-
ইসরাইলের বিরুদ্ধে বিজয়ে আয়াতুল্লাহ খামেনেয়ীকে জিহাদ আন্দোলনের অভিনন্দন
মে ২৩, ২০২১ ০১:০৬ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ১২ দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ার ঘটনায় ফিলিস্তিনি জাতির পাশে থাকার জন্য ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা।
-
সিরিয়ার আলেপ্পোতে কনস্যুলেট উদ্বোধন করল ইরান
মে ২২, ২০২১ ১৩:০৩ইসলামী প্রজাতন্ত্রের ইরান আজ সিরিয়ার আলেপ্পোতে কনস্যুলেট উদ্বোধন করেছে। আজ (শনিবার) ইরান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে কনস্যুলেট উদ্বোধন করেন। এ সময় সিরিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত সেখানে উপস্থিত ছিলেন।
-
ইরানের বিখ্যাত মনীষী ওমর খৈয়ামের জন্মবার্ষিকী
মে ২২, ২০২১ ১২:১১বিশ্বসাহিত্য কিংবা ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তিনি ছিলেন ওমর খৈয়াম। তিনি একাধারে কবি, গণিতজ্ঞ, শিক্ষক, জ্যোতির্বিদ, চিকিৎসক, দার্শনিক, সুফী এবং চার লাইনবিশিষ্ট কবিতা রুবাই-এর স্রষ্টা।
-
ইসরাইলের বিরুদ্ধে বিজয়ে ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানালেন আয়াতুল্লাহ খামেনেয়ী
মে ২২, ২০২১ ০০:৩৮ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে ১২ দিনের প্রতিরোধ যুদ্ধে বিজয়ী হওয়ায় ফিলিস্তিনি জাতিকে অভিনন্দন জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি গতকাল (শুক্রবার) ফিলিস্তিনি জনগণের উদ্দেশে দেয়া এক বাণীতে এ অভিনন্দন জানান।
-
ইউক্রেনের বিমান বিধ্বস্ত: কানাডার আদালতের রায় প্রত্যাখ্যান করল ইরান
মে ২২, ২০২১ ০৪:০৮ইরানে ২০২০ সালের গোড়ার দিকে ইউক্রেনের যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার ব্যাপারে কানাডার আদালতের রায়কে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। কানাডার ওন্টারিও হাইকোর্ট বৃহস্পতিবার এক রায়ে দাবি করেছে, তেহরানের আকাশে ইচ্ছা করে ইউক্রেনের বিমানটিকে গুলি করা হয়েছিল। এ ঘটনাকে ‘সন্ত্রাসী হামলা’ বলেও উল্লেখ করে কানাডার ওই আদালত।
-
‘ট্রাম্পের আরোপিত নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন বাইডেন’
মে ২২, ২০২১ ০১:২৮সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে আরোপিত বেআইনি ও অমানবিক নিষেধাজ্ঞাকে ভিয়েনা সংলাপে হাতিয়ার হিসেবে ব্যবহার করার যে চেষ্টা জো বাইডেন প্রশাসন করছে তার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
-
নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার উদ্বোধন করল ইরান
মে ২১, ২০২১ ১৪:১৪ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ (শুক্রবার) নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 'নাইন দেই' ও রাডার ব্যবস্থা 'কুদস' উদ্বোধন করেছে।
-
আগামীকাল সময়সীমা শেষ হলে আর সুযোগ দেয়া হবে না: ইরান
মে ২১, ২০২১ ০৫:১২আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সঙ্গে ইরানের স্বাক্ষরিত তিন মাসের সাময়িক চুক্তির মেয়াদ আগামীকাল (শনিবার) শেষ হতে যাচ্ছে। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের মুখপাত্র আবুলফজল আমুয়ি আইআরআইবি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ ঘোষণা দিয়েছেন।
-
‘ইরান বিরোধী কোনো নিষেধাজ্ঞাই পুরোপুরি তুলতে চায় না আমেরিকা’
মে ২১, ২০২১ ০৪:৫১মার্কিন সরকার ভিয়েনা আলোচনার মাধ্যমে ইরানবিরোধী কোনো নিষেধাজ্ঞাই পুরোপুরি প্রত্যাহার করতে চায় না বলে খবর দিয়েছে স্যাটেলাইট নিউজ চ্যানেল প্রেস টিভি। চ্যানেলটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আমেরিকা ইরানের ব্যাংকিং, জ্বালানী ও আর্থিক খাতের ওপর যেসব নিষেধাজ্ঞা আরোপ করেছে তার কোনোটিই পুরোপুরি প্রত্যাহার করার ইচ্ছা ওয়াশিংটনের নেই।
-
হামাসের সামরিক শাখার কমান্ডারকে জেনারেল কায়ানির চিঠি: ‘সবেমাত্র শুরু’
মে ২১, ২০২১ ০০:৪৮ইরানের কুদস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখার কমান্ডারকে চিঠি পাঠিয়েছেন। ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের কমান্ডার মোহাম্মাদ দেইফের কাছে লেখা চিঠিতে তিনি বলেছেন, ইহুদিবাদী শত্রুর বিরুদ্ধে যুদ্ধের নতুন পর্যায় সবেমাত্র শুরু হয়েছে।