্থা ইরান-প্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
চুক্তির মেয়াদ শেষ আইএইএ আর কোনো তথ্য পাবে না: স্পিকার
জুন ২৮, ২০২১ ০১:০৩ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে তার দেশের নজরদারি বিষয়ক সাময়িক চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সংস্থাটিকে ইরানের পরমাণু স্থাপনাগুলোর আর কোনো ছবি বা তথ্য সরবরাহ করা হবে না।
-
বিশ্বব্যাপী মার্কিন স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে: ভিয়েনায় ইরান
জুন ২৭, ২০২১ ১৩:৩৯মার্কিন একাধিপত্যকামিতা ও স্বেচ্ছাচারী আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সারা বিশ্বের জন্য জরুরি হয়ে পড়েছে। কেননা আমেরিকার এ আচরণ শুধুমাত্র একটি বা কয়েকটি দেশের জন্য হুমকি হয়ে ওঠেনি বরং সমগ্র বিশ্বের জন্য তা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
-
আমাদের কাছে ৭,০০০ কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে: আইআরজিসি
জুন ২৭, ২০২১ ১৩:২৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনীর কাছে সাত হাজার কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। আজ (রোববার) তেহরানে আইআরজিসি’র তৈরি করোনাভাইরাসের ‘নূরা’ টিকার মোড়ক উন্মোচনের এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
-
আটলান্টিকে ইরানি যুদ্ধজাহাজ বহর; আতঙ্কে আমেরিকা ও ইসরাইল: সেনাপ্রধান
জুন ২৭, ২০২১ ১৩:০০ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবাহিনীর উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
-
আমেরিকা ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরলেই কেবল ভিয়েনায় চুক্তি সম্ভব: ইরান
জুন ২৭, ২০২১ ০৬:০৯ইরান বলেছে, মার্কিন সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি পরিহার করলেই কেবল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে ফল বের করে আনা সম্ভব।