-
হজবাণীতে মুসলিম ঐক্যের ওপর জোর দিলেন ইরানের সর্বোচ্চ নেতা
জুলাই ২৯, ২০২০ ১১:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এবারের হজবাণীতে আবারও মুসলমানদের মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানিয়েছেন।
-
ঐতিহ্যবাহী ঘরবাড়ি, মসজিদ, বাগান ও বাজারের শহর কাশান
জুলাই ২৯, ২০২০ ০৭:২৭ইরানের ইসফাহান প্রদেশের অন্যতম প্রসিদ্ধ ও ঐতিহাসিক শহর কাশান। দুটি বড় পাহাড়ের পাদদেশে এই শহরটি অবস্থিত। এই শহরের বড় অংশজুড়ে রয়েছে মারানযাব ও দাশতে কাবীরের মতো মরুভূমি। যেখান থেকে খুব সহজেই সূর্যোদয় দেখা যায়।
-
মহড়ায় দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান: মুখপাত্র
জুলাই ২৯, ২০২০ ০৪:৫৮ইসলামি প্রজাতন্ত্র ইরান মহানবী (স)-১৪ নামে গতকাল (মঙ্গলবার) যে সামরিক মহড়া চালিয়েছে তাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এছাড়া, মহড়ায় দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো আশ্চর্যজনক কিছু অস্ত্র ও সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে।
-
ইরানের প্রতিরক্ষানীতি আত্মরক্ষামূলক কিন্তু রণকৌশল আক্রমণাত্মক: সালামি
জুলাই ২৯, ২০২০ ০১:২৩ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশ শত্রুর শক্তি ও দুর্বল দিকগুলো চিহ্নিত করে নিজের সমরাস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম তৈরি করেছে। এ ছাড়া, শক্তিমত্তার সঙ্গে ইরানি জনগণের স্বার্থ সমুন্নত রাখার নিশ্চয়তা দেয়ার লক্ষ্যে আইআরজিসি’র সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
-
ইরানে করোনা পরিস্থিতি: বাড়ছে আক্রান্ত, মৃত্যু ও সুস্থের সংখ্যা
জুলাই ২৮, ২০২০ ১২:৩২ইসলামি প্রজাতন্ত্র ইরানে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে দুই লাখ ৫৭ হাজার ১৯ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
-
মার্কিন মোড়লিপনার কাছে এখন আর কেউ মাথা নত করবে না: মুসাভি
জুলাই ২৮, ২০২০ ১২:১৮ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, আন্তর্জাতিক সমাজ এখন আর আমেরিকার মোড়লিপনা ও অন্যায় আবদারের কাছে মাথা নত করবে না। তারপরও ওয়াশিংটন অনর্থক কাজ কারবার থেকে বেরিয়ে আসতে পারেনি। এক সংবাদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা নবায়নের জন্য অন্য দেশের ওপর যুক্তরাষ্ট্রের চাপ সৃষ্টির ব্যাপারে এক প্রশ্নের জবাবে মুসাভি এ কথা বলেছেন।
-
হরমুজ প্রণালীর পশ্চিমে মহানবী (স.) মহড়ার চূড়ান্ত পর্ব শুরু করল ইরান
জুলাই ২৮, ২০২০ ১১:১১হরমুজ প্রণালীর পশ্চিমে হরমুজগান প্রদেশে ‘মহানবী (স.)-ফোরটিন’ সাংকেতিক নামের বিশাল সামরিক মহড়ার চূড়ান্ত পর্ব আজ (মঙ্গলবার) সকাল থেকে শুরু হয়েছে।
-
নির্বাচনী দৌড়: ট্রাম্পের চেয়ে ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন বাইডেন
জুলাই ২৮, ২০২০ ০৫:২৪মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রতিযোগিতার দৌড়ে জনপ্রিয়তার দিক দিয়ে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১০ পয়েন্ট এগিয়ে রয়েছেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার পূর্বশর্ত নয় অবশ্যম্ভাবী বাস্তবতা: প্রেসিডেন্ট রুহানি
জুলাই ২৮, ২০২০ ০৩:০৬ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি করোনা পরিস্থিতির মধ্যে তার দেশের বিরুদ্ধে আমেরিকার ওষুধ ও অর্থনৈতিক সন্ত্রাসবাদের কথা উল্লেখ করে বলেছেন, ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এখন আর আলোচনায় বসার পূর্বশর্ত নয় বরং একটি অলঙ্ঘনীয় বাস্তবতা। আলোচনা হোক বা না হোক নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।
-
করোনা পরবর্তী বিশ্ব ব্যবস্থা পাশ্চাত্যের নিয়ন্ত্রণে থাকবে না: জারিফ
জুলাই ২৮, ২০২০ ০২:৩৪ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, করোনা পরবর্তী বিশ্ব ব্যবস্থা আর পুরোপুরি পাশ্চাত্যের নিয়ন্ত্রণে থাকবে না। তিনি গতকাল (সোমবার) তেহরান বিশ্ববিদ্যালয়ের ওয়ার্ল্ড স্টাডিজ ফ্যাকাল্টিতে ইন্টস্টাগ্রামের মাধ্যমে এক লাইভ টকশোতে অংশ নিয়ে একথা বলেন।