-
আমাদের কাছে ৭,০০০ কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে: আইআরজিসি
জুন ২৭, ২০২১ ১৩:২৯ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার বাহিনীর কাছে সাত হাজার কিলোমিটার পাল্লার ড্রোন রয়েছে। আজ (রোববার) তেহরানে আইআরজিসি’র তৈরি করোনাভাইরাসের ‘নূরা’ টিকার মোড়ক উন্মোচনের এক অনুষ্ঠানে তিনি একথা জানান।
-
আটলান্টিকে ইরানি যুদ্ধজাহাজ বহর; আতঙ্কে আমেরিকা ও ইসরাইল: সেনাপ্রধান
জুন ২৭, ২০২১ ১৩:০০ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল সাইয়্যেদ আব্দুর রহিম মুসাভি বলেছেন, আটলান্টিক মহাসাগরে ইরানি নৌবাহিনীর উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইহুদিবাদী ইসরাইলের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে।
-
আমেরিকা ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরলেই কেবল ভিয়েনায় চুক্তি সম্ভব: ইরান
জুন ২৭, ২০২১ ০৬:০৯ইরান বলেছে, মার্কিন সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি পরিহার করলেই কেবল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে ফল বের করে আনা সম্ভব।
-
আইএইএ’র সঙ্গে নজরদারির চুক্তি নবায়ন করতে বাধ্য নই: ইরান
জুন ২৭, ২০২১ ০৫:৪৮ইরান বলেছে, দেশটির পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নজরদারি অব্যাহত রাখার ব্যাপারে সাময়িক চুক্তির মেয়াদ নবায়ন করতে তেহরান বাধ্য নয়। ইরান আইএইএ’র সম্পূরক প্রটোকল বাস্তবায়ন বন্ধ করে দেয়ার পর ওই সাময়িক চুক্তি অনুযায়ী জাতিসংঘের ওই সংস্থাটি ইরানের পরমাণু স্থাপনাগুলোতে নজরদারি করে যাচ্ছিল। চুক্তিটির মেয়াদ দু’দিন আগে শেষ হয়ে গেছে।
-
টিকা উৎপাদনে এক বছরে ২০ বছর এগিয়েছি: ইরান
জুন ২৭, ২০২১ ০৩:০৪ইরানের স্বাস্থ্যমন্ত্রী সাঈদ নামাকি বলেছেন, এতদিন টিকা তৈরির দিক দিয়ে তার দেশ ৪০ বছর পিছিয়ে ছিল; তবে গত এক বছরের এই দিক দিয়ে ২০ বছরের সমান অগ্রসর হয়েছে ইরান।
-
‘আমাদের লক্ষ্য ২০ থেকে ৩০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন’
জুন ২৭, ২০২১ ০২:৫৩ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, সর্বোচ্চ নেতার দিক-নির্দেশনা অনুযায়ী আমরা দেশে ২০ হাজার থেকে ৩০ হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে চাই। ইরানে বর্তমানে মাত্র এক হাজার মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদিত হয়।
-
ইরানবিরোধী সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে না: মার্কিন প্রতিনিধি রবার্ট মালি
জুন ২৬, ২০২১ ১৩:২৯মার্কিন সরকারের ইরান বিষয়ক প্রতিনিধি রবার্ট মালি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে না এবং কেবল সেইসব নিষেধাজ্ঞাই তুলে নেয়া হবে যা পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য জরুরি।
-
প্রতিরক্ষা খাতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি: ইরানের প্রতিরক্ষামন্ত্রী
জুন ২৬, ২০২১ ১২:০৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতিরক্ষা খাতে নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়েনি। এ কথা বলেছেন প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
-
সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র
জুন ২৬, ২০২১ ০১:১৯পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে কঠিন সিদ্ধান্তটি আমেরিকাকেই নিতে হবে বলে মন্তব্য করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, তার দেশের বিরুদ্ধে আরোপিত অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ফিরে আসবে কিনা সে সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে।
-
প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিলেন ইব্রাহিম রায়িসি
জুন ২৬, ২০২১ ০০:৩৮ইরানের নবনির্বাচিত- প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি দেশের প্রশাসনিক ব্যবস্থা ঢেলে সাজানোর ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, এর পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি ও কোভিড-১৯-এর বিরুদ্ধে যুদ্ধ করার হবে তার প্রশাসনের অগ্রাধিকার-ভিত্তিক কাজ।